অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন হাফিজ উদ্দিন আহমদ।
রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। পরে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন।
এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল অস্থায়ী রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।
পরবর্তী কর্মসূচি জিয়ার সমাধিতে শ্রদ্ধা
জাতীয় স্মৃতিসৌধে কর্মসূচি শেষ করে অস্থায়ী রাষ্ট্রপতির রাজধানীর শেরেবাংলা নগরে যাওয়ার কথা রয়েছে। সেখানে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন।
রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর এটি হাফিজ উদ্দিন আহমদের প্রথম আনুষ্ঠানিক রাষ্ট্রীয় কর্মসূচি হিসেবে গুরুত্ব বহন করছে।
প্রতিবেদকের নাম 





















