ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভর্তি না পেয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে হ্যাক রক্তমাখা সেই জাতীয় পতাকা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন জুলাইযোদ্ধা শেখ আজিজুর স্টেশনে ট্রেন রেখে উধাও চালক, এক ঘণ্টা পর ফিরতেই গন্তব্যের পথে সাগরদাঁড়ী এক্সপ্রেস পুলিশ পরিচয়ে গভীর রাতে রিসোর্টে ডাকাতি, কর্মচারীদের জিম্মি করে লুট জিয়ার সৈনিকরা গত ১৬-১৭ বছরে শেখ হাসিনার একটি চুলও বাঁকা করতে পারেনি: সারজিস আলম  ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, কবে, কখন ও কোথায় হবে ঐতিহাসিক ম্যাচ? বিএনপির পরিণতি শেখ হাসিনার চেয়ে আরও ভয়াবহ হবে: সারজিস বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদারে ফলপ্রসূ আলোচনা: ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর বগুড়ায় ক্লিনিককে ৬০ হাজার, ভুয়া চিকিৎসককে ১ লাখ টাকা জরিমানা আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৬৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে ভারতের অবস্থান অপরিবর্তিত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা প্রসঙ্গে ভারতের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

মঙ্গলবার (১৪ জুলাই) এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “এই বিষয়ে আমাদের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। যে কোনো প্রত্যার্পণ একটি আইনি বিষয়। এ ক্ষেত্রেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

আরও পড়ুনঃ  শাহজালালের তৃতীয় টার্মিনালে আসছে আধুনিক ৪জি-৫জি নেটওয়ার্ক

সম্প্রতি বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা দাবি করেন, তিনি আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন। তার ওই বক্তব্যের পরই ভারত সরকারের অবস্থান সম্পর্কে প্রশ্ন ওঠে।

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে যান। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন।

আরও পড়ুনঃ  কর্নেল (অব.) অলি আহমেদকে নিয়ে রাশেদ খানের মন্তব্য, বিরোধী জোটে ভাঙনের ইঙ্গিত

রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, পলাতক অন্য নেতাদের সঙ্গে নিয়ে দেশে ফিরে আত্মসমর্পণ করবেন।

২০২৪ সালের সেই মন্তব্য

২০২৪ সালের ১৪ জুলাই চীন সফর শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে শেখ হাসিনার একটি মন্তব্য দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে।

আরও পড়ুনঃ  এমএফএসের ‘অতিরিক্ত’ সার্ভিস চার্জ নিয়ে হাইকোর্টের রুল

সেই সংবাদ সম্মেলনে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রসঙ্গে করা মন্তব্যের পর আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন পরবর্তীতে সর্বাত্মক গণআন্দোলনে রূপ নেয়।

এর ধারাবাহিকতায় ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে তার সরকারের পতন ঘটে এবং তিনি দেশ ছেড়ে ভারতে চলে যান।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ভর্তি না পেয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে হ্যাক

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে ভারতের অবস্থান অপরিবর্তিত

আপডেটের সময়: ০৮:৩৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা প্রসঙ্গে ভারতের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

মঙ্গলবার (১৪ জুলাই) এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “এই বিষয়ে আমাদের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। যে কোনো প্রত্যার্পণ একটি আইনি বিষয়। এ ক্ষেত্রেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

আরও পড়ুনঃ  বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি বাণিজ্য বন্ধ

সম্প্রতি বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা দাবি করেন, তিনি আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন। তার ওই বক্তব্যের পরই ভারত সরকারের অবস্থান সম্পর্কে প্রশ্ন ওঠে।

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে যান। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন।

আরও পড়ুনঃ  শাহজালালের তৃতীয় টার্মিনালে আসছে আধুনিক ৪জি-৫জি নেটওয়ার্ক

রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, পলাতক অন্য নেতাদের সঙ্গে নিয়ে দেশে ফিরে আত্মসমর্পণ করবেন।

২০২৪ সালের সেই মন্তব্য

২০২৪ সালের ১৪ জুলাই চীন সফর শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে শেখ হাসিনার একটি মন্তব্য দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল হাসিমাখা সেই তাহসিন