ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
‘ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে পুলিশ থাকবে কঠোর’ — খুলনা রেঞ্জ ডিআইজি ড্রেনে বর্জ্যের স্তূপে নাকাল রাজবাড়ীর চাল বাজার, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় জনদুর্ভোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা: জামায়াত নেতা কারাগারে সৌদি উপপররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর শুরু, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে উচ্চপর্যায়ের বৈঠক আজ জুলাইয়ে পণ্য রপ্তানি বেড়েছে ১২.৪৯ শতাংশ, তৈরি পোশাক খাতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অ্যানালগ নয়, ডিজিটালে রূপান্তর জরুরি: তথ্যমন্ত্রী টোল কমিয়ে কর্ণফুলী টানেলে যান চলাচল বাড়াতে সরকারের নতুন উদ্যোগ চীন, পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তে বড় রেল প্রকল্প নিচ্ছে ভারত ‘দেশটাকে লুটেই যাচ্ছে লুটেরা গোষ্ঠী’—কড়া বার্তায় আসিফ আকবর ঢাকাসহ ১৩ জেলায় ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বাড়তি বিদ্যুৎ বিল বিতর্কে তাসনিম জারা: ‘জনগণকে হুমকি নয়, জবাব দিন’

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:০৫:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ১৭ সময় দেখুন

বাড়তি বিদ্যুৎ বিল নিয়ে দেশজুড়ে গ্রাহকদের অভিযোগের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমালোচনা করেছেন চিকিৎসক ও জনস্বাস্থ্যকর্মী ড. তাসনিম জারা। তিনি অভিযোগের জবাব দেওয়ার পরিবর্তে হুমকিমূলক অবস্থান থেকে সরে এসে গ্রাহকদের সঙ্গে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের একটি ফেসবুক পোস্টের স্ক্রিনশট শেয়ার করে ড. তাসনিম জারা লেখেন, “মানুষ মুখ খুললেই টুঁটি চেপে ধরার এই প্রবণতা থেকে সরে আসুন। আপনারা জমিদার না, জনগণের সেবক। সেভাবেই আচরণ করুন।”

আরও পড়ুনঃ  চীনের এআই জোট ‘ওয়াইকো’তে পর্যবেক্ষক হিসেবে যুক্ত হচ্ছে বাংলাদেশ

তিনি দাবি করেন, তার পরিচিত অনেকেই আগের তুলনায় কয়েক গুণ বেশি বিদ্যুৎ বিল পেয়েছেন। তার ভাষ্য, অভিযোগকারীদের অধিকাংশের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই এবং তাদের কোনো বিশেষ উদ্দেশ্যও নেই।

আরও পড়ুনঃ  সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা, হবিগঞ্জের ঘটনার অভিযোগ তদন্তের দাবি

পোস্টে তিনি আরও লেখেন, “আমাদের বাসাবো, মাদারটেক, নন্দীপাড়ার কমিউনিটি গ্রুপে বহু মানুষ একই অভিযোগ করছেন। মানুষ সংসার চালাতে হিমশিম খাচ্ছেন, আর আপনারা আসছেন হুমকি নিয়ে।”

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে ড. তাসনিম জারা বলেন, “ক্ষমা চেয়ে হুমকি প্রত্যাহার করুন। গণশুনানি করুন। গ্রাহকের মুখোমুখি বসুন। বিল কেন বেশি আসছে সেই জবাব দিন। হুমকি তারাই দেয়, যাদের জবাব নেই।”

আরও পড়ুনঃ  ভর্তি না পেয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে হ্যাক

বাড়তি বিদ্যুৎ বিল নিয়ে সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকার গ্রাহকদের অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এ বিষয়ে স্বচ্ছ ব্যাখ্যা ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

‘ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে পুলিশ থাকবে কঠোর’ — খুলনা রেঞ্জ ডিআইজি

বাড়তি বিদ্যুৎ বিল বিতর্কে তাসনিম জারা: ‘জনগণকে হুমকি নয়, জবাব দিন’

আপডেটের সময়: ০৮:০৫:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬

বাড়তি বিদ্যুৎ বিল নিয়ে দেশজুড়ে গ্রাহকদের অভিযোগের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমালোচনা করেছেন চিকিৎসক ও জনস্বাস্থ্যকর্মী ড. তাসনিম জারা। তিনি অভিযোগের জবাব দেওয়ার পরিবর্তে হুমকিমূলক অবস্থান থেকে সরে এসে গ্রাহকদের সঙ্গে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের একটি ফেসবুক পোস্টের স্ক্রিনশট শেয়ার করে ড. তাসনিম জারা লেখেন, “মানুষ মুখ খুললেই টুঁটি চেপে ধরার এই প্রবণতা থেকে সরে আসুন। আপনারা জমিদার না, জনগণের সেবক। সেভাবেই আচরণ করুন।”

আরও পড়ুনঃ  বিরোধী জোট ছাড়াই সংবিধান সংশোধনের কাজ শুরু করছে সরকার

তিনি দাবি করেন, তার পরিচিত অনেকেই আগের তুলনায় কয়েক গুণ বেশি বিদ্যুৎ বিল পেয়েছেন। তার ভাষ্য, অভিযোগকারীদের অধিকাংশের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই এবং তাদের কোনো বিশেষ উদ্দেশ্যও নেই।

আরও পড়ুনঃ  ‘বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলন’-এর আত্মপ্রকাশ, ঘোষণা ২১ সদস্যের কেন্দ্রীয় কমিটি

পোস্টে তিনি আরও লেখেন, “আমাদের বাসাবো, মাদারটেক, নন্দীপাড়ার কমিউনিটি গ্রুপে বহু মানুষ একই অভিযোগ করছেন। মানুষ সংসার চালাতে হিমশিম খাচ্ছেন, আর আপনারা আসছেন হুমকি নিয়ে।”

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে ড. তাসনিম জারা বলেন, “ক্ষমা চেয়ে হুমকি প্রত্যাহার করুন। গণশুনানি করুন। গ্রাহকের মুখোমুখি বসুন। বিল কেন বেশি আসছে সেই জবাব দিন। হুমকি তারাই দেয়, যাদের জবাব নেই।”

আরও পড়ুনঃ  চেক বাউন্স মামলায় হাইকোর্টের বার্তা: কারাবাস নয়, অগ্রাধিকার পাবে পাওনাদারের অর্থ ফেরত