ঢাকা ০৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাংলাদেশের আন্দোলনের সঙ্গে তুলনা নয়, তসলিমার মন্তব্যের জবাব দিলেন অভিজিত ৪ আগস্ট: ইতিহাসের পাতায় আজকের উল্লেখযোগ্য ঘটনা হামজা-শমিতদের পর বাংলাদেশ পাচ্ছে আরেক প্রবাসী ফুটবলার রুশ সমুদ্রসৈকতে ইউক্রেনের ড্রোন হামলা, শিশুসহ নিহত ৭ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬ হাজার ১২৫ মঙ্গলবার রাজধানীর যেসব এলাকা ও মার্কেট বন্ধ থাকবে ইনফান্তিনোর পাশে নেই সার্বিয়া-সুইডেন, ফিফা সভাপতির নেতৃত্ব নিয়ে বাড়ছে চাপ ২ কারণে ফুটবল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ব্রাজিলিয়ানরা বিশ্বের সবচেয়ে দূষিত বাতাস এখন রিয়াদে, ঢাকার অবস্থান ৩০তম জুলাই সনদ ও সংবিধান সংশোধনের রূপরেখা ঠিক করতে আজ বসছে বিশেষ কমিটি
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

হজ নিবন্ধনে মিলছে না সাড়া, কোটা পূরণ নিয়ে বাড়ছে শঙ্কা

২০২৭ সালের পবিত্র হজকে সামনে রেখে নিবন্ধন কার্যক্রম শুরু হলেও প্রত্যাশিত সাড়া মিলছে না। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় একাধিক হজ প্যাকেজ ঘোষণা এবং তিন দিনের হজ মেলা আয়োজনের পরও নিবন্ধনের হার অত্যন্ত কম। প্রাথমিক নিবন্ধন শুরুর সাত দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত নিবন্ধন করেছেন মাত্র ৭৯ জন, যাদের সবাই সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে আগ্রহী। বেসরকারি ব্যবস্থাপনায় এখনো একজনও নিবন্ধন করেননি।

হজ এজেন্সির মালিকরা বলছেন, বিমান ভাড়া কিছুটা কমলেও সৌদি আরবে আবাসন, পরিবহন, ক্যাটারিংসহ বিভিন্ন সেবার ব্যয় বেড়ে যাওয়ায় হজের মোট খরচ কমেনি। পাশাপাশি দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির প্রভাবও হজযাত্রীদের সিদ্ধান্তে পড়ছে। তাদের আশঙ্কা, গত দুই বছরের মতো ২০২৭ সালেও বাংলাদেশ থেকে হজযাত্রীর সংখ্যা কম হতে পারে।

আরও পড়ুনঃ  পরিবেশ সংরক্ষণে নাগরিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

গত বছর (২০২৬) সর্বনিম্ন হজ প্যাকেজের (খাবার ছাড়া) মূল্য ছিল ৪ লাখ ৬৭ হাজার ১৩৭ টাকা। আর ২০২৭ সালের সর্বনিম্ন প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫ হাজার টাকার বেশি।

ধর্ম মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এবার প্যাকেজে নতুন করে খাবারের খরচ যুক্ত হয়েছে, যার পরিমাণ ৩৯ হাজার ৫০৮ টাকা। এছাড়া মিনা ও আরাফাতে সৌদি সরকারের সর্বনিম্ন ‘ডি’ ক্যাটাগরি বাতিল হওয়ায় ব্যয় বেড়েছে ৭০০ সৌদি রিয়াল, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩ হাজার ২৪০ টাকা। বিনিময় হারজনিত কারণেও অতিরিক্ত প্রায় ৩ হাজার ৮২৫ টাকা ব্যয় বেড়েছে। এসব কারণে বিমান ভাড়া কমলেও সামগ্রিক প্যাকেজের মূল্য বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুনঃ  আগস্টেই যোগদান ও পদায়নের দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচিতে প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা

হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, সৌদি সরকারের নতুন নিয়মে ক্যাটারিং সার্ভিস বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি ‘ডি’ ক্যাটাগরি প্রত্যাহারসহ আরও কিছু সিদ্ধান্তের ফলে বাংলাদেশি হজযাত্রীদের জন্য ব্যয় ও ভোগান্তি বাড়তে পারে। বিষয়টি নিয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

হাবের প্রতিষ্ঠাতা মহাসচিব মাওলানা ইয়াকুব শরাফতী বলেন, দেশের সার্বিক অর্থনৈতিক বাস্তবতার প্রভাব এবারও হজযাত্রায় পড়বে। বিমান ভাড়া কিছুটা কমলেও আবাসন, পরিবহন, মোয়াল্লেম ও ক্যাটারিংসহ বিভিন্ন সেবার ব্যয় বেড়ে যাওয়ায় মোট খরচ কমেনি। তিনি মনে করেন, এবারও হজযাত্রীর সংখ্যা কোটার তুলনায় কম থাকতে পারে।

আরও পড়ুনঃ  এলএনজি সরবরাহ কমে দেশজুড়ে তীব্র গ্যাস সংকট, ভোগান্তিতে গ্রাহক ও শিল্পখাত

