ঢাকা ১০:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাংলাদেশের আন্দোলনের সঙ্গে তুলনা নয়, তসলিমার মন্তব্যের জবাব দিলেন অভিজিত ৪ আগস্ট: ইতিহাসের পাতায় আজকের উল্লেখযোগ্য ঘটনা হামজা-শমিতদের পর বাংলাদেশ পাচ্ছে আরেক প্রবাসী ফুটবলার রুশ সমুদ্রসৈকতে ইউক্রেনের ড্রোন হামলা, শিশুসহ নিহত ৭ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬ হাজার ১২৫ মঙ্গলবার রাজধানীর যেসব এলাকা ও মার্কেট বন্ধ থাকবে ইনফান্তিনোর পাশে নেই সার্বিয়া-সুইডেন, ফিফা সভাপতির নেতৃত্ব নিয়ে বাড়ছে চাপ ২ কারণে ফুটবল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ব্রাজিলিয়ানরা বিশ্বের সবচেয়ে দূষিত বাতাস এখন রিয়াদে, ঢাকার অবস্থান ৩০তম জুলাই সনদ ও সংবিধান সংশোধনের রূপরেখা ঠিক করতে আজ বসছে বিশেষ কমিটি
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ইনফান্তিনোর পাশে নেই সার্বিয়া-সুইডেন, ফিফা সভাপতির নেতৃত্ব নিয়ে বাড়ছে চাপ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৪৬:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ১৭ সময় দেখুন

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ওপর চাপ ক্রমেই বাড়ছে। একের পর এক ফুটবল সংস্থা তার নেতৃত্বের প্রতি অনাস্থা প্রকাশ করছে। ওয়েলসের পর এবার সার্বিয়া ও সুইডেনও আগামী মেয়াদের নির্বাচনে ইনফান্তিনোর প্রার্থিতার প্রতি সমর্থন প্রত্যাহার করেছে। একই পথে হাঁটার ইঙ্গিত দিয়েছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশনও।

সম্প্রতি ফিফার একটি বিতর্কিত বাণিজ্যিক প্রস্তাব ঘিরে বিশ্ব ফুটবল অঙ্গনে ব্যাপক সমালোচনা তৈরি হয়। বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের প্রায় ২০ শতাংশ অংশ ব্যক্তিগত বিনিয়োগকারীদের কাছে ৪ দশমিক ২ বিলিয়ন ডলারে বিক্রির পরিকল্পনা করেছিলেন ইনফান্তিনো। তবে বিভিন্ন দেশের ফুটবল সংস্থার তীব্র বিরোধিতার মুখে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা থেকে সরে আসে ফিফা।

আরও পড়ুনঃ  আন্তর্জাতিক পেজেন্টের জন্য নতুন যাত্রা, উদ্বোধন হলো টিফা'স ট্রেনিং একাডেমি

এরপর থেকেই ফিফার নেতৃত্ব ও পরিচালন পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এর প্রভাব পড়েছে ইনফান্তিনোর পুনর্নির্বাচন প্রচেষ্টাতেও।

সার্বিয়ার ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানায়, মে মাসে তারা ইনফান্তিনোকে সমর্থন দিয়েছিল। তবে সাম্প্রতিক ঘটনাবলিতে ফিফা ও সভাপতির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করছে তারা। তাই সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

আরও পড়ুনঃ  বিগত ফ্যাসিবাদের দেখানো পথেই হাঁটছে সরকার: জামায়াত আমির

অন্যদিকে, সুইডিশ ফুটবল ফেডারেশন জরুরি বোর্ড সভা শেষে জানিয়েছে, ফিফার সুশাসন, স্বচ্ছতা ও ব্যবস্থাপনার ঘাটতির কারণে ইনফান্তিনোর নেতৃত্বের প্রতি তাদের আর আস্থা নেই।

এর আগে ওয়েলস ফুটবল অ্যাসোসিয়েশনও ইনফান্তিনোর প্রতি সমর্থন তুলে নেয়। সংস্থাটি জানিয়েছে, বিশ্ব ফুটবলের স্বার্থের চেয়ে অন্য কোনো বিষয়কে অগ্রাধিকার দেওয়া তারা মেনে নিতে পারছে না।

আরও পড়ুনঃ  মোদিকে নিয়ে বিকৃত কনটেন্টের অভিযোগ, মেটার ভারতপ্রধানসহ একাধিকজনের বিরুদ্ধে মামলা

এদিকে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা এবং উত্তর ও মধ্য আমেরিকার ফুটবল সংস্থা কনকাকাফও এর আগে ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে।

রয়টার্সের প্রতিবেদনে নিউ ইয়র্ক পোস্টকে উদ্ধৃত করে বলা হয়েছে, ক্রমবর্ধমান চাপের মধ্যে ইনফান্তিনো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহায়তা চেয়েছিলেন। তবে তার সঙ্গে যোগাযোগ করতে সফল হননি তিনি।

ফিফা সভাপতির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে এখন বিশ্ব ফুটবল মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বাংলাদেশের আন্দোলনের সঙ্গে তুলনা নয়, তসলিমার মন্তব্যের জবাব দিলেন অভিজিত

ইনফান্তিনোর পাশে নেই সার্বিয়া-সুইডেন, ফিফা সভাপতির নেতৃত্ব নিয়ে বাড়ছে চাপ

আপডেটের সময়: ০৯:৪৬:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ওপর চাপ ক্রমেই বাড়ছে। একের পর এক ফুটবল সংস্থা তার নেতৃত্বের প্রতি অনাস্থা প্রকাশ করছে। ওয়েলসের পর এবার সার্বিয়া ও সুইডেনও আগামী মেয়াদের নির্বাচনে ইনফান্তিনোর প্রার্থিতার প্রতি সমর্থন প্রত্যাহার করেছে। একই পথে হাঁটার ইঙ্গিত দিয়েছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশনও।

সম্প্রতি ফিফার একটি বিতর্কিত বাণিজ্যিক প্রস্তাব ঘিরে বিশ্ব ফুটবল অঙ্গনে ব্যাপক সমালোচনা তৈরি হয়। বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের প্রায় ২০ শতাংশ অংশ ব্যক্তিগত বিনিয়োগকারীদের কাছে ৪ দশমিক ২ বিলিয়ন ডলারে বিক্রির পরিকল্পনা করেছিলেন ইনফান্তিনো। তবে বিভিন্ন দেশের ফুটবল সংস্থার তীব্র বিরোধিতার মুখে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা থেকে সরে আসে ফিফা।

আরও পড়ুনঃ  জুলাইয়ের অর্জন ১৮ কোটি মানুষের, কোনো ব্যক্তি বা দলের নয়: জামায়াত আমির

এরপর থেকেই ফিফার নেতৃত্ব ও পরিচালন পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এর প্রভাব পড়েছে ইনফান্তিনোর পুনর্নির্বাচন প্রচেষ্টাতেও।

সার্বিয়ার ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানায়, মে মাসে তারা ইনফান্তিনোকে সমর্থন দিয়েছিল। তবে সাম্প্রতিক ঘটনাবলিতে ফিফা ও সভাপতির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করছে তারা। তাই সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

আরও পড়ুনঃ  জুলাই আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্যে আলোচনায় ছিলেন আরাফাত