ঢাকা ১১:১৭ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ২

যুক্তরাষ্ট্রের উটাহ রাজ্যে দাবানল নিয়ন্ত্রণের সময় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই ক্রু সদস্য গুরুতর আহত হয়েছেন।

রোববার (৯ আগস্ট) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বিধ্বস্ত হেলিকপ্টারটি মার্কিন বন বিভাগের সঙ্গে চুক্তির আওতায় হেলিকপ্টার ট্রান্সপোর্ট সার্ভিসেসের মাধ্যমে পরিচালিত হচ্ছিল। সিকোরস্কি এস-৬৪ ‘স্কাইক্রেন’ হেলিকপ্টারটি শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে রিচফিল্ডের কাছে একটি জলাধার এলাকায় দাবানলের দক্ষিণ-পূর্ব প্রান্তের কাছে বিধ্বস্ত হয়।

দুর্ঘটনার ২৪ ঘণ্টারও বেশি সময় পর শনিবার ন্যাশনাল ইন্টারএজেন্সি ফায়ার সেন্টার (এনআইএফসি) দুইজনের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে। সংস্থাটি জানায়, দুর্ঘটনায় আরও দুই ক্রু সদস্য গুরুতর আহত হয়েছেন। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানিয়েছে তারা।

আরও পড়ুনঃ  শেকৃবিতে ‘পুলিশ’ পরিচয়ে সাইবার প্রতারণা, শিক্ষক-শিক্ষার্থীদের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

এনআইএফসি জানিয়েছে, ভয়াবহ দাবানল পরিস্থিতি ও দুর্গম খাড়া ভূখণ্ডের কারণে উদ্ধারকারী দলগুলো দুর্ঘটনাস্থলের ধ্বংসাবশেষের কাছে পৌঁছাতে পারেনি। পরে শনিবার নিহতদের মরদেহ উদ্ধার করা হয়। তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।

দাবানলের পরিস্থিতির কারণে ওই এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে দুর্ঘটনাস্থলের আশপাশের সড়কও বন্ধ করে দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, দূষণের শীর্ষে কাম্পালা

ডেপুটি ইনসিডেন্ট কমান্ডার টাইলার হেক্ট জানান, দুর্ঘটনার পর অগ্নিনির্বাপণ কার্যক্রম পুনরায় শুরুর আগে কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে ‘কৌশলগত বিরতি’ নেওয়া হয়েছিল।

তিনি বলেন, ‘এটি আমাদের কার্যক্রমে কোনো ধরনের বাধা ফেলবে না। আমরা আগুন নেভানোর কাজ চালিয়ে যাব এবং মাটিতে থাকা আমাদের দমকলকর্মীদের সহায়তা করার জন্য বিমান ব্যবহার করব।’

উটাহর গভর্নর স্পেন্সার কক্স বনাঞ্চলের দাবানল নিয়ন্ত্রণের কাজকে ‘বিশ্বের সবচেয়ে বিপজ্জনক কাজগুলোর মধ্যে অন্যতম’ হিসেবে উল্লেখ করে নিহতদের জন্য প্রার্থনার আহ্বান জানিয়েছেন।

গত ২৭ জুলাই ফিশলেক ন্যাশনাল ফরেস্টে বজ্রপাত থেকে ওয়াইডমাউথ ২ দাবানলের সূত্রপাত হয়। এরপর আগুনটি ১ লাখ ১১ হাজার একরেরও বেশি এলাকা পুড়িয়ে ফেলেছে। ফলে এটি চলতি বছর উটাহর সবচেয়ে বড় দাবানলে পরিণত হতে যাচ্ছে।

আরও পড়ুনঃ  আমার দেখা সবচেয়ে সুষ্ঠু নির্বাচনের ফসল এবারের সংসদ: অস্থায়ী রাষ্ট্রপতি

শনিবার কর্মকর্তারা জানান, আগুনের প্রায় ২৪ শতাংশ নিয়ন্ত্রণে এসেছে। তবে দাবানলের গতিপ্রকৃতি এখনও আশপাশের জনবসতির জন্য হুমকি তৈরি করছে।

