ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

যুক্তরাষ্ট্রে দাবানল নেভাতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত বুলডোজার চালক

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে ভয়াবহ দাবানলের মধ্যে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। একই সময়ে ওরেগন অঙ্গরাজ্যে দাবানল নেভানোর কাজে নিয়োজিত এক বুলডোজার চালকেরও মৃত্যু হয়েছে।

উটাহ অঙ্গরাজ্যের রিচফিল্ডের পার্বত্য এলাকায় শুক্রবার একটি সিকোরস্কি এস-৬৪ ‘স্কাইক্রেন’ হেলিকপ্টার বিধ্বস্ত হয়। দুর্ঘটনাস্থলটি সল্টলেক সিটি থেকে প্রায় ১৬০ মাইল দূরে।

হেলিকপ্টারটি গত ২৭ জুলাই বজ্রপাত থেকে সৃষ্ট একটি দাবানল নিয়ন্ত্রণে ব্যবহৃত হচ্ছিল। দুর্ঘটনার সময় এতে দুজন আরোহী ছিলেন। তবে দুর্গম এলাকায় আগুনের তীব্রতার কারণে উদ্ধারকারী দল এখনও ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। ফলে তাদের বর্তমান অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  রাজধানীতে পুলিশের অভিযানে একদিনে গ্রেপ্তার ৪৮৫

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করার কথা জানিয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)। তবে পরিস্থিতি নিরাপদ না হওয়া পর্যন্ত তদন্তকারীরা দুর্ঘটনাস্থলে যেতে পারছেন না।

ওরেগনে প্রাণ গেল বুলডোজার চালকের

এদিকে ওরেগন অঙ্গরাজ্যে দাবানল মোকাবিলার সময় ৪৭ বছর বয়সী এক বুলডোজার চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ‘রাইটস স্প্রিং’ নামের দাবানলটি দ্রুত ছড়িয়ে পড়লে তিনি আগুনের মধ্যে আটকা পড়েন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  ঢাকা সফরের শেষ দিনে লালবাগ কেল্লা পরিদর্শনে মার্কিন নৌবহর প্রধান

ওরেগনের দক্ষিণাঞ্চলে ছড়িয়ে পড়া আগুনটি এরই মধ্যে বিস্তীর্ণ এলাকা পুড়িয়ে দিয়েছে। তীব্র গরম ও শুষ্ক আবহাওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় অগ্নিনির্বাপণকর্মীদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে।

বাড়ছে দাবানলের ঝুঁকি

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে স্বাভাবিকের তুলনায় কম তুষারপাত এবং তীব্র তাপপ্রবাহের কারণে এ বছর দাবানলের ঝুঁকি বেড়েছে। উটাহর ফিশলেক ন্যাশনাল ফরেস্টের প্রায় ১৬৫ বর্গমাইল এলাকা ইতোমধ্যে পুড়ে গেছে। আগুনের মাত্র ১৯ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

আরও পড়ুনঃ  যে ৭ অভ্যাস আপনার হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে

ঝুঁকিপূর্ণ এলাকায় ‘রেড ফ্ল্যাগ’ সতর্কতা জারি করা হয়েছে। ছয় শতাধিক দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

এর আগে গত জুনে কলোরাডোর দাবানল নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে চারজন দমকলকর্মীর মৃত্যু হয়েছিল। একের পর এক প্রাণহানির ঘটনায় যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের চলমান দাবানল পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বাড়ছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

যুক্তরাষ্ট্রে দাবানল নেভাতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত বুলডোজার চালক

আপডেটের সময়: ১১:৩৫:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে ভয়াবহ দাবানলের মধ্যে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। একই সময়ে ওরেগন অঙ্গরাজ্যে দাবানল নেভানোর কাজে নিয়োজিত এক বুলডোজার চালকেরও মৃত্যু হয়েছে।

উটাহ অঙ্গরাজ্যের রিচফিল্ডের পার্বত্য এলাকায় শুক্রবার একটি সিকোরস্কি এস-৬৪ ‘স্কাইক্রেন’ হেলিকপ্টার বিধ্বস্ত হয়। দুর্ঘটনাস্থলটি সল্টলেক সিটি থেকে প্রায় ১৬০ মাইল দূরে।

হেলিকপ্টারটি গত ২৭ জুলাই বজ্রপাত থেকে সৃষ্ট একটি দাবানল নিয়ন্ত্রণে ব্যবহৃত হচ্ছিল। দুর্ঘটনার সময় এতে দুজন আরোহী ছিলেন। তবে দুর্গম এলাকায় আগুনের তীব্রতার কারণে উদ্ধারকারী দল এখনও ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। ফলে তাদের বর্তমান অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৮৩

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করার কথা জানিয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)। তবে পরিস্থিতি নিরাপদ না হওয়া পর্যন্ত তদন্তকারীরা দুর্ঘটনাস্থলে যেতে পারছেন না।

ওরেগনে প্রাণ গেল বুলডোজার চালকের

এদিকে ওরেগন অঙ্গরাজ্যে দাবানল মোকাবিলার সময় ৪৭ বছর বয়সী এক বুলডোজার চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ‘রাইটস স্প্রিং’ নামের দাবানলটি দ্রুত ছড়িয়ে পড়লে তিনি আগুনের মধ্যে আটকা পড়েন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  নদী রক্ষায় সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর, দূষণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

ওরেগনের দক্ষিণাঞ্চলে ছড়িয়ে পড়া আগুনটি এরই মধ্যে বিস্তীর্ণ এলাকা পুড়িয়ে দিয়েছে। তীব্র গরম ও শুষ্ক আবহাওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় অগ্নিনির্বাপণকর্মীদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে।

বাড়ছে দাবানলের ঝুঁকি

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে স্বাভাবিকের তুলনায় কম তুষারপাত এবং তীব্র তাপপ্রবাহের কারণে এ বছর দাবানলের ঝুঁকি বেড়েছে। উটাহর ফিশলেক ন্যাশনাল ফরেস্টের প্রায় ১৬৫ বর্গমাইল এলাকা ইতোমধ্যে পুড়ে গেছে। আগুনের মাত্র ১৯ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

আরও পড়ুনঃ  চোখে ব্যান্ডেজ বেঁধে নাসীরউদ্দীনের প্রতীকী প্রতিবাদ