ঢাকা ০৫:১২ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সালমান শাহ হত্যা মামলা: গ্রেপ্তার অভিনেতা ডন হক, আদালতে নেওয়ার প্রস্তুতি

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খল চরিত্রে অভিনয় করা অভিনেতা ডন হককে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করার প্রক্রিয়া চলছে।

রোববার (৯ আগস্ট) আদালত-সংশ্লিষ্ট প্রসিকিউশন সূত্রে জানা গেছে, কিছুক্ষণের মধ্যেই ডন হককে আদালতে তোলা হবে।

এর আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডন হককে আটক করা হয়। পরে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হলে সংস্থাটি তাকে গ্রেপ্তার দেখায়।

বিমানবন্দর থানাপুলিশ সূত্রে জানা যায়, বিমানবন্দর এলাকা থেকে ইমিগ্রেশন পুলিশ ডন হককে আটক করে। পরে সিআইডির একটি দল তাকে নিজেদের হেফাজতে নেয়। তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে বলেও জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  ৬০ ফিটের ময়লার ভাগাড় সরাতে খালের ওপর তৈরি হচ্ছে আধুনিক এসটিএস

সালমান শাহ হত্যা মামলা

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢালিউডের জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যু হয়। তার মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে দীর্ঘদিন ধরে নানা আলোচনা ও বিতর্ক চলে আসছে।

সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে—দীর্ঘদিন ধরে এমন অভিযোগ করে আসছে তার পরিবার। তার মা নীলা চৌধুরীও বিভিন্ন সময় দাবি করেছেন, সালমান শাহর মৃত্যুর ঘটনায় তারা হত্যা মামলা করতে চাইলেও পুলিশ সেটিকে অপমৃত্যুর মামলা হিসেবে নথিভুক্ত করেছিল।

আরও পড়ুনঃ  হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, অপমৃত্যুর মামলা তদন্তের সময় হত্যাকাণ্ডের প্রমাণ পাওয়া গেলে সেটি হত্যা মামলায় রূপ নেওয়ার সুযোগ রয়েছে।

দীর্ঘ সময় পর সালমান শাহর মামা আলমগীর কুমকুম রমনা থানায় একটি মামলা করেন। ওই মামলায় সাবেক স্ত্রী সামিরা হক, অভিনেতা ডন হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে।

এদিকে, সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলন নিয়েও চলতি বছর নানা আইনি প্রক্রিয়া ও আলোচনা হয়েছে।

আরও পড়ুনঃ  বিদেশি অতিথিদের সামনে হেনস্তা হলাম, খুব ব্যথিত হয়েছি: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

মাত্র চার বছরের চলচ্চিত্রজীবন

নব্বইয়ের দশকের শুরুতে চলচ্চিত্রে অভিষেকের পর অল্প সময়ের মধ্যেই দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন সালমান শাহ। মাত্র চার বছরের চলচ্চিত্রজীবনে তিনি ২৭টি সিনেমায় অভিনয় করেন।

তার অভিনয়, স্টাইল ও জনপ্রিয়তা তাকে বাংলা চলচ্চিত্রের অন্যতম স্মরণীয় নায়কে পরিণত করে। মৃত্যুর বহু বছর পরও দর্শকদের কাছে তার জনপ্রিয়তা অটুট রয়েছে।

ডন হককে আদালতে হাজির করার পর মামলার পরবর্তী আইনি কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সালমান শাহ হত্যা মামলা: গ্রেপ্তার অভিনেতা ডন হক, আদালতে নেওয়ার প্রস্তুতি

আপডেটের সময়: ০৪:০৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খল চরিত্রে অভিনয় করা অভিনেতা ডন হককে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করার প্রক্রিয়া চলছে।

রোববার (৯ আগস্ট) আদালত-সংশ্লিষ্ট প্রসিকিউশন সূত্রে জানা গেছে, কিছুক্ষণের মধ্যেই ডন হককে আদালতে তোলা হবে।

এর আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডন হককে আটক করা হয়। পরে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হলে সংস্থাটি তাকে গ্রেপ্তার দেখায়।

বিমানবন্দর থানাপুলিশ সূত্রে জানা যায়, বিমানবন্দর এলাকা থেকে ইমিগ্রেশন পুলিশ ডন হককে আটক করে। পরে সিআইডির একটি দল তাকে নিজেদের হেফাজতে নেয়। তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে বলেও জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  ৬০ ফিটের ময়লার ভাগাড় সরাতে খালের ওপর তৈরি হচ্ছে আধুনিক এসটিএস

সালমান শাহ হত্যা মামলা

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢালিউডের জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যু হয়। তার মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে দীর্ঘদিন ধরে নানা আলোচনা ও বিতর্ক চলে আসছে।

সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে—দীর্ঘদিন ধরে এমন অভিযোগ করে আসছে তার পরিবার। তার মা নীলা চৌধুরীও বিভিন্ন সময় দাবি করেছেন, সালমান শাহর মৃত্যুর ঘটনায় তারা হত্যা মামলা করতে চাইলেও পুলিশ সেটিকে অপমৃত্যুর মামলা হিসেবে নথিভুক্ত করেছিল।

আরও পড়ুনঃ  অস্ত্র-সংকটের তথ্য জানতেন না ট্রাম্প, হেগসেথের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, অপমৃত্যুর মামলা তদন্তের সময় হত্যাকাণ্ডের প্রমাণ পাওয়া গেলে সেটি হত্যা মামলায় রূপ নেওয়ার সুযোগ রয়েছে।

দীর্ঘ সময় পর সালমান শাহর মামা আলমগীর কুমকুম রমনা থানায় একটি মামলা করেন। ওই মামলায় সাবেক স্ত্রী সামিরা হক, অভিনেতা ডন হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে।

এদিকে, সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলন নিয়েও চলতি বছর নানা আইনি প্রক্রিয়া ও আলোচনা হয়েছে।

আরও পড়ুনঃ  গানে অপূর্বর নতুন যাত্রায় কুমার বিশ্বজিৎ ও ফাহমিদার শুভেচ্ছা