ঢাকা ০১:২৪ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মাইলস্টোন ট্র্যাজেডির সাহসিকতা জাতির অনুপ্রেরণা: জুবাইদা রহমান

“মাইলস্টোন ট্র্যাজেডি: ভুক্তভোগীদের সাহস জাতির জন্য অনুপ্রেরণা — জুবাইদা রহমান”

মাইলস্টোন ট্র্যাজেডির ভয়াবহতা কাটিয়ে শিক্ষক-শিক্ষার্থী ও ভুক্তভোগী পরিবারগুলোর সাহসিকতা এবং দৃঢ় মানসিকতার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান। তিনি বলেছেন, শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যাওয়ার এই মানসিকতা পুরো জাতির জন্য অনুপ্রেরণার উৎস এবং ভবিষ্যতের যেকোনো সংকট মোকাবিলায় সাহস জোগাবে।

মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত ‘২১ জুলাই মাইলস্টোন ট্র্যাজেডি, শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভা–২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে বার্ন ইনস্টিটিউট।

আরও পড়ুনঃ  কারাগারে কুরআন-বাইবেল পড়ছেন নিকোলাস মাদুরো

বক্তব্যের শুরুতেই মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও কর্মচারীদের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানান জুবাইদা রহমান। তিনি বলেন, গত বছরের এই দিনে সংঘটিত মর্মান্তিক দুর্ঘটনা পুরো দেশকে শোকাহত ও স্তব্ধ করে দিয়েছিল। যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি জাতির পক্ষ থেকে সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

জুবাইদা রহমান বলেন, ভয়াবহ সেই অভিজ্ঞতার পরও আহত শিক্ষার্থী, শিক্ষক এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যেভাবে সাহস ও দৃঢ়তা নিয়ে জীবনকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করছেন, তা সত্যিই প্রশংসনীয়। তাদের এই মানসিক শক্তি শুধু নিজেদের নয়, পুরো জাতির জন্য একটি অনুকরণীয় উদাহরণ।

আরও পড়ুনঃ  ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথ-সড়ক অবরোধ, বন্ধ দুই রুটের ট্রেন চলাচল

তিনি আরও বলেন, “শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যাওয়ার এই মানসিকতা ভবিষ্যতের সব সংকট মোকাবিলায় সাহস জোগাবে। তাঁদের সাহস, মানবিকতা ও দৃঢ়তা জাতির জন্য অনুসরণীয় হয়ে থাকবে।”

অনুষ্ঠানে মাইলস্টোন ট্র্যাজেডির সময় উদ্ধার ও চিকিৎসাসেবায় নিয়োজিত বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন জুবাইদা রহমান। বিশেষ করে ফায়ার সার্ভিস, চিকিৎসক, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), জিয়াউর রহমান ফাউন্ডেশন এবং জাতীয় বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকদের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, সংকটের মুহূর্তে তাদের মানবিকতা ও আত্মত্যাগ ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

আরও পড়ুনঃ  মুমিনের প্রকৃত শক্তির পরিচয়-রাগ সংবরণ

উল্লেখ্য, ২০২৫ সালের ২১ জুলাই রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হলে ৩৫ জন নিহত হন। নিহতদের মধ্যে ছিলেন ২৮ জন শিক্ষার্থী, তিনজন শিক্ষক, তিনজন অভিভাবক, একজন আয়া এবং যুদ্ধবিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম। দুর্ঘটনায় আহতদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। মঙ্গলবার সেই মর্মান্তিক ঘটনার এক বছর পূর্তি উপলক্ষে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

কুষ্টিয়ায় বৃদ্ধাকে অচেতন করে ১০ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট, গ্রেপ্তার ৬

মাইলস্টোন ট্র্যাজেডির সাহসিকতা জাতির অনুপ্রেরণা: জুবাইদা রহমান

আপডেটের সময়: ০৫:১৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

“মাইলস্টোন ট্র্যাজেডি: ভুক্তভোগীদের সাহস জাতির জন্য অনুপ্রেরণা — জুবাইদা রহমান”

মাইলস্টোন ট্র্যাজেডির ভয়াবহতা কাটিয়ে শিক্ষক-শিক্ষার্থী ও ভুক্তভোগী পরিবারগুলোর সাহসিকতা এবং দৃঢ় মানসিকতার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান। তিনি বলেছেন, শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যাওয়ার এই মানসিকতা পুরো জাতির জন্য অনুপ্রেরণার উৎস এবং ভবিষ্যতের যেকোনো সংকট মোকাবিলায় সাহস জোগাবে।

মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত ‘২১ জুলাই মাইলস্টোন ট্র্যাজেডি, শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভা–২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে বার্ন ইনস্টিটিউট।

আরও পড়ুনঃ  শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপে জয়ের স্বাদ পেল বাংলাদেশ

বক্তব্যের শুরুতেই মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও কর্মচারীদের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানান জুবাইদা রহমান। তিনি বলেন, গত বছরের এই দিনে সংঘটিত মর্মান্তিক দুর্ঘটনা পুরো দেশকে শোকাহত ও স্তব্ধ করে দিয়েছিল। যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি জাতির পক্ষ থেকে সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

জুবাইদা রহমান বলেন, ভয়াবহ সেই অভিজ্ঞতার পরও আহত শিক্ষার্থী, শিক্ষক এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যেভাবে সাহস ও দৃঢ়তা নিয়ে জীবনকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করছেন, তা সত্যিই প্রশংসনীয়। তাদের এই মানসিক শক্তি শুধু নিজেদের নয়, পুরো জাতির জন্য একটি অনুকরণীয় উদাহরণ।

আরও পড়ুনঃ  ভ্যালেন্সিয়াকে ৩-০ গোলে হারিয়ে বার্সার সমান পয়েন্টে রিয়াল

তিনি আরও বলেন, “শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যাওয়ার এই মানসিকতা ভবিষ্যতের সব সংকট মোকাবিলায় সাহস জোগাবে। তাঁদের সাহস, মানবিকতা ও দৃঢ়তা জাতির জন্য অনুসরণীয় হয়ে থাকবে।”

অনুষ্ঠানে মাইলস্টোন ট্র্যাজেডির সময় উদ্ধার ও চিকিৎসাসেবায় নিয়োজিত বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন জুবাইদা রহমান। বিশেষ করে ফায়ার সার্ভিস, চিকিৎসক, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), জিয়াউর রহমান ফাউন্ডেশন এবং জাতীয় বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকদের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, সংকটের মুহূর্তে তাদের মানবিকতা ও আত্মত্যাগ ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

আরও পড়ুনঃ  এইচএসসি ফল পুনর্নিরীক্ষণে আবেদনের নতুন রেকর্ড