ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

পুলিশ পদকের তালিকা তাড়াহুড়োয় করা হয়েছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

এ বছর পুলিশ পদকের তালিকা তাড়াহুড়োর সঙ্গে প্রস্তুত করা হয়েছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, তালিকা যাচাই করতে গিয়ে কিছু ত্রুটি পাওয়া গেছে। কোথাও কোথাও অনিয়ম হয়ে থাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

রোববার (২৬ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  জলবায়ু সংকটে থাকা দেশগুলোকে ঋণ নয়, আর্থিক অনুদান দিতে হবে: তারেক রহমান

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ পদকের তালিকা যাচাই-বাছাই করে একটি নির্ভুল তালিকা প্রস্তুত করা হবে। বিষয়টি এখনো তার কাছে রয়েছে এবং দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, পুরস্কার ও তিরস্কার কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। যারা আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন, তাদের স্বীকৃতি দেওয়া হবে। পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম আরও কার্যকর করতে সরকার কাজ করছে।

আরও পড়ুনঃ  হাসপাতালের রোগীদের সহায়তায় স্বেচ্ছাসেবক হবেন কলেজ শিক্ষার্থীরা

সালাহউদ্দিন আহমদ বলেন, রাজনৈতিক সরকারের সদিচ্ছার ওপর অনেকাংশে নির্ভর করে আইনশৃঙ্খলা বাহিনী সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে। অতীতে রাজনৈতিক উদ্দেশ্যে বিভিন্ন বাহিনীকে ব্যবহার করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

আইইডি উদ্ধারের বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সম্প্রতি আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) উদ্ধারের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রথযাত্রা ও উল্টো রথের অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে সব আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করেছে।

আরও পড়ুনঃ  ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথ-সড়ক অবরোধ, বন্ধ দুই রুটের ট্রেন চলাচল

তিনি জানান, সেদিন ঘটনাক্রমে ইলেকট্রনিক ডিভাইসটি পাওয়া যায়। প্রথমে দুই আনসার সদস্য সেটি দেখতে পেয়ে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের জানান। পরে বোম্ব ডিসপোজাল ইউনিট গিয়ে সেটি উদ্ধার করে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওই ডিভাইস উদ্ধারের সঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনের কোনো সম্পর্ক রয়েছে বলে তিনি মনে করেন না।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

পুলিশ পদকের তালিকা তাড়াহুড়োয় করা হয়েছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেটের সময়: ০২:২৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

এ বছর পুলিশ পদকের তালিকা তাড়াহুড়োর সঙ্গে প্রস্তুত করা হয়েছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, তালিকা যাচাই করতে গিয়ে কিছু ত্রুটি পাওয়া গেছে। কোথাও কোথাও অনিয়ম হয়ে থাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

রোববার (২৬ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  সুযোগের অভাবে কোনো শিশু-কিশোর পিছিয়ে না পড়ুক: ডা. জুবাইদা রহমান

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ পদকের তালিকা যাচাই-বাছাই করে একটি নির্ভুল তালিকা প্রস্তুত করা হবে। বিষয়টি এখনো তার কাছে রয়েছে এবং দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, পুরস্কার ও তিরস্কার কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। যারা আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন, তাদের স্বীকৃতি দেওয়া হবে। পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম আরও কার্যকর করতে সরকার কাজ করছে।

আরও পড়ুনঃ  হাসপাতালের রোগীদের সহায়তায় স্বেচ্ছাসেবক হবেন কলেজ শিক্ষার্থীরা

সালাহউদ্দিন আহমদ বলেন, রাজনৈতিক সরকারের সদিচ্ছার ওপর অনেকাংশে নির্ভর করে আইনশৃঙ্খলা বাহিনী সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে। অতীতে রাজনৈতিক উদ্দেশ্যে বিভিন্ন বাহিনীকে ব্যবহার করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

আইইডি উদ্ধারের বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সম্প্রতি আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) উদ্ধারের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রথযাত্রা ও উল্টো রথের অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে সব আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করেছে।

আরও পড়ুনঃ  ছয় শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনা