ঢাকা ০২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিয়ের গুঞ্জনে হানিয়ার রসিক জবাব, ‘আস্তে বলো, অজ্ঞান হয়ে যাব’ পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের ‘আসিফকে গোপালগঞ্জের প্রশাসক করে পাঠান, আগেরবার তো পালিয়ে এসেছিলেন’: তারেক রহমান ১৮ নভেম্বর পর্যন্ত বাড়ল এইচএসসি সম্পূরক পরীক্ষার ফরম পূরণের সময় শিশুসন্তানকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে যাওয়ার পথে যুবককে কুপিয়ে হত্যা ‘পার্শ্ববর্তী দেশের ইন্ধনে গোপন নাশকতায় জড়িত পতিত ফ্যাসিবাদী শক্তি’: রিজভী হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মীকে গুলি, হাসপাতালে ভর্তি টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাড়ি-কার্যালয়ে আগুন, মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম ইয়েমেনে বড় বন্দিমুক্তি: প্রায় ৬০০ যুদ্ধবন্দিকে ছাড়ল হুথি বিদ্রোহীরা চাকরির বাজারের চাহিদা মেটাতে বিশ্ববিদ্যালয় শিক্ষায় দক্ষতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

অস্ত্র-সংকটের তথ্য জানতেন না ট্রাম্প, হেগসেথের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:২৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ৫৩ সময় দেখুন

যুক্তরাষ্ট্রের অস্ত্র ও গোলাবারুদের মজুত নিয়ে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে তীব্র বাকবিতণ্ডায় জড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে সম্ভাব্য বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতির মধ্যেই অস্ত্র-সংকটের বিষয়ে তাকে ভুল তথ্য দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন ট্রাম্প।

মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে ক্যাম্প ডেভিডে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের একপর্যায়ে এ নিয়ে ট্রাম্প ও হেগসেথের মধ্যে উত্তপ্ত আলোচনা হয়।

প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প হেগসেথকে প্রশ্ন করেন, দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র এবং ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ইন্টারসেপ্টরের ঘাটতির বিষয়টি ‘সমাধান হয়ে গেছে’ বলে তিনি কেন মনে করেছিলেন।

এর আগে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী থাড ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রায় ৮০ শতাংশ এবং প্যাট্রিয়ট ব্যবস্থার প্রায় ৫০ শতাংশ ইন্টারসেপ্টর ব্যবহার করে ফেলেছে। ফলে এসব অস্ত্রের মজুত উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

আরও পড়ুনঃ  ভিসা সংলাপে নতুন অপেক্ষা, বাংলাদেশ-ভারত বৈঠকের সময় নির্ধারণ হবে পারস্পরিক সুবিধায়

দায় নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য

ওয়াশিংটন পোস্ট-এর প্রতিবেদনে বলা হয়েছে, অস্ত্রের মজুত পরিস্থিতি নিয়ে প্রশ্নের মুখে প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ তার ডেপুটি স্টিফেন ফেইনবার্গের দিকে দায় ঠেলে দেন।

তবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এই প্রতিবেদনকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিরক্ষামন্ত্রীর ওপর পূর্ণ আস্থা রয়েছে।

পেন্টাগনের মুখপাত্র শন পারনেলও অভিযোগ অস্বীকার করে বলেন, মন্ত্রী হেগসেথ অস্ত্রের মজুত নিয়ে কাউকে বিভ্রান্ত করেননি এবং ফেইনবার্গকে দায়ীও করেননি।

ট্রাম্পের পাল্টা দাবি

বৃহস্পতিবার ট্রাম্প এসব প্রতিবেদন নিয়ে নিজের অবস্থান জানান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কাছে বিপুল পরিমাণ গোলাবারুদ রয়েছে এবং যারা এর বিপরীত দাবি করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।

আরও পড়ুনঃ  ৯৭ কোটি টাকার বড়ি কিনছে সরকার

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের কাছে বিশেষ ধরনের অস্ত্রসহ প্রচুর গোলাবারুদ মজুত রয়েছে। তবে তিনি বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেননি।

ইরান ইস্যুতে মতবিরোধ

এদিকে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের ভবিষ্যৎ কৌশল নিয়েও ট্রাম্প প্রশাসনের ভেতরে মতপার্থক্যের খবর পাওয়া যাচ্ছে।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে ঠেকানো, হরমুজ প্রণালি উন্মুক্ত রাখা নাকি ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচি ধ্বংস করা—যুদ্ধের মূল লক্ষ্য নিয়ে প্রশাসনের মধ্যে এখনো স্পষ্টতা নেই।

এক মার্কিন কর্মকর্তা এনবিসিকে বলেন, সামরিক বাহিনী নতুন অভিযানের প্রস্তুতি নিচ্ছে, কিন্তু যুদ্ধ কোথায় গিয়ে শেষ হবে সে বিষয়ে পরিষ্কার নির্দেশনা নেই।

