ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধর্ষণ মামলায় ১৬ বছর পর যুবকের ১০ বছরের আটকাদেশ জামানতবিহীন ঋণ বাড়াতে উদ্যোগ নেবে সরকার: বাণিজ্যমন্ত্রী হজে যেতে ইচ্ছুকদের জন্য বড় সুখবর, বাড়ল বাংলাদেশের কোটা অভ্যন্তরীণ নিরাপত্তা খাত ঢেলে সাজাতে ৯২ প্রকল্পের উদ্যোগ সরকারের মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ক্রিকেট-ফুটবল ঘিরে অনলাইন জুয়া, টাকা পাচার হতো বিদেশে হাসিনাকে ফেরাতে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ একই সঙ্গে বরখাস্ত হলেন সেনাবাহিনীর কর্মকর্তা দম্পতি নামাজ পড়ার পরামর্শ দেওয়ায় নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ ধরনের খেলাধুলা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বড় স্বপ্ন, শিরোপাও জিততে পারে—আশাবাদ মার্কিন কনস্যুল জেনারেলের

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের কনস্যুল জেনারেল অ্যালবার্ট আর সেয়া বলেছেন, যুক্তরাষ্ট্রের ফুটবল দল এবার বিশ্বকাপে অন্তত কোয়ার্টার ফাইনাল, এমনকি সেমিফাইনালেও খেলার সামর্থ্য রাখে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, তাঁর জীবদ্দশাতেই যুক্তরাষ্ট্র একদিন ফুটবল বিশ্বকাপের শিরোপা জিতবে।

মঙ্গলবার (৩০ জুন) গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যালবার্ট আর সেয়া বলেন, বিশ্বজুড়ে ফুটবল সমর্থকদের স্বাগত জানাতে পেরে যুক্তরাষ্ট্র গর্বিত। তবে স্বাগতিক হওয়ায় এবারের আসরে দলটির ওপর প্রত্যাশার চাপও বেশি।

তিনি বলেন, ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ আয়োজনের সময় কেবল টুর্নামেন্টে অংশ নেওয়াই ছিল বড় অর্জন। কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। গত কয়েক দশকে দেশটির ফুটবল সংস্কৃতি অনেক পরিণত হয়েছে এবং খেলাটির জনপ্রিয়তাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

আরও পড়ুনঃ  সাফ সেমিফাইনালে বাংলাদেশের একাদশে দুই পরিবর্তন, রেকর্ড ৮ প্রবাসী ফুটবলার

অ্যালবার্ট আর সেয়া জানান, এটি তাঁর প্রথম বিশ্বকাপ নয়। তিনি এর আগে পুরুষদের পাঁচটি ও নারীদের একটি বিশ্বকাপ সরাসরি মাঠে বসে উপভোগ করেছেন। তাঁর ভাষায়, যুক্তরাষ্ট্রে ফুটবলের উত্থান এবং সমর্থকদের ব্যাপক আগ্রহ নিজ চোখে দেখা ছিল দারুণ অভিজ্ঞতা।

তিনি আরও বলেন, আধুনিক যুগে যুক্তরাষ্ট্রের সেরা অর্জন কোয়ার্টার ফাইনাল। এবারও তাঁর বিশ্বাস, দল অন্তত শেষ আটে খেলবে এবং সেমিফাইনালে ওঠার সামর্থ্যও রাখে। শক্তিশালী সমর্থন, কার্যকর কৌশল এবং কিছুটা ভাগ্য সহায় হলে যেকোনো দলই ইতিহাস গড়তে পারে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ  লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড ৪০০

মার্কিন কনস্যুল জেনারেল দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, জীবদ্দশাতেই তিনি যুক্তরাষ্ট্রকে ফুটবল বিশ্বকাপ জিততে দেখবেন।

এদিকে যুক্তরাষ্ট্র দূতাবাসের পাবলিক এনগেজমেন্টের পরিচালক স্কট হার্টম্যানও বিশ্বকাপ নিয়ে নিজের অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। তিনি জানান, ছোটবেলায় ব্রাজিলের রিও ডি জেনেইরোতে বন্ধুদের সঙ্গে সমুদ্রসৈকতে ফুটবল খেলার সময় ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো প্রায় আধা ঘণ্টা তাঁদের সঙ্গে খেলেছিলেন। সেই স্মৃতি আজও তাঁর কাছে বিশেষ হয়ে রয়েছে।

আরও পড়ুনঃ  রেইন্ডার্সের হ্যাটট্রিকে গ্রিসকে ৭ গোলের বিশাল ব্যবধানে হারাল নেদারল্যান্ডস

