ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিয়ের গুঞ্জনে হানিয়ার রসিক জবাব, ‘আস্তে বলো, অজ্ঞান হয়ে যাব’ পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের ‘আসিফকে গোপালগঞ্জের প্রশাসক করে পাঠান, আগেরবার তো পালিয়ে এসেছিলেন’: তারেক রহমান ১৮ নভেম্বর পর্যন্ত বাড়ল এইচএসসি সম্পূরক পরীক্ষার ফরম পূরণের সময় শিশুসন্তানকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে যাওয়ার পথে যুবককে কুপিয়ে হত্যা ‘পার্শ্ববর্তী দেশের ইন্ধনে গোপন নাশকতায় জড়িত পতিত ফ্যাসিবাদী শক্তি’: রিজভী হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মীকে গুলি, হাসপাতালে ভর্তি টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাড়ি-কার্যালয়ে আগুন, মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম ইয়েমেনে বড় বন্দিমুক্তি: প্রায় ৬০০ যুদ্ধবন্দিকে ছাড়ল হুথি বিদ্রোহীরা চাকরির বাজারের চাহিদা মেটাতে বিশ্ববিদ্যালয় শিক্ষায় দক্ষতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

শ্রীপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাকের চাপায় প্রাণ গেল দুই বন্ধুর

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:১৮:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • ৪৬ সময় দেখুন

গাজীপুরের শ্রীপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর তাদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

বৃহস্পতিবার (৩ জুলাই) দিবাগত রাত প্রায় ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা ঢাকার কেরানীগঞ্জ থেকে ময়মনসিংহের ত্রিশালে এক বন্ধুর বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন।

আরও পড়ুনঃ  দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫.৪০ লাখ কোটি টাকা

নিহতরা হলেন মো. সোলেমান সিকদার (২২)। তিনি শরীয়তপুরের জাজিরা উপজেলার সারেংকান্দি গ্রামের হাসিন সিকদারের ছেলে। অপরজন কাওসার হোসেন (২৮), ঢাকার কেরানীগঞ্জের দক্ষিণ মান্দাইল এলাকার গিয়ার উদ্দিনের ছেলে।

পুলিশ ও নিহতদের স্বজনদের তথ্য অনুযায়ী, সাজ্জাদ, আরিফ, সোলেমান ও কাওসার—এই চার বন্ধু দুটি মোটরসাইকেলে করে কেরানীগঞ্জ থেকে ত্রিশালের উদ্দেশ্যে রওনা দেন। পথে জৈনাবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সোলেমান ও কাওসার বহনকারী মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  চীনা গাড়ির রপ্তানি বাড়তেই বিশ্ববাজারে বৈদ্যুতিক গাড়ির বিক্রি ঊর্ধ্বমুখী

খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে দুর্ঘটনার পর ট্রাকটি ফেলে রেখে চালক পালিয়ে যায়।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পলাতক ট্রাকচালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুনঃ  এ বছর সবচেয়ে বেশি অ্যাওয়ার্ড পেয়েছি: কেয়া পায়েল
T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বিয়ের গুঞ্জনে হানিয়ার রসিক জবাব, ‘আস্তে বলো, অজ্ঞান হয়ে যাব’

শ্রীপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাকের চাপায় প্রাণ গেল দুই বন্ধুর

আপডেটের সময়: ১০:১৮:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬

গাজীপুরের শ্রীপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর তাদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

বৃহস্পতিবার (৩ জুলাই) দিবাগত রাত প্রায় ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা ঢাকার কেরানীগঞ্জ থেকে ময়মনসিংহের ত্রিশালে এক বন্ধুর বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন।

আরও পড়ুনঃ  এনআইডি সংশোধনের নামে প্রতারণা, নাগরিকদের সতর্ক করল নির্বাচন কমিশন

নিহতরা হলেন মো. সোলেমান সিকদার (২২)। তিনি শরীয়তপুরের জাজিরা উপজেলার সারেংকান্দি গ্রামের হাসিন সিকদারের ছেলে। অপরজন কাওসার হোসেন (২৮), ঢাকার কেরানীগঞ্জের দক্ষিণ মান্দাইল এলাকার গিয়ার উদ্দিনের ছেলে।

পুলিশ ও নিহতদের স্বজনদের তথ্য অনুযায়ী, সাজ্জাদ, আরিফ, সোলেমান ও কাওসার—এই চার বন্ধু দুটি মোটরসাইকেলে করে কেরানীগঞ্জ থেকে ত্রিশালের উদ্দেশ্যে রওনা দেন। পথে জৈনাবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সোলেমান ও কাওসার বহনকারী মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  ২২ নভেম্বর বাংলাদেশে আসছেন মুফতি তাকি উসমানি, থাকছে ৯টি ধর্মীয় আয়োজন

খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে দুর্ঘটনার পর ট্রাকটি ফেলে রেখে চালক পালিয়ে যায়।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পলাতক ট্রাকচালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুনঃ   ১৯ হাজার কোটি টাকা বিনিয়োগে বিমানের কেবিনে বিলাসিতার নতুন দিগন্ত খুলছে সিঙ্গাপুর এয়ারলাইনস