ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

১১ বছর পর দেবের সঙ্গে পর্দায়, আবেগঘন চিঠিতে শুভশ্রীর মুগ্ধতা

দীর্ঘ ১১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন কলকাতার জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী। ‘দেশু ৭’ সিনেমার মধ্য দিয়ে নতুন করে দর্শকের সামনে হাজির হচ্ছেন তারা। সিনেমাটি দেবের পরিচালনায় প্রথম চলচ্চিত্র হওয়ায় এই প্রত্যাবর্তন পেয়েছে বাড়তি গুরুত্ব।

বুধবার শেষ হয়েছে ‘দেশু ৭’-এর শুটিং। শুটিং শেষের এই বিশেষ মুহূর্তে দেবকে উদ্দেশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি খোলা চিঠি লিখেছেন শুভশ্রী। সেখানে দীর্ঘ বিরতির পর একসঙ্গে কাজের অভিজ্ঞতা এবং পরিচালক হিসেবে দেবকে কাছ থেকে দেখার অনুভূতি তুলে ধরেছেন তিনি।

আরও পড়ুনঃ  এসপিএম প্রকল্পে বাড়ছে সময় ও ব্যয়, চার দফা মেয়াদ বৃদ্ধির পরও শেষ হয়নি কাজ

শুভশ্রী জানান, একই সময়ে অভিনয়জীবন শুরু করলেও এবারের কাজের অভিজ্ঞতা ছিল সম্পূর্ণ আলাদা। কারণ এতদিনের সহশিল্পী দেবকে এবার তিনি দেখেছেন একজন পরিচালক হিসেবে।

শুরুতে পরিচালক হিসেবে দেবের দক্ষতা দেখে খানিকটা ঈর্ষাও হয়েছিল বলে চিঠিতে উল্লেখ করেন শুভশ্রী। তবে সিনেমার কাজ যত এগিয়েছে, সেই অনুভূতি বদলে গিয়ে দেবের প্