বিশ্বকাপের সম্ভাব্য শিরোপাপ্রত্যাশীদের মধ্যে আর্জেন্টিনা, ব্রাজিল ও ফ্রান্সকে এগিয়ে রাখেন স্কট হার্টম্যান। তবে তাঁর মতে, যুক্তরাষ্ট্র যদি কোয়ার্টার ফাইনালে উঠতে পারে, সেটিও দলের জন্য অসাধারণ সাফল্য হবে।

দুই মার্কিন কূটনীতিকই মনে করেন, বিশ্ব ফুটবলে যুক্তরাষ্ট্রের নারী দল ইতোমধ্যে পরাশক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। আর পুরুষ দলও ধীরে ধীরে একই পথে এগিয়ে যাচ্ছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ধর্ষণ মামলায় ১৬ বছর পর যুবকের ১০ বছরের আটকাদেশ

বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বড় স্বপ্ন, শিরোপাও জিততে পারে—আশাবাদ মার্কিন কনস্যুল জেনারেলের

আপডেটের সময়: ০৯:৫৮:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের কনস্যুল জেনারেল অ্যালবার্ট আর সেয়া বলেছেন, যুক্তরাষ্ট্রের ফুটবল দল এবার বিশ্বকাপে অন্তত কোয়ার্টার ফাইনাল, এমনকি সেমিফাইনালেও খেলার সামর্থ্য রাখে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, তাঁর জীবদ্দশাতেই যুক্তরাষ্ট্র একদিন ফুটবল বিশ্বকাপের শিরোপা জিতবে।

মঙ্গলবার (৩০ জুন) গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যালবার্ট আর সেয়া বলেন, বিশ্বজুড়ে ফুটবল সমর্থকদের স্বাগত জানাতে পেরে যুক্তরাষ্ট্র গর্বিত। তবে স্বাগতিক হওয়ায় এবারের আসরে দলটির ওপর প্রত্যাশার চাপও বেশি।

তিনি বলেন, ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ আয়োজনের সময় কেবল টুর্নামেন্টে অংশ নেওয়াই ছিল বড় অর্জন। কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। গত কয়েক দশকে দেশটির ফুটবল সংস্কৃতি অনেক পরিণত হয়েছে এবং খেলাটির জনপ্রিয়তাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

আরও পড়ুনঃ  রেইন্ডার্সের হ্যাটট্রিকে গ্রিসকে ৭ গোলের বিশাল ব্যবধানে হারাল নেদারল্যান্ডস

অ্যালবার্ট আর সেয়া জানান, এটি তাঁর প্রথম বিশ্বকাপ নয়। তিনি এর আগে পুরুষদের পাঁচটি ও নারীদের একটি বিশ্বকাপ সরাসরি মাঠে বসে উপভোগ করেছেন। তাঁর ভাষায়, যুক্তরাষ্ট্রে ফুটবলের উত্থান এবং সমর্থকদের ব্যাপক আগ্রহ নিজ চোখে দেখা ছিল দারুণ অভিজ্ঞতা।

তিনি আরও বলেন, আধুনিক যুগে যুক্তরাষ্ট্রের সেরা অর্জন কোয়ার্টার ফাইনাল। এবারও তাঁর বিশ্বাস, দল অন্তত শেষ আটে খেলবে এবং সেমিফাইনালে ওঠার সামর্থ্যও রাখে। শক্তিশালী সমর্থন, কার্যকর কৌশল এবং কিছুটা ভাগ্য সহায় হলে যেকোনো দলই ইতিহাস গড়তে পারে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ  ওল্ড ট্রাফোর্ডে নতুন অধ্যায়, ম্যানইউর দায়িত্বে আর্জেন্টাইন কোচ পচেত্তিনো

মার্কিন কনস্যুল জেনারেল দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, জীবদ্দশাতেই তিনি যুক্তরাষ্ট্রকে ফুটবল বিশ্বকাপ জিততে দেখবেন।

এদিকে যুক্তরাষ্ট্র দূতাবাসের পাবলিক এনগেজমেন্টের পরিচালক স্কট হার্টম্যানও বিশ্বকাপ নিয়ে নিজের অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। তিনি জানান, ছোটবেলায় ব্রাজিলের রিও ডি জেনেইরোতে বন্ধুদের সঙ্গে সমুদ্রসৈকতে ফুটবল খেলার সময় ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো প্রায় আধা ঘণ্টা তাঁদের সঙ্গে খেলেছিলেন। সেই স্মৃতি আজও তাঁর কাছে বিশেষ হয়ে রয়েছে।

আরও পড়ুনঃ  ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের সময়সূচি নির্ধারণ, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত