ঢাকা ০৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

আর্থিক লেনদেন নিয়ে তদন্তের আওতায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন

আর্জেন্টিনার সাম্প্রতিক বিতর্কিত জয় নিয়ে আলোচনা চলার মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে দেশটির ফুটবল প্রশাসন। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) যুক্তরাষ্ট্রভিত্তিক আর্থিক কার্যক্রম তদন্ত করছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, আর্জেন্টিনার সংবাদমাধ্যম লা নাসিওন-এর প্রতিবেদনের বরাত দিয়ে ফক্স স্পোর্টস মেক্সিকো জানিয়েছে, এএফএর সভাপতি ক্লদিও তাপিয়ার নেতৃত্বাধীন সংস্থাটির বিরুদ্ধে সম্ভাব্য অর্থপাচারের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুনঃ   দুই ব্যাটারের দুর্দান্ত সেঞ্চুরিতে রাওয়ালপিন্ডি টেস্টে চালকের আসনে শ্রীলঙ্কা

প্রতিবেদন অনুযায়ী, তদন্তকারীরা যাচাই করছেন কীভাবে এএফএ যুক্তরাষ্ট্রের আর্থিক ব্যবস্থার মাধ্যমে শত শত মিলিয়ন মার্কিন ডলার লেনদেন করেছে এবং এসব লেনদেনে যুক্তরাষ্ট্রের কোনো আইন লঙ্ঘিত হয়েছে কি না।

তদন্তের অন্যতম কেন্দ্রবিন্দুতে রয়েছে ফ্লোরিডাভিত্তিক প্রতিষ্ঠান ট্যুরপ্রডইনটার এলএলসি, যা বিদেশে এএফএর আর্থিক কার্যক্রম পরিচালনা করে। প্রতিষ্ঠানটির মালিক থিয়েটার ব্যবসায়ী হাভিয়ের ফারোনি।

লা নাসিওন দাবি করেছে, তাদের হাতে থাকা নথিপত্র অনুযায়ী হাভিয়ের ফারোনি এবং তার স্ত্রী এরিকা জিলেট যুক্তরাষ্ট্রের পাঁচটি আর্থিক প্রতিষ্ঠানে থাকা ব্যাংক হিসাবের মাধ্যমে অন্তত কয়েকশ মিলিয়ন মার্কিন ডলার স্থানান্তর করেছেন।

আরও পড়ুনঃ  রিয়াদ-দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত যাত্রী ২৩ হাজার ২৭৪ জন

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ট্যুরপ্রডইনটার এলএলসির মাধ্যমে এএফএর প্রায় ২৬০ মিলিয়ন মার্কিন ডলার আয় পরিচালিত হয়েছে। তবে ব্যাংক নথি বিশ্লেষণে দেখা গেছে, এই অর্থের কেবল একটি অংশের পরিচালনাগত ব্যয়ের স্পষ্ট তথ্য পাওয়া গেছে।

আরও পড়ুনঃ  জলবায়ু সুরক্ষায় বাংলাদেশের বার্তা, কপ-৩১ সম্মেলনে পাট প্যাভিলিয়ন ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

এদিকে, প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে বিশ্বকাপ শুরুর আগেই এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া বিভিন্ন বিতর্কের মুখে পড়েন। দুর্নীতির অভিযোগ, আর্জেন্টিনার ঘরোয়া লিগে অজনপ্রিয় কিছু পরিবর্তন এবং বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ বেছে নেওয়ার কারণে তার নেতৃত্ব নিয়ে সমালোচনা তৈরি হয়েছিল।

তবে এ প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত এফবিআই বা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তদন্তের বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

আর্থিক লেনদেন নিয়ে তদন্তের আওতায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন

আপডেটের সময়: ০৮:৩৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬

আর্জেন্টিনার সাম্প্রতিক বিতর্কিত জয় নিয়ে আলোচনা চলার মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে দেশটির ফুটবল প্রশাসন। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) যুক্তরাষ্ট্রভিত্তিক আর্থিক কার্যক্রম তদন্ত করছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, আর্জেন্টিনার সংবাদমাধ্যম লা নাসিওন-এর প্রতিবেদনের বরাত দিয়ে ফক্স স্পোর্টস মেক্সিকো জানিয়েছে, এএফএর সভাপতি ক্লদিও তাপিয়ার নেতৃত্বাধীন সংস্থাটির বিরুদ্ধে সম্ভাব্য অর্থপাচারের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুনঃ  রিয়াদ-দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত যাত্রী ২৩ হাজার ২৭৪ জন

প্রতিবেদন অনুযায়ী, তদন্তকারীরা যাচাই করছেন কীভাবে এএফএ যুক্তরাষ্ট্রের আর্থিক ব্যবস্থার মাধ্যমে শত শত মিলিয়ন মার্কিন ডলার লেনদেন করেছে এবং এসব লেনদেনে যুক্তরাষ্ট্রের কোনো আইন লঙ্ঘিত হয়েছে কি না।

তদন্তের অন্যতম কেন্দ্রবিন্দুতে রয়েছে ফ্লোরিডাভিত্তিক প্রতিষ্ঠান ট্যুরপ্রডইনটার এলএলসি, যা বিদেশে এএফএর আর্থিক কার্যক্রম পরিচালনা করে। প্রতিষ্ঠানটির মালিক থিয়েটার ব্যবসায়ী হাভিয়ের ফারোনি।

লা নাসিওন দাবি করেছে, তাদের হাতে থাকা নথিপত্র অনুযায়ী হাভিয়ের ফারোনি এবং তার স্ত্রী এরিকা জিলেট যুক্তরাষ্ট্রের পাঁচটি আর্থিক প্রতিষ্ঠানে থাকা ব্যাংক হিসাবের মাধ্যমে অন্তত কয়েকশ মিলিয়ন মার্কিন ডলার স্থানান্তর করেছেন।

আরও পড়ুনঃ   দুই ব্যাটারের দুর্দান্ত সেঞ্চুরিতে রাওয়ালপিন্ডি টেস্টে চালকের আসনে শ্রীলঙ্কা

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ট্যুরপ্রডইনটার এলএলসির মাধ্যমে এএফএর প্রায় ২৬০ মিলিয়ন মার্কিন ডলার আয় পরিচালিত হয়েছে। তবে ব্যাংক নথি বিশ্লেষণে দেখা গেছে, এই অর্থের কেবল একটি অংশের পরিচালনাগত ব্যয়ের স্পষ্ট তথ্য পাওয়া গেছে।

আরও পড়ুনঃ  ২২ নভেম্বর বাংলাদেশে আসছেন মুফতি তাকি উসমানি, থাকছে ৯টি ধর্মীয় আয়োজন