ঢাকা ০৬:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধর্ষণ মামলায় ১৬ বছর পর যুবকের ১০ বছরের আটকাদেশ জামানতবিহীন ঋণ বাড়াতে উদ্যোগ নেবে সরকার: বাণিজ্যমন্ত্রী হজে যেতে ইচ্ছুকদের জন্য বড় সুখবর, বাড়ল বাংলাদেশের কোটা অভ্যন্তরীণ নিরাপত্তা খাত ঢেলে সাজাতে ৯২ প্রকল্পের উদ্যোগ সরকারের মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ক্রিকেট-ফুটবল ঘিরে অনলাইন জুয়া, টাকা পাচার হতো বিদেশে হাসিনাকে ফেরাতে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ একই সঙ্গে বরখাস্ত হলেন সেনাবাহিনীর কর্মকর্তা দম্পতি নামাজ পড়ার পরামর্শ দেওয়ায় নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ ধরনের খেলাধুলা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

শ্রীমঙ্গলের ১৩৮ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮১টিতে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক সংকট চরম আকার ধারণ করেছে। উপজেলার ১৩৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৮১টিতে নিয়মিত প্রধান শিক্ষক নেই, ফলে প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি পাঠদানও ব্যাহত হচ্ছে। শিক্ষক, অভিভাবক ও শিক্ষা–সংশ্লিষ্টদের মতে, এই সংকট শিক্ষার মানের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে মাত্র ৫৭টি বিদ্যালয়ে নিয়মিত প্রধান শিক্ষক কর্মরত আছেন। বাকি ৮১টি বিদ্যালয়ের মধ্যে ৩৫টিতে জ্যেষ্ঠতা-সংক্রান্ত মামলার কারণে দীর্ঘদিন ধরে পদোন্নতি ও পদায়ন বন্ধ রয়েছে। এছাড়া ৪৬টি বিদ্যালয়ে পদোন্নতি জটিলতা এবং নতুন নিয়োগ না হওয়ায় প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে।

আরও পড়ুনঃ  এরদোয়ান দম্পতির আমন্ত্রণে তুরস্কে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা

প্রধান শিক্ষক না থাকায় অধিকাংশ বিদ্যালয়ে জ্যেষ্ঠ সহকারী শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে হচ্ছে। প্রশাসনিক কাজ, সরকারি প্রতিবেদন প্রস্তুত, বিভিন্ন নির্দেশনা বাস্তবায়ন ও বিদ্যালয় পরিচালনার দায়িত্ব সামলাতে গিয়ে তারা শ্রেণিকক্ষে পর্যাপ্ত সময় দিতে পারছেন না। ফলে পাঠদান ব্যাহত হওয়ার পাশাপাশি অন্য শিক্ষকদের ওপরও অতিরিক্ত দায়িত্ব এসে পড়ছে। অনেক বিদ্যালয়ে মাত্র তিন থেকে চারজন শিক্ষক দিয়েই পুরো শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক জানান, দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করতে গিয়ে পাঠদানে মনোযোগ দেওয়া কঠিন হয়ে পড়েছে। আবার কোথাও কোথাও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে কেন্দ্র করে শিক্ষকদের মধ্যে মতবিরোধও সৃষ্টি হচ্ছে, যা বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশকে প্রভাবিত করছে।

আরও পড়ুনঃ  ব্যবসা নিয়ে সমালোচনার মুখে দোয়া চাইলেন অনন্ত-বর্ষা

চাতালী চা-বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিজয় নুনিয়া বলেন, প্রশাসনিক ভুলের কারণে সরকারি গেজেটে তাদের প্রধান শিক্ষকের পরিবর্তে সহকারী শিক্ষক হিসেবে উল্লেখ করা হয়েছিল। বিষয়টি নিয়ে উচ্চ আদালতে মামলা হলে একাধিকবার তাদের পক্ষে রায় আসে। তিনি দ্রুত গেজেট সংশোধন করে প্রধান শিক্ষক হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান।

অভিভাবকদের অভিযোগ, শিক্ষক ও প্রধান শিক্ষক সংকটের কারণে শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। তাদের মতে, বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী শিক্ষার মান উন্নত করতে দ্রুত শূন্য পদে প্রধান শিক্ষক নিয়োগ এবং প্রয়োজনীয় শিক্ষক পদায়ন নিশ্চিত করা জরুরি।

আরও পড়ুনঃ  নিত্যপণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার তদারকি চলছে: বাণিজ্যমন্ত্রী

শ্রীমঙ্গল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, জ্যেষ্ঠতা-সংক্রান্ত মামলার সম্প্রতি রায় হয়েছে। রায় বাস্তবায়িত হলে স্থগিত থাকা ৩৫টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে পদোন্নতি বা নতুন পদায়নের সুযোগ তৈরি হবে। এতে দীর্ঘদিনের প্রধান শিক্ষক সংকট অনেকাংশে দূর হবে এবং বিদ্যালয়গুলোর প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ধর্ষণ মামলায় ১৬ বছর পর যুবকের ১০ বছরের আটকাদেশ

শ্রীমঙ্গলের ১৩৮ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮১টিতে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

আপডেটের সময়: ০৯:৪১:৫৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক সংকট চরম আকার ধারণ করেছে। উপজেলার ১৩৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৮১টিতে নিয়মিত প্রধান শিক্ষক নেই, ফলে প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি পাঠদানও ব্যাহত হচ্ছে। শিক্ষক, অভিভাবক ও শিক্ষা–সংশ্লিষ্টদের মতে, এই সংকট শিক্ষার মানের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে মাত্র ৫৭টি বিদ্যালয়ে নিয়মিত প্রধান শিক্ষক কর্মরত আছেন। বাকি ৮১টি বিদ্যালয়ের মধ্যে ৩৫টিতে জ্যেষ্ঠতা-সংক্রান্ত মামলার কারণে দীর্ঘদিন ধরে পদোন্নতি ও পদায়ন বন্ধ রয়েছে। এছাড়া ৪৬টি বিদ্যালয়ে পদোন্নতি জটিলতা এবং নতুন নিয়োগ না হওয়ায় প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে।

আরও পড়ুনঃ  হলুদ গাউনে বিশ্বমঞ্চে ঝলমলে সামিরা খান মাহি, নজর কাড়লেন আত্মবিশ্বাসী উপস্থিতিতে