নিবন্ধনে ধীরগতির বিষয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ বলেন, যারা হজে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, তারা নির্ধারিত সময়ের মধ্যেই নিবন্ধন করবেন বলে আশা করা হচ্ছে। তিনি জানান, সৌদি আরবের নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী নিবন্ধনের সময়সীমা বাড়ানোর সুযোগ নেই।

এদিকে, বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, ২০২৬ সালের সফল হজ ব্যবস্থাপনার ধারাবাহিকতায় ২০২৭ সালের হজযাত্রীদের ব্যয় আরও কমিয়ে আনতে সরকার বহুমুখী পরিকল্পনা নিয়ে কাজ করছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বাংলাদেশের আন্দোলনের সঙ্গে তুলনা নয়, তসলিমার মন্তব্যের জবাব দিলেন অভিজিত

হজ নিবন্ধনে মিলছে না সাড়া, কোটা পূরণ নিয়ে বাড়ছে শঙ্কা

আপডেটের সময়: ০৭:৩৩:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬

২০২৭ সালের পবিত্র হজকে সামনে রেখে নিবন্ধন কার্যক্রম শুরু হলেও প্রত্যাশিত সাড়া মিলছে না। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় একাধিক হজ প্যাকেজ ঘোষণা এবং তিন দিনের হজ মেলা আয়োজনের পরও নিবন্ধনের হার অত্যন্ত কম। প্রাথমিক নিবন্ধন শুরুর সাত দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত নিবন্ধন করেছেন মাত্র ৭৯ জন, যাদের সবাই সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে আগ্রহী। বেসরকারি ব্যবস্থাপনায় এখনো একজনও নিবন্ধন করেননি।

হজ এজেন্সির মালিকরা বলছেন, বিমান ভাড়া কিছুটা কমলেও সৌদি আরবে আবাসন, পরিবহন, ক্যাটারিংসহ বিভিন্ন সেবার ব্যয় বেড়ে যাওয়ায় হজের মোট খরচ কমেনি। পাশাপাশি দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির প্রভাবও হজযাত্রীদের সিদ্ধান্তে পড়ছে। তাদের আশঙ্কা, গত দুই বছরের মতো ২০২৭ সালেও বাংলাদেশ থেকে হজযাত্রীর সংখ্যা কম হতে পারে।

আরও পড়ুনঃ  নারীর নেতৃত্ব ও ক্ষমতায়ন নিয়ে ডিআইইউ ও সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের যৌথ সেমিনার

গত বছর (২০২৬) সর্বনিম্ন হজ প্যাকেজের (খাবার ছাড়া) মূল্য ছিল ৪ লাখ ৬৭ হাজার ১৩৭ টাকা। আর ২০২৭ সালের সর্বনিম্ন প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫ হাজার টাকার বেশি।

ধর্ম মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এবার প্যাকেজে নতুন করে খাবারের খরচ যুক্ত হয়েছে, যার পরিমাণ ৩৯ হাজার ৫০৮ টাকা। এছাড়া মিনা ও আরাফাতে সৌদি সরকারের সর্বনিম্ন ‘ডি’ ক্যাটাগরি বাতিল হওয়ায় ব্যয় বেড়েছে ৭০০ সৌদি রিয়াল, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩ হাজার ২৪০ টাকা। বিনিময় হারজনিত কারণেও অতিরিক্ত প্রায় ৩ হাজার ৮২৫ টাকা ব্যয় বেড়েছে। এসব কারণে বিমান ভাড়া কমলেও সামগ্রিক প্যাকেজের মূল্য বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুনঃ  বাড়তি বিদ্যুৎ বিল বিতর্কে তাসনিম জারা: ‘জনগণকে হুমকি নয়, জবাব দিন’

হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, সৌদি সরকারের নতুন নিয়মে ক্যাটারিং সার্ভিস বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি ‘ডি’ ক্যাটাগরি প্রত্যাহারসহ আরও কিছু সিদ্ধান্তের ফলে বাংলাদেশি হজযাত্রীদের জন্য ব্যয় ও ভোগান্তি বাড়তে পারে। বিষয়টি নিয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

হাবের প্রতিষ্ঠাতা মহাসচিব মাওলানা ইয়াকুব শরাফতী বলেন, দেশের সার্বিক অর্থনৈতিক বাস্তবতার প্রভাব এবারও হজযাত্রায় পড়বে। বিমান ভাড়া কিছুটা কমলেও আবাসন, পরিবহন, মোয়াল্লেম ও ক্যাটারিংসহ বিভিন্ন সেবার ব্যয় বেড়ে যাওয়ায় মোট খরচ কমেনি। তিনি মনে করেন, এবারও হজযাত্রীর সংখ্যা কোটার তুলনায় কম থাকতে পারে।

আরও পড়ুনঃ  ঢাকার মঞ্চে প্রথমবার গান শোনাবেন পাকিস্তানি র‍্যাপার হাসান রহিম