ঢাকা ১২:০৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
যুদ্ধ-ধ্বংসযজ্ঞেও থামেনি কোরআন হিফজ, গাজায় ১ হাজার হাফেজ-হাফেজাকে সংবর্ধনা দৌলতপুর সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ ছাড়া সেবা মেলে না, দুর্নীতির অভিযোগ কুমিল্লায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১২ দোকান আজ বিশ্ব ডায়াবেটিস দিবস, সচেতনতা ও প্রতিরোধে নানা কর্মসূচি রেইন্ডার্সের হ্যাটট্রিকে গ্রিসকে ৭ গোলের বিশাল ব্যবধানে হারাল নেদারল্যান্ডস খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৮ ডিসেম্বর নাগরিক স্মরণসভা টানা পঞ্চম দফায় কমল সোনার দাম, ভরি এখন ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা গিনিতে স্বর্ণের খনি বন্ধের প্রতিবাদে সংঘর্ষ, নিহত ১০ শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৪০ পোশাক কারখানা যোগাযোগব্যবস্থার বিপর্যয়ে অচল যুক্তরাষ্ট্রের আকাশপথ, ৪ ঘণ্টা পর স্বাভাবিক ফ্লাইট
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com
বিশ্বকাপ শিরোপার লড়াই নিউ জার্সিতে

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা-স্পেন: কবে, কখন ও কোথায় হবে মহারণ? 

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৩৫:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ১১৮ সময় দেখুন

বিশ্বকাপ শিরোপার লড়াই নিউ জার্সিতে

২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালের দুই দল নিশ্চিত হয়েছে। ইতিহাসের সবচেয়ে বড় ৪৮ দলের বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ২০১০ সালের চ্যাম্পিয়ন স্পেন।

আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। নাটকীয় এই জয়ে গোল করেন এনজো ফার্নান্দেজ ও লাউতারো মার্টিনেজ।

আরও পড়ুনঃ  আন্তালিয়ায় তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক

এর আগে প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে জায়গা নিশ্চিত করে স্পেন।

বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে ১৯ জুলাই (রোববার) বাংলাদেশ সময় রাত ১টায়, যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে।

আরও পড়ুনঃ  নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ

শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা। জয় পেলে ইতালি ও ব্রাজিলের পর টানা দুইবার বিশ্বকাপ জেতা তৃতীয় দল হিসেবে ইতিহাস গড়বে লিওনেল স্কালোনির শিষ্যরা।

আরও পড়ুনঃ  ছয় শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনা

অন্যদিকে, ২০১০ সালের পর প্রথমবার বিশ্বকাপ জয়ের সুযোগ পেয়েছে স্পেন। লা রোজারা জিততে পারলে এটি হবে তাদের ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা।

এদিকে, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে সেমিফাইনালে হেরে যাওয়া ইংল্যান্ড ও ফ্রান্স। ফাইনালের আগের দিন অনুষ্ঠিত হবে এই লড়াই।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

যুদ্ধ-ধ্বংসযজ্ঞেও থামেনি কোরআন হিফজ, গাজায় ১ হাজার হাফেজ-হাফেজাকে সংবর্ধনা

বিশ্বকাপ শিরোপার লড়াই নিউ জার্সিতে

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা-স্পেন: কবে, কখন ও কোথায় হবে মহারণ? 

আপডেটের সময়: ০৮:৩৫:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালের দুই দল নিশ্চিত হয়েছে। ইতিহাসের সবচেয়ে বড় ৪৮ দলের বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ২০১০ সালের চ্যাম্পিয়ন স্পেন।

আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। নাটকীয় এই জয়ে গোল করেন এনজো ফার্নান্দেজ ও লাউতারো মার্টিনেজ।

আরও পড়ুনঃ  মাঠে মাঠে খেলার আয়োজন, লক্ষ্য সামাজিক বিপ্লব—ক্রীড়া প্রতিমন্ত্রী

এর আগে প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে জায়গা নিশ্চিত করে স্পেন।

বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে ১৯ জুলাই (রোববার) বাংলাদেশ সময় রাত ১টায়, যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে।

আরও পড়ুনঃ  ছয় শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনা

শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা। জয় পেলে ইতালি ও ব্রাজিলের পর টানা দুইবার বিশ্বকাপ জেতা তৃতীয় দল হিসেবে ইতিহাস গড়বে লিওনেল স্কালোনির শিষ্যরা।

আরও পড়ুনঃ  ১০৪ রানের উদ্বোধনী জুটিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা