ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

চার বছরেও নির্মাণ হয়নি সেতু, দুর্ভোগে দেড় হাজার পরিবার

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চরগোরকমন্ডল এলাকায় বন্যার স্রোতে ধসে যাওয়া একটি গুরুত্বপূর্ণ কালভার্ট চার বছরেও পুনর্নির্মাণ বা সংস্কার হয়নি। ফলে প্রায় দেড় হাজার পরিবার দীর্ঘদিন ধরে কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। বর্ষা মৌসুমে শিক্ষার্থী, কৃষক, রোগী ও কর্মজীবী মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

সরেজমিনে দেখা যায়, উপজেলা সদর থেকে প্রায় ১৪ থেকে ১৫ কিলোমিটার দূরের চরগোরকমন্ডল আনন্দবাজারের দক্ষিণ পাশে প্রায় চার বছর আগে ধরলা নদীর তীব্র স্রোতে কালভার্টটি ধসে পড়ে। একই সঙ্গে সড়কের প্রায় ১৫০ ফুট অংশ ভেঙে যাওয়ায় এলাকার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।

আরও পড়ুনঃ  সরকারি ক্রয়, ভ্যাট ও সৌরবিদ্যুৎ নিয়ে ৩ অধ্যাদেশ সংসদে উত্থাপন

স্থানীয়দের অভিযোগ, ঘটনার পর থেকে একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে নারী-পুরুষ, শিক্ষার্থীসহ সাধারণ মানুষের দৈনন্দিন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কালভার্টটি এলাকার প্রধান যোগাযোগপথ হওয়ায় মোটরসাইকেল, ভ্যান, অটোরিকশাসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

বিকল্প দীর্ঘ পথ ব্যবহার করে চলাচল করতে হচ্ছে এলাকাবাসীকে। বর্ষাকালে অনেককে কোমরসমান পানি পেরিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। এতে শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয় ও কলেজে যাওয়া, কৃষকদের উৎপাদিত ফসল বাজারজাত করা এবং জরুরি রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়েছে।

আরও পড়ুনঃ  ছয় শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনা

চরগোরকমন্ডল ওয়ার্ডের ইউপি সদস্য আয়াজ উদ্দিন বলেন, ধরলা নদীর প্রবল স্রোতে কালভার্টটি ধসে যাওয়ার পর থেকেই প্রায় দেড় হাজার পরিবারের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন। শুষ্ক মৌসুমে কিছুটা স্বস্তি মিললেও বর্ষা এলেই দুর্ভোগ ভয়াবহ হয়ে ওঠে। চার বছরেও একটি সেতু নির্মাণ না হওয়ায় তিনি হতাশা প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  ইরাকের বৃহত্তম গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, ব্যাহত ২.৮ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন

নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাছেন আলী জানান, ইউনিয়ন পরিষদের উদ্যোগে নির্মিত কালভার্টটি চার থেকে পাঁচ বছর আগে ভয়াবহ বন্যায় ধসে যায়। এরপর থেকে এলাকার বাসিন্দা ও শিক্ষার্থীরা চরম দুর্ভোগে রয়েছেন। তিনি দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা আক্তার বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

চার বছরেও নির্মাণ হয়নি সেতু, দুর্ভোগে দেড় হাজার পরিবার

আপডেটের সময়: ১১:০৪:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চরগোরকমন্ডল এলাকায় বন্যার স্রোতে ধসে যাওয়া একটি গুরুত্বপূর্ণ কালভার্ট চার বছরেও পুনর্নির্মাণ বা সংস্কার হয়নি। ফলে প্রায় দেড় হাজার পরিবার দীর্ঘদিন ধরে কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। বর্ষা মৌসুমে শিক্ষার্থী, কৃষক, রোগী ও কর্মজীবী মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

সরেজমিনে দেখা যায়, উপজেলা সদর থেকে প্রায় ১৪ থেকে ১৫ কিলোমিটার দূরের চরগোরকমন্ডল আনন্দবাজারের দক্ষিণ পাশে প্রায় চার বছর আগে ধরলা নদীর তীব্র স্রোতে কালভার্টটি ধসে পড়ে। একই সঙ্গে সড়কের প্রায় ১৫০ ফুট অংশ ভেঙে যাওয়ায় এলাকার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।

আরও পড়ুনঃ  নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক

স্থানীয়দের অভিযোগ, ঘটনার পর থেকে একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে নারী-পুরুষ, শিক্ষার্থীসহ সাধারণ মানুষের দৈনন্দিন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কালভার্টটি এলাকার প্রধান যোগাযোগপথ হওয়ায় মোটরসাইকেল, ভ্যান, অটোরিকশাসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

বিকল্প দীর্ঘ পথ ব্যবহার করে চলাচল করতে হচ্ছে এলাকাবাসীকে। বর্ষাকালে অনেককে কোমরসমান পানি পেরিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। এতে শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয় ও কলেজে যাওয়া, কৃষকদের উৎপাদিত ফসল বাজারজাত করা এবং জরুরি রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়েছে।

আরও পড়ুনঃ  মুম্বাইয়ের বিলাসবহুল আবাসনে হর্ষবর্ধনের নতুন ঠিকানা, খরচ প্রায় ১৬ কোটি রুপি