ঢাকা ১১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঝিনাইদহে ১৪৩১ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আন্দোলন জোরদারে শেখ হাসিনার ‘একটি লাশ প্রয়োজন’: রিজভী গোপালগঞ্জে দুই লাখ ১৭ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন বিএনপি নেতা শ্রবণশক্তি হারানোর পর দীর্ঘ বিরতি, ১১ ডিসেম্বর মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত ২৭ নভেম্বর ঢাকায় মঞ্চ মাতাতে আসছেন রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া আকভানের প্রভাবে উত্তাল মেঘনা, মহিষের নিরাপদ আশ্রয় নিয়ে দুশ্চিন্তায় খামারিরা স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন খন্দকার মোশাররফ নিজ বাসা থেকে পপ তারকা পিট পিরার মরদেহ উদ্ধার কালিয়াকৈরে পেট্রল ঢেলে বাড়িতে আগুন, পুড়ল ৫ ঘর ও ২ দোকান
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

স্বৈরাচারের পুনরুত্থানের সুযোগ নেই, জনগণের অধিকার রক্ষায় সবাইকে সজাগ থাকার আহ্বান: সমাজকল্যাণ মন্ত্রী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণ বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, কোনো অবস্থাতেই স্বৈরাচারের পুনরুত্থানের সুযোগ দেওয়া হবে না। তিনি বলেন, জনগণের অধিকার নিয়ে কেউ যাতে ছিনিমিনি খেলতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। একই সঙ্গে তিনি দাবি করেন, অতীতে যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে, তারা এবং তাদের সহযোগীরা এখনো বিভিন্নভাবে ষড়যন্ত্রের চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে জনগণের ঐক্যের কারণে সেই সব চেষ্টা সফল হবে না।

আরও পড়ুনঃ  জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন: আওয়ামী লীগের নাশকতায় কেন কোনো পদক্ষেপ নেই?

রোববার (২৬ জুলাই) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জুলাই গণ–অভ্যুত্থানের শহীদদের স্মরণে জেটেব আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাহিদ হোসেনের মতে, বিরোধী শক্তি নানা উপায়ে জনগণের ঐক্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করলেও বিএনপি জনগণের আশা-আকাঙ্ক্ষার দল হিসেবে সব শ্রেণি-পেশার মানুষের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও সুশাসনভিত্তিক বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য। সেখানে অন্যায়, দুর্নীতি ও স্বৈরাচারের কোনো স্থান থাকবে না এবং শহীদ ও গুম-নির্যাতনের শিকার পরিবারগুলোর প্রতি রাষ্ট্রের দায়িত্ব যথাযথভাবে পালন করা হবে।

আরও পড়ুনঃ  রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের রায়কে ‘অন্যায্য’ বলল মিয়ানমার

মন্ত্রী আরও জানান, জুলাই শহীদ, আহত, পঙ্গুত্ববরণকারী এবং গুম-নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারকে সহায়তা দিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে একটি বিশেষ অধিদপ্তর গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ কার্যক্রম বাস্তবায়ন করছে বলেও তিনি উল্লেখ করেন।

সভায় তিনি দেশের গণতন্ত্র, নির্বাচন, বিএনপির রাজনৈতিক ইতিহাস এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদানের কথাও তুলে ধরেন। তার দাবি, জনগণের সমর্থন ছাড়া কোনো সরকার টিকে থাকতে পারে না এবং অতীতের ঘটনাগুলো থেকেই সেই শিক্ষা নেওয়া উচিত।

আরও পড়ুনঃ  হামে আরও ৪ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ হাজার ৬৮২

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ও বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এছাড়া জেটেবের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সংগঠনের সদস্য এবং জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ঝিনাইদহে ১৪৩১ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্বৈরাচারের পুনরুত্থানের সুযোগ নেই, জনগণের অধিকার রক্ষায় সবাইকে সজাগ থাকার আহ্বান: সমাজকল্যাণ মন্ত্রী

আপডেটের সময়: ০৪:০৬:১৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণ বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, কোনো অবস্থাতেই স্বৈরাচারের পুনরুত্থানের সুযোগ দেওয়া হবে না। তিনি বলেন, জনগণের অধিকার নিয়ে কেউ যাতে ছিনিমিনি খেলতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। একই সঙ্গে তিনি দাবি করেন, অতীতে যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে, তারা এবং তাদের সহযোগীরা এখনো বিভিন্নভাবে ষড়যন্ত্রের চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে জনগণের ঐক্যের কারণে সেই সব চেষ্টা সফল হবে না।

আরও পড়ুনঃ  দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো আধুনিকায়নে সরকারের বড় উদ্যোগ

রোববার (২৬ জুলাই) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জুলাই গণ–অভ্যুত্থানের শহীদদের স্মরণে জেটেব আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাহিদ হোসেনের মতে, বিরোধী শক্তি নানা উপায়ে জনগণের ঐক্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করলেও বিএনপি জনগণের আশা-আকাঙ্ক্ষার দল হিসেবে সব শ্রেণি-পেশার মানুষের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও সুশাসনভিত্তিক বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য। সেখানে অন্যায়, দুর্নীতি ও স্বৈরাচারের কোনো স্থান থাকবে না এবং শহীদ ও গুম-নির্যাতনের শিকার পরিবারগুলোর প্রতি রাষ্ট্রের দায়িত্ব যথাযথভাবে পালন করা হবে।

আরও পড়ুনঃ  পরীক্ষামূলক উৎপাদনের প্রস্তুতি সম্পন্ন, আজই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ

মন্ত্রী আরও জানান, জুলাই শহীদ, আহত, পঙ্গুত্ববরণকারী এবং গুম-নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারকে সহায়তা দিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে একটি বিশেষ অধিদপ্তর গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ কার্যক্রম বাস্তবায়ন করছে বলেও তিনি উল্লেখ করেন।

সভায় তিনি দেশের গণতন্ত্র, নির্বাচন, বিএনপির রাজনৈতিক ইতিহাস এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদানের কথাও তুলে ধরেন। তার দাবি, জনগণের সমর্থন ছাড়া কোনো সরকার টিকে থাকতে পারে না এবং অতীতের ঘটনাগুলো থেকেই সেই শিক্ষা নেওয়া উচিত।

আরও পড়ুনঃ  বাংলাদেশি পণ্য আমদানি ও দক্ষ কর্মী নিয়োগে ৪ দেশের প্রতি রাষ্ট্রপতির আহ্বান