ঢাকা ১২:১৬ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রির বিরুদ্ধে কঠোর অভিযান জোরদারের ঘোষণা

চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধে বিদ্যমান আইন আরও কঠোরভাবে বাস্তবায়ন এবং দেশজুড়ে অভিযান জোরদারের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শিরীন সুলতানার উত্থাপিত জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশের জবাবে তিনি বলেন, চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক সেবন এবং নির্ধারিত কোর্স সম্পন্ন না করার কারণে দেশে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) জনস্বাস্থ্যের জন্য বড় হুমকিতে পরিণত হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  নান্দাইলে পিকআপ-ড্রাম ট্রাকের সংঘর্ষ, নিহত ২

আলোচনায় শিরীন সুলতানা বলেন, অনেক মানুষ চিকিৎসকের পরামর্শের পরিবর্তে ফার্মেসির বিক্রয়কর্মীর পরামর্শে অ্যান্টিবায়োটিক গ্রহণ করেন। আবার অনেক রোগী নির্ধারিত কোর্স শেষ না করায় জীবাণু পুরোপুরি ধ্বংস হয় না এবং অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু তৈরি হয়। তিনি উল্লেখ করেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সকে বিশ্বের অন্যতম বড় জনস্বাস্থ্য সংকট হিসেবে চিহ্নিত করেছে।

আরও পড়ুনঃ  আট বছর বোনের পরিচয়ে আত্মগোপন, আঙুলের ছাপে ধরা পড়লেন পলাতক আসামি

জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি নিষিদ্ধ করতে দেশে আইন বিদ্যমান রয়েছে এবং তা বাস্তবায়নে নিয়মিত তদারকি ও মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। ভবিষ্যতে এ কার্যক্রম আরও জোরদার করা হবে।

তিনি আরও জানান, সরকার দায়িত্ব নেওয়ার পর আয়ুর্বেদিক ও ইউনানি ওষুধ প্রস্তুতকারী কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে নকল ওষুধ তৈরির কারখানা শনাক্ত করা হয়েছে। দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা ও জরিমানা করা হয়েছে।

আরও পড়ুনঃ  বাংলাদেশের প্রথম এআই সিনেমায় অভিনয়ে সিনথিয়া

মন্ত্রী বলেন, নকল ওষুধ বিক্রি প্রতিরোধে দেশের বিভিন্ন উপজেলা ও শহরে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। নকল ওষুধ বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তার, জরিমানা এবং প্রয়োজনে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডের বিধানও প্রয়োগ করা হচ্ছে।

তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় নকল ওষুধ, অ্যান্টিবায়োটিকের অপব্যবহার এবং প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধে সরকার ভবিষ্যতেও আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

কুষ্টিয়ায় বৃদ্ধাকে অচেতন করে ১০ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট, গ্রেপ্তার ৬

প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রির বিরুদ্ধে কঠোর অভিযান জোরদারের ঘোষণা

আপডেটের সময়: ০৯:২২:৩১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধে বিদ্যমান আইন আরও কঠোরভাবে বাস্তবায়ন এবং দেশজুড়ে অভিযান জোরদারের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শিরীন সুলতানার উত্থাপিত জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশের জবাবে তিনি বলেন, চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক সেবন এবং নির্ধারিত কোর্স সম্পন্ন না করার কারণে দেশে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) জনস্বাস্থ্যের জন্য বড় হুমকিতে পরিণত হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  বাংলাদেশের প্রথম এআই সিনেমায় অভিনয়ে সিনথিয়া

আলোচনায় শিরীন সুলতানা বলেন, অনেক মানুষ চিকিৎসকের পরামর্শের পরিবর্তে ফার্মেসির বিক্রয়কর্মীর পরামর্শে অ্যান্টিবায়োটিক গ্রহণ করেন। আবার অনেক রোগী নির্ধারিত কোর্স শেষ না করায় জীবাণু পুরোপুরি ধ্বংস হয় না এবং অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু তৈরি হয়। তিনি উল্লেখ করেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সকে বিশ্বের অন্যতম বড় জনস্বাস্থ্য সংকট হিসেবে চিহ্নিত করেছে।

আরও পড়ুনঃ  মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের এই বিপর্যয়ের নেপথ্যে