ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

রেললাইন তলিয়ে যাওয়ায় কক্সবাজার রুটে সব ট্রেন চলাচল বন্ধ

টানা ভারী বর্ষণে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের জানআলীহাট ও ষোলশহর স্টেশনের মধ্যবর্তী অংশ পানিতে তলিয়ে যাওয়ায় কক্সবাজারগামী সব ধরনের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে। বুধবার (৮ জুলাই) ভোরে এ সিদ্ধান্তের কথা জানান বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) আনিসুর রহমান।

আরও পড়ুনঃ  ওমান উপসাগরে জ্বলন্ত জাহাজ থেকে ২২ ক্রুকে উদ্ধার

তিনি জানান, মঙ্গলবার রাতে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাওয়া ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনটি চট্টগ্রাম পৌঁছানোর পর কক্সবাজারের উদ্দেশে যাত্রা বাতিল করা হয়। পরে ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশে ফিরিয়ে দেওয়া হয়েছে।

এদিকে বুধবার ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা ‘কক্সবাজার এক্সপ্রেস’ বর্তমানে চট্টগ্রাম স্টেশনে অপেক্ষমাণ রয়েছে। রেললাইন নিরাপদ ঘোষণা না হওয়া পর্যন্ত ট্রেনটি কক্সবাজারের উদ্দেশে ছেড়ে দেওয়া হবে না বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ  গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী

যাত্রীদের সুবিধার্থে বিকল্প ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। যারা ভ্রমণ বাতিল করতে চান, তারা চট্টগ্রাম রেলস্টেশনের টিকিট কাউন্টার থেকে টিকিটের সম্পূর্ণ অর্থ ফেরত নিতে পারবেন। এছাড়া যারা ঢাকায় ফিরতে চান, তারা বিকেল ৪টায় একই কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করতে পারবেন।

আরও পড়ুনঃ  দুর্নীতিতে কার্যকারিতা হারিয়েছে অনেক সমবায় সমিতি: রাষ্ট্রপতি

বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, প্রাকৃতিক দুর্যোগজনিত এই সাময়িক ভোগান্তির জন্য তারা আন্তরিকভাবে দুঃখিত। রেললাইন থেকে পানি নেমে যাওয়ার পর নিরাপত্তা নিশ্চিত হলে কক্সবাজার রুটে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক করা হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

রেললাইন তলিয়ে যাওয়ায় কক্সবাজার রুটে সব ট্রেন চলাচল বন্ধ

আপডেটের সময়: ১০:০২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬

টানা ভারী বর্ষণে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের জানআলীহাট ও ষোলশহর স্টেশনের মধ্যবর্তী অংশ পানিতে তলিয়ে যাওয়ায় কক্সবাজারগামী সব ধরনের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে। বুধবার (৮ জুলাই) ভোরে এ সিদ্ধান্তের কথা জানান বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) আনিসুর রহমান।

আরও পড়ুনঃ  সরকারি ক্রয়, ভ্যাট ও সৌরবিদ্যুৎ নিয়ে ৩ অধ্যাদেশ সংসদে উত্থাপন