চলতি গ্রীষ্মে উটাহতে এটি দ্বিতীয় প্রাণঘাতী দাবানলের ঘটনা। এর আগে গত জুনে কলোরাডো সীমান্তের কাছে নোলস ও গোর দাবানল নিয়ন্ত্রণে গিয়ে তিনজন দমকলকর্মী নিহত হন। পরে ওই ঘটনায় আহত আরও একজন দমকলকর্মী মারা যান।

সূত্র: আল জাজিরা

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ২

আপডেটের সময়: ০৯:৫৬:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬

যুক্তরাষ্ট্রের উটাহ রাজ্যে দাবানল নিয়ন্ত্রণের সময় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই ক্রু সদস্য গুরুতর আহত হয়েছেন।

রোববার (৯ আগস্ট) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বিধ্বস্ত হেলিকপ্টারটি মার্কিন বন বিভাগের সঙ্গে চুক্তির আওতায় হেলিকপ্টার ট্রান্সপোর্ট সার্ভিসেসের মাধ্যমে পরিচালিত হচ্ছিল। সিকোরস্কি এস-৬৪ ‘স্কাইক্রেন’ হেলিকপ্টারটি শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে রিচফিল্ডের কাছে একটি জলাধার এলাকায় দাবানলের দক্ষিণ-পূর্ব প্রান্তের কাছে বিধ্বস্ত হয়।

দুর্ঘটনার ২৪ ঘণ্টারও বেশি সময় পর শনিবার ন্যাশনাল ইন্টারএজেন্সি ফায়ার সেন্টার (এনআইএফসি) দুইজনের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে। সংস্থাটি জানায়, দুর্ঘটনায় আরও দুই ক্রু সদস্য গুরুতর আহত হয়েছেন। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানিয়েছে তারা।

আরও পড়ুনঃ  আমিরাতের রাষ্ট্রায়ত্ত তেলের ট্যাংকারে ‘ইরানের হামলা’

এনআইএফসি জানিয়েছে, ভয়াবহ দাবানল পরিস্থিতি ও দুর্গম খাড়া ভূখণ্ডের কারণে উদ্ধারকারী দলগুলো দুর্ঘটনাস্থলের ধ্বংসাবশেষের কাছে পৌঁছাতে পারেনি। পরে শনিবার নিহতদের মরদেহ উদ্ধার করা হয়। তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।

দাবানলের পরিস্থিতির কারণে ওই এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে দুর্ঘটনাস্থলের আশপাশের সড়কও বন্ধ করে দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  সোমবার সকাল ১০টায় এসএসসি ও সমমানের ফল প্রকাশ

ডেপুটি ইনসিডেন্ট কমান্ডার টাইলার হেক্ট জানান, দুর্ঘটনার পর অগ্নিনির্বাপণ কার্যক্রম পুনরায় শুরুর আগে কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে ‘কৌশলগত বিরতি’ নেওয়া হয়েছিল।

তিনি বলেন, ‘এটি আমাদের কার্যক্রমে কোনো ধরনের বাধা ফেলবে না। আমরা আগুন নেভানোর কাজ চালিয়ে যাব এবং মাটিতে থাকা আমাদের দমকলকর্মীদের সহায়তা করার জন্য বিমান ব্যবহার করব।’

উটাহর গভর্নর স্পেন্সার কক্স বনাঞ্চলের দাবানল নিয়ন্ত্রণের কাজকে ‘বিশ্বের সবচেয়ে বিপজ্জনক কাজগুলোর মধ্যে অন্যতম’ হিসেবে উল্লেখ করে নিহতদের জন্য প্রার্থনার আহ্বান জানিয়েছেন।

গত ২৭ জুলাই ফিশলেক ন্যাশনাল ফরেস্টে বজ্রপাত থেকে ওয়াইডমাউথ ২ দাবানলের সূত্রপাত হয়। এরপর আগুনটি ১ লাখ ১১ হাজার একরেরও বেশি এলাকা পুড়িয়ে ফেলেছে। ফলে এটি চলতি বছর উটাহর সবচেয়ে বড় দাবানলে পরিণত হতে যাচ্ছে।

আরও পড়ুনঃ  বিদেশফেরত শিক্ষার্থীদের দেশে ফিরিয়ে উন্নয়নে কাজে লাগাতে চায় সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম