ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বিরোধী জোট ছাড়াই সংবিধান সংশোধনের কাজ শুরু করছে সরকার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:২১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ৪৭ সময় দেখুন

সংসদের বিরোধী জোট বিশেষ কমিটিতে সদস্যের নাম না দেওয়ায় তাদের অংশগ্রহণ ছাড়াই সংবিধান সংশোধনের প্রক্রিয়া শুরু করছে সরকার। এ লক্ষ্যে গঠিত ১২ সদস্যের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি আজ মঙ্গলবার (৪ আগস্ট) প্রথম বৈঠকে বসছে।

সংসদ ভবনের কেবিনেট কক্ষে বেলা ১২টায় অনুষ্ঠিতব্য বৈঠিতে সভাপতিত্ব করবেন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, প্রথম বৈঠকে সদস্যদের পরিচিতি, কমিটির কর্মপরিধি, কর্মকৌশল এবং সংবিধান সংশোধনের প্রাথমিক রূপরেখা নিয়ে আলোচনা হবে। দ্বিতীয় বৈঠক থেকে সংশোধনীসংক্রান্ত সুপারিশ তৈরির কার্যকর আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।

গত ১৩ জুলাই ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে ১২ সদস্যের বিশেষ কমিটি গঠন করা হয়। কমিটির মূল দায়িত্ব হলো সংবিধানের প্রয়োজনীয় সংশোধনের বিষয়ে সুপারিশ প্রণয়ন করে সংসদে প্রতিবেদন উপস্থাপন করা। তবে প্রতিবেদন জমা দেওয়ার নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়নি।

আরও পড়ুনঃ  নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ

সরকারি দল বিরোধী জোটকে কমিটিতে পাঁচজন সদস্যের নাম দেওয়ার আহ্বান জানালেও তারা কোনো প্রতিনিধি মনোনয়ন দেয়নি। কমিটি গঠনের দিনই বিরোধী জোট সংসদ থেকে ওয়াকআউট করে। সেদিন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, তারা সংবিধান সংশোধন নয়, সংস্কারের পক্ষে এবং এ ধরনের কমিটি গঠনের ধারণার সঙ্গে তাদের মৌলিক মতপার্থক্য রয়েছে।

সংসদ নেতা তারেক রহমানের পক্ষে চিফ হুইপ নুরুল ইসলাম মনি কমিটি গঠনের প্রস্তাব উপস্থাপন করেন। তিনি জানান, বিরোধী দলের জন্য পাঁচটি সদস্যপদ আপাতত শূন্য রাখা হয়েছে এবং ভবিষ্যতে তারা নাম দিলে কমিটি পুনর্গঠন করা হবে। তবে এখন পর্যন্ত বিরোধী জোট কোনো সদস্যের নাম দেয়নি।

আরও পড়ুনঃ  প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোটের পরিকল্পনা ইসির

বিশেষ কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, বিএনপির সংসদ সদস্য জয়নাল আবেদিন, মীর হেলাল উদ্দিন, ফারজানা শারমিন, শাকিলা ফারজানা, মাহমুদুল হক, গণসংহতি আন্দোলনের জুনায়েদ আব্দুর রহিম সাকি, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) আন্দালিব রহমান পার্থ, গণঅধিকার পরিষদের নুরুল হক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. অলিউল্লাহ।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর আগে সংসদে বলেন, বর্তমান সংবিধানের কাঠামোর মধ্যেই প্রয়োজনীয় সংশোধন আনতে হবে। তার ভাষ্য, বর্তমান সংবিধান অনুযায়ী নির্বাচন ও সংসদ গঠিত হয়েছে, তাই সাংবিধানিক ধারাবাহিকতা অস্বীকারের সুযোগ নেই।

আরও পড়ুনঃ  জলবায়ু সুরক্ষায় বাংলাদেশের বার্তা, কপ-৩১ সম্মেলনে পাট প্যাভিলিয়ন ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

তিনি আরও জানান, বিশেষ কমিটি বিচার বিভাগ, আইনজীবী, সংবিধান বিশেষজ্ঞ, বুদ্ধিজীবী, সংবাদপত্রের সম্পাদক, বিভিন্ন অংশীজন এবং জুলাই জাতীয় সনদে স্বাক্ষরকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে। এসব আলোচনা শেষে সুপারিশের ভিত্তিতে সংবিধানের ১৮তম সংশোধনী বিল সংসদে উত্থাপন করা হবে।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের সময়ে জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে প্রণীত জুলাই জাতীয় সনদে সংবিধান-সম্পর্কিত ৪৮টি প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়। এসব প্রস্তাব বাস্তবায়নের পদ্ধতি নিয়ে সরকার ও বিরোধী জোটের মধ্যে এখনও মতপার্থক্য রয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বিরোধী জোট ছাড়াই সংবিধান সংশোধনের কাজ শুরু করছে সরকার

আপডেটের সময়: ০৮:২১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬

সংসদের বিরোধী জোট বিশেষ কমিটিতে সদস্যের নাম না দেওয়ায় তাদের অংশগ্রহণ ছাড়াই সংবিধান সংশোধনের প্রক্রিয়া শুরু করছে সরকার। এ লক্ষ্যে গঠিত ১২ সদস্যের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি আজ মঙ্গলবার (৪ আগস্ট) প্রথম বৈঠকে বসছে।

সংসদ ভবনের কেবিনেট কক্ষে বেলা ১২টায় অনুষ্ঠিতব্য বৈঠিতে সভাপতিত্ব করবেন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, প্রথম বৈঠকে সদস্যদের পরিচিতি, কমিটির কর্মপরিধি, কর্মকৌশল এবং সংবিধান সংশোধনের প্রাথমিক রূপরেখা নিয়ে আলোচনা হবে। দ্বিতীয় বৈঠক থেকে সংশোধনীসংক্রান্ত সুপারিশ তৈরির কার্যকর আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।

গত ১৩ জুলাই ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে ১২ সদস্যের বিশেষ কমিটি গঠন করা হয়। কমিটির মূল দায়িত্ব হলো সংবিধানের প্রয়োজনীয় সংশোধনের বিষয়ে সুপারিশ প্রণয়ন করে সংসদে প্রতিবেদন উপস্থাপন করা। তবে প্রতিবেদন জমা দেওয়ার নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়নি।

আরও পড়ুনঃ  কপ-৩১ সম্মেলনে যোগ দিতে আজ তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

সরকারি দল বিরোধী জোটকে কমিটিতে পাঁচজন সদস্যের নাম দেওয়ার আহ্বান জানালেও তারা কোনো প্রতিনিধি মনোনয়ন দেয়নি। কমিটি গঠনের দিনই বিরোধী জোট সংসদ থেকে ওয়াকআউট করে। সেদিন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, তারা সংবিধান সংশোধন নয়, সংস্কারের পক্ষে এবং এ ধরনের কমিটি গঠনের ধারণার সঙ্গে তাদের মৌলিক মতপার্থক্য রয়েছে।

সংসদ নেতা তারেক রহমানের পক্ষে চিফ হুইপ নুরুল ইসলাম মনি কমিটি গঠনের প্রস্তাব উপস্থাপন করেন। তিনি জানান, বিরোধী দলের জন্য পাঁচটি সদস্যপদ আপাতত শূন্য রাখা হয়েছে এবং ভবিষ্যতে তারা নাম দিলে কমিটি পুনর্গঠন করা হবে। তবে এখন পর্যন্ত বিরোধী জোট কোনো সদস্যের নাম দেয়নি।

আরও পড়ুনঃ  তারেক রহমানকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ হিসেবে দেখছেন বিশ্বনেতারা, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী