ঢাকা ১১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সংসার ভাঙল মীমের, জানা গেল বিচ্ছেদের কারণ

একসময়ের জনপ্রিয় অভিনেত্রী সাবরিনা সাকা মীম ২০১২ সালের ৭ ডিসেম্বর ডা. শাহরিয়ার আহমেদ সজিবের সঙ্গে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। বিয়ের পর একসময় অভিনয় ছেড়ে দেন তিনি। তবে সাড়ে পাঁচ বছর সংসার করার পর ২০১৮ সালের ৭ জুন আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের পথে হাঁটেন মীম।

এই ঘটনার প্রায় আট বছর পর সম্প্রতি সংগীতশিল্পী পুতুলের এক পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হয়ে নিজের বিবাহবিচ্ছেদের বিষয়টি প্রকাশ্যে আনেন মীম। বিচ্ছেদের পর দীর্ঘ সময় কেটে গেলেও নতুন করে আর কোনো সম্পর্কে জড়াননি কিংবা ঘর বাঁধার সাহস পাননি এই অভিনেত্রী।

আরও পড়ুনঃ  ১১ বছর পর দেবের সঙ্গে পর্দায়, আবেগঘন চিঠিতে শুভশ্রীর মুগ্ধতা

বৈবাহিক সম্পর্ক নিয়ে মীম জানান, যেকোনো সাধারণ মেয়ের মতোই সুন্দর একটি জীবনের স্বপ্ন নিয়ে তিনি বিয়ে করেছিলেন। উভয় পক্ষ থেকেই সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যথেষ্ট চেষ্টাও ছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই সম্পর্ক আর টেকেনি।

বিয়ের পর অভিনয় জগত ছেড়ে দেওয়া প্রসঙ্গে মীম জানান, শ্বশুরবাড়ির আপত্তির কারণে অভিনয় থেকে তিনি সরে দাঁড়ান।

আরও পড়ুনঃ  বড় সিনেমা তৈরি হয় ভাবনা থেকে: পঙ্কজ

তবে এটিই বিচ্ছেদের কারণ ছিল না। মীম জানান, সময়ের সঙ্গে সঙ্গে অন্যান্য বিভিন্ন সমস্যাও তৈরি হতে থাকে। শেষ পর্যন্ত সাড়ে পাঁচ বছর আপ্রাণ চেষ্টা ও অপেক্ষার পর, ২০১৮ সালের ৭ জুন আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের নথিতে স্বাক্ষর করেন তিনি।

বিচ্ছেদের পর দীর্ঘ সময় কেটে গেলেও নতুন করে আর কোনো সম্পর্কে জড়াননি কিংবা ঘর বাঁধার সাহস পাননি এই অভিনেত্রী। বিচ্ছেদের দায় একা কাউকে না দিয়ে তিনি বলেন, মানুষ হিসেবে তারা হয়তো দুজনই নিজ নিজ জায়গায় দোষী ছিলেন।

আরও পড়ুনঃ  মাজারে কাওয়ালি, তুমুল সমালোচনায় রাহাত ফতেহ আলী খান

উল্লেখ্য, ১৯৯২ সালে বিটিভির নাটকের মাধ্যমে অভিনয়যাত্রা শুরু হয় সাবরিনা সাকা মীমের। পরিণত বয়সেও নাটকের প্রধান নারী চরিত্রে তাকে দেখা গেছে। অভিনয়গুণে অল্প সময়ের মধ্যেই নাট্যাঙ্গনে নিজের শক্ত জায়গা গড়ে তোলেন তিনি।

টানা প্রায় ১৮ বছর শোবিজে কাজ করার পর এই অঙ্গন থেকে দূরে সরে যান মীম। ২০১২ সালে সর্বশেষ তাকে নাটকে দেখা যায়। এরপরই অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নেন তিনি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সংসার ভাঙল মীমের, জানা গেল বিচ্ছেদের কারণ

আপডেটের সময়: ০৫:৫০:১২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

একসময়ের জনপ্রিয় অভিনেত্রী সাবরিনা সাকা মীম ২০১২ সালের ৭ ডিসেম্বর ডা. শাহরিয়ার আহমেদ সজিবের সঙ্গে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। বিয়ের পর একসময় অভিনয় ছেড়ে দেন তিনি। তবে সাড়ে পাঁচ বছর সংসার করার পর ২০১৮ সালের ৭ জুন আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের পথে হাঁটেন মীম।

এই ঘটনার প্রায় আট বছর পর সম্প্রতি সংগীতশিল্পী পুতুলের এক পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হয়ে নিজের বিবাহবিচ্ছেদের বিষয়টি প্রকাশ্যে আনেন মীম। বিচ্ছেদের পর দীর্ঘ সময় কেটে গেলেও নতুন করে আর কোনো সম্পর্কে জড়াননি কিংবা ঘর বাঁধার সাহস পাননি এই অভিনেত্রী।

আরও পড়ুনঃ  ১১ বছর পর দেবের সঙ্গে পর্দায়, আবেগঘন চিঠিতে শুভশ্রীর মুগ্ধতা

বৈবাহিক সম্পর্ক নিয়ে মীম জানান, যেকোনো সাধারণ মেয়ের মতোই সুন্দর একটি জীবনের স্বপ্ন নিয়ে তিনি বিয়ে করেছিলেন। উভয় পক্ষ থেকেই সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যথেষ্ট চেষ্টাও ছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই সম্পর্ক আর টেকেনি।

বিয়ের পর অভিনয় জগত ছেড়ে দেওয়া প্রসঙ্গে মীম জানান, শ্বশুরবাড়ির আপত্তির কারণে অভিনয় থেকে তিনি সরে দাঁড়ান।

আরও পড়ুনঃ  জাতীয় হাসির পাত্র হিসেবে মূল্যায়িত হয়েছেন হিরো আলম’: জয়

তবে এটিই বিচ্ছেদের কারণ ছিল না। মীম জানান, সময়ের সঙ্গে সঙ্গে অন্যান্য বিভিন্ন সমস্যাও তৈরি হতে থাকে। শেষ পর্যন্ত সাড়ে পাঁচ বছর আপ্রাণ চেষ্টা ও অপেক্ষার পর, ২০১৮ সালের ৭ জুন আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের নথিতে স্বাক্ষর করেন তিনি।

বিচ্ছেদের পর দীর্ঘ সময় কেটে গেলেও নতুন করে আর কোনো সম্পর্কে জড়াননি কিংবা ঘর বাঁধার সাহস পাননি এই অভিনেত্রী। বিচ্ছেদের দায় একা কাউকে না দিয়ে তিনি বলেন, মানুষ হিসেবে তারা হয়তো দুজনই নিজ নিজ জায়গায় দোষী ছিলেন।

আরও পড়ুনঃ  আজ নিথর মাহবুবের জন্মদিন