আরও পড়ুনঃ  চাকরির বাজারের চাহিদা মেটাতে বিশ্ববিদ্যালয় শিক্ষায় দক্ষতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

তবে পেন্টাগন বলেছে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ সম্পূর্ণ প্রস্তুত এবং প্রেসিডেন্টের যেকোনো নির্দেশ বাস্তবায়নে সক্ষম।

আলোচনা চলার ইঙ্গিত

ট্রাম্প এর আগে ইরানের ওপর বড় ধরনের হামলার হুমকি দিলেও পরে আলোচনার অগ্রগতির কথা জানিয়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা চলছে এবং হরমুজ প্রণালি পুনরায় সচল করার বিষয়ে অগ্রগতি হতে পারে।

তবে ইরান জানিয়েছে, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনা হয়নি। একই সঙ্গে হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে একটি চুক্তির বিষয়ে কাজ চলছে বলে জানিয়েছে দেশটি।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি ঘিরে বিরোধ এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান উত্তেজনা যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বিয়ের গুঞ্জনে হানিয়ার রসিক জবাব, ‘আস্তে বলো, অজ্ঞান হয়ে যাব’

অস্ত্র-সংকটের তথ্য জানতেন না ট্রাম্প, হেগসেথের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়

আপডেটের সময়: ০৫:২৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬

যুক্তরাষ্ট্রের অস্ত্র ও গোলাবারুদের মজুত নিয়ে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে তীব্র বাকবিতণ্ডায় জড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে সম্ভাব্য বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতির মধ্যেই অস্ত্র-সংকটের বিষয়ে তাকে ভুল তথ্য দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন ট্রাম্প।

মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে ক্যাম্প ডেভিডে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের একপর্যায়ে এ নিয়ে ট্রাম্প ও হেগসেথের মধ্যে উত্তপ্ত আলোচনা হয়।

প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প হেগসেথকে প্রশ্ন করেন, দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র এবং ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ইন্টারসেপ্টরের ঘাটতির বিষয়টি ‘সমাধান হয়ে গেছে’ বলে তিনি কেন মনে করেছিলেন।

এর আগে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী থাড ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রায় ৮০ শতাংশ এবং প্যাট্রিয়ট ব্যবস্থার প্রায় ৫০ শতাংশ ইন্টারসেপ্টর ব্যবহার করে ফেলেছে। ফলে এসব অস্ত্রের মজুত উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

আরও পড়ুনঃ  সমুদ্রের ৩৯২ মিটার গভীরে ২৭ কিলোমিটার টানেল বানাচ্ছে নরওয়ে

দায় নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য

ওয়াশিংটন পোস্ট-এর প্রতিবেদনে বলা হয়েছে, অস্ত্রের মজুত পরিস্থিতি নিয়ে প্রশ্নের মুখে প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ তার ডেপুটি স্টিফেন ফেইনবার্গের দিকে দায় ঠেলে দেন।

তবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এই প্রতিবেদনকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিরক্ষামন্ত্রীর ওপর পূর্ণ আস্থা রয়েছে।

পেন্টাগনের মুখপাত্র শন পারনেলও অভিযোগ অস্বীকার করে বলেন, মন্ত্রী হেগসেথ অস্ত্রের মজুত নিয়ে কাউকে বিভ্রান্ত করেননি এবং ফেইনবার্গকে দায়ীও করেননি।

ট্রাম্পের পাল্টা দাবি

বৃহস্পতিবার ট্রাম্প এসব প্রতিবেদন নিয়ে নিজের অবস্থান জানান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কাছে বিপুল পরিমাণ গোলাবারুদ রয়েছে এবং যারা এর বিপরীত দাবি করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।

আরও পড়ুনঃ  চাকরির বাজারের চাহিদা মেটাতে বিশ্ববিদ্যালয় শিক্ষায় দক্ষতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের কাছে বিশেষ ধরনের অস্ত্রসহ প্রচুর গোলাবারুদ মজুত রয়েছে। তবে তিনি বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেননি।

ইরান ইস্যুতে মতবিরোধ

এদিকে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের ভবিষ্যৎ কৌশল নিয়েও ট্রাম্প প্রশাসনের ভেতরে মতপার্থক্যের খবর পাওয়া যাচ্ছে।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে ঠেকানো, হরমুজ প্রণালি উন্মুক্ত রাখা নাকি ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচি ধ্বংস করা—যুদ্ধের মূল লক্ষ্য নিয়ে প্রশাসনের মধ্যে এখনো স্পষ্টতা নেই।

এক মার্কিন কর্মকর্তা এনবিসিকে বলেন, সামরিক বাহিনী নতুন অভিযানের প্রস্তুতি নিচ্ছে, কিন্তু যুদ্ধ কোথায় গিয়ে শেষ হবে সে বিষয়ে পরিষ্কার নির্দেশনা নেই।

আরও পড়ুনঃ  রাজনৈতিক পরিস্থিতিতে পেছাল ১১ দলের সিলেট লংমার্চ, নতুন তারিখ অনিশ্চিত