ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ড্রোনেও ইয়াবা ঢুকছে, পরিকল্পিতভাবে মাদক আনার অভিযোগ আইনমন্ত্রীর ঢাকা ইপিজেডে প্যাক্সার বাংলাদেশের স্মার্ট ওয়্যারহাউজ উদ্বোধন ওমরাহ পালনে সৌদি আরবের পথে চিফ হুইপ দেশে প্রথম বৈদ্যুতিক ট্রেন, ৫২ কিলোমিটার রুটে বদলে যাবে রেলযাত্রা  হচ্ছে নতুন পাবলিক বিশ্ববিদ্যালয়, উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ঝিনাইদহে ডিবির অভিযানে বিদেশি পিস্তল জব্দ, অস্ত্র আইনে মামলা সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, এএসআই ক্লোজ মালয়েশিয়ায় বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা, সঙ্গে রাখতে হবে বৈধ কাগজপত্র বরিস জনসনের ট্রেন সীমান্ত পার হতেই রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা যশোরে আ. লীগের ২৭ নেতাকর্মীসহ ১৫৫ জন কারাগারে
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

চট্টগ্রাম ছাড়া আজ সব বোর্ডে যথাসময়ে এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্থানে আন্দোলন হলেও চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের সব বোর্ডে বুধবার (১৫ জুলাই) যথারীতি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সরকার।

মঙ্গলবার (১৪ জুলাই) রাত ১০টার দিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এক ফেসবুক পোস্টে জানান, সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার ভাষ্য, চট্টগ্রাম বোর্ড ছাড়া অন্য সব বোর্ডের আওতাধীন এলাকায় পরীক্ষা নেওয়ার অনুকূল পরিবেশ রয়েছে।

আরও পড়ুনঃ  পূর্ববর্তী সরকারের লোকদেখানো পদক্ষেপে রোহিঙ্গা সংকট জটিল হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

তিনি জানান, বিরূপ আবহাওয়ার পরিস্থিতি বিবেচনায় শিক্ষা মন্ত্রণালয় কয়েক দিন ধরে আবহাওয়া অধিদপ্তর, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং শিক্ষা বোর্ডগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছে। সবার মতামতের ভিত্তিতেই পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারী বর্ষণে কিছু এলাকায় জলাবদ্ধতা হলেও সার্বিক পরিস্থিতির উন্নতি হয়েছে বলে উল্লেখ করা হয়।

বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় আগামী ১৬ জুলাই পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। তবে অন্য সব শিক্ষা বোর্ডে পরীক্ষা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনঃ  জাতীয় লিগের ক্রিকেটারদের ফিটনেস টেস্ট ২২-২৩ সেপ্টেম্বর

সরকার জানিয়েছে, কোথাও যাতায়াত বা জলাবদ্ধতার কারণে সমস্যা দেখা দিলে স্থানীয় প্রশাসন প্রয়োজন অনুযায়ী কেন্দ্র পরিবর্তন, পরীক্ষা স্থগিত বা সময় বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারবে। এছাড়া আবহাওয়াজনিত কারণে কোনো পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে না পারলে, তিনি চট্টগ্রাম বোর্ডের স্থগিত পরীক্ষার সঙ্গে একই দিনে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন।

আরও পড়ুনঃ  প্রকৃতি-প্রাণীর যত্নে শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

মাহদী আমিন বলেন, পরীক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের দীর্ঘদিনের প্রস্তুতির মূল্যায়ন করে যথাসময়ে পরীক্ষা সম্পন্ন করাও সরকারের দায়িত্ব।

এদিকে, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নে দুটি ভুল থাকার বিষয়টি স্বীকার করে তিনি জানান, ওই দুটি প্রশ্নের জন্য সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়া হবে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে পুরোনো ছবি-ভিডিও ছড়িয়ে বিভ্রান্তি ও অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বানও জানানো হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ড্রোনেও ইয়াবা ঢুকছে, পরিকল্পিতভাবে মাদক আনার অভিযোগ আইনমন্ত্রীর

চট্টগ্রাম ছাড়া আজ সব বোর্ডে যথাসময়ে এইচএসসি পরীক্ষা

আপডেটের সময়: ১০:৪৭:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

এইচএসসি পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্থানে আন্দোলন হলেও চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের সব বোর্ডে বুধবার (১৫ জুলাই) যথারীতি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সরকার।

মঙ্গলবার (১৪ জুলাই) রাত ১০টার দিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এক ফেসবুক পোস্টে জানান, সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার ভাষ্য, চট্টগ্রাম বোর্ড ছাড়া অন্য সব বোর্ডের আওতাধীন এলাকায় পরীক্ষা নেওয়ার অনুকূল পরিবেশ রয়েছে।

আরও পড়ুনঃ  ২০৩০ সাল পর্যন্ত বার্সেলোনায় ‘মিশরের হালান্ড’ হামজা

তিনি জানান, বিরূপ আবহাওয়ার পরিস্থিতি বিবেচনায় শিক্ষা মন্ত্রণালয় কয়েক দিন ধরে আবহাওয়া অধিদপ্তর, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং শিক্ষা বোর্ডগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছে। সবার মতামতের ভিত্তিতেই পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারী বর্ষণে কিছু এলাকায় জলাবদ্ধতা হলেও সার্বিক পরিস্থিতির উন্নতি হয়েছে বলে উল্লেখ করা হয়।

বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় আগামী ১৬ জুলাই পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। তবে অন্য সব শিক্ষা বোর্ডে পরীক্ষা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনঃ  গ্রেপ্তারের আগে পরোয়ানা যাচাইয়ের নির্দেশ হাইকোর্টের

সরকার জানিয়েছে, কোথাও যাতায়াত বা জলাবদ্ধতার কারণে সমস্যা দেখা দিলে স্থানীয় প্রশাসন প্রয়োজন অনুযায়ী কেন্দ্র পরিবর্তন, পরীক্ষা স্থগিত বা সময় বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারবে। এছাড়া আবহাওয়াজনিত কারণে কোনো পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে না পারলে, তিনি চট্টগ্রাম বোর্ডের স্থগিত পরীক্ষার সঙ্গে একই দিনে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন।

আরও পড়ুনঃ  নতুন আইফোন কিনতে কিডনি বিক্রি! কুশাল টন্ডন