ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগেও থামছে না ককরোচদের আন্দোলন, বহাল দুই দফা দাবি

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটির দাবি, বাকি দুই দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত দিল্লির যন্তর মন্তরে তাদের বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে।

শনিবার (২৫ জুলাই) আন্দোলনের মুখে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগের ঘোষণা দেওয়ার কয়েক মিনিট পরই সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।

আরও পড়ুনঃ  পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজিতে নতুন দায়িত্ব পেলেন বুলবুল

যন্তর মন্তরে সমাবেশে বক্তব্যে তিনি বলেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ প্রমাণ করেছে যে ভয়কে উপেক্ষা করে আন্দোলন করলে ফল পাওয়া যায়। তবে সরকারের কাছে তাদের আরও দুটি গুরুত্বপূর্ণ দাবি রয়েছে, যা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন থামবে না।

সিজেপির দাবিগুলোর মধ্যে রয়েছে—নীট প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের প্রত্যেককে ১ কোটি রুপি ক্ষতিপূরণ প্রদান এবং ২০ জুলাই আন্দোলনকারীদের ওপর পুলিশের হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।

আরও পড়ুনঃ  ঢাবি এলাকায় কয়েক মিনিটের ব্যবধানে দুই বিস্ফোরণ, আহত ২

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টেও অভিজিৎ দীপকে একই অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি লেখেন, “ভয় পাওয়ার কিছু নেই। এটিই গণতন্ত্র। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। কিন্তু আমাদের আরও দুটি দাবি রয়ে গেছে। শিক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণ এবং আন্দোলনকারীদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।”

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে আন্দোলনের একটি বড় অর্জন হিসেবে দেখলেও, ককরোচ জনতা পার্টির নেতারা স্পষ্ট জানিয়েছেন, বাকি দাবিগুলোর বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  দুই মাসের ব্যবধানে ফের বৈঠকে বসছেন তারেক রহমান ও এরদোয়ান
T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগেও থামছে না ককরোচদের আন্দোলন, বহাল দুই দফা দাবি

আপডেটের সময়: ০৫:৫৬:০৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটির দাবি, বাকি দুই দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত দিল্লির যন্তর মন্তরে তাদের বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে।

শনিবার (২৫ জুলাই) আন্দোলনের মুখে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগের ঘোষণা দেওয়ার কয়েক মিনিট পরই সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।

আরও পড়ুনঃ  জাজিরায় দোকান থেকে ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ, পুলিশের ধারণা রাজনৈতিক কর্মসূচির জন্য

যন্তর মন্তরে সমাবেশে বক্তব্যে তিনি বলেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ প্রমাণ করেছে যে ভয়কে উপেক্ষা করে আন্দোলন করলে ফল পাওয়া যায়। তবে সরকারের কাছে তাদের আরও দুটি গুরুত্বপূর্ণ দাবি রয়েছে, যা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন থামবে না।

সিজেপির দাবিগুলোর মধ্যে রয়েছে—নীট প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের প্রত্যেককে ১ কোটি রুপি ক্ষতিপূরণ প্রদান এবং ২০ জুলাই আন্দোলনকারীদের ওপর পুলিশের হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।

আরও পড়ুনঃ  ঢাবি এলাকায় কয়েক মিনিটের ব্যবধানে দুই বিস্ফোরণ, আহত ২

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টেও অভিজিৎ দীপকে একই অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি লেখেন, “ভয় পাওয়ার কিছু নেই। এটিই গণতন্ত্র। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। কিন্তু আমাদের আরও দুটি দাবি রয়ে গেছে। শিক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণ এবং আন্দোলনকারীদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।”

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে আন্দোলনের একটি বড় অর্জন হিসেবে দেখলেও, ককরোচ জনতা পার্টির নেতারা স্পষ্ট জানিয়েছেন, বাকি দাবিগুলোর বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  আন্তালিয়ায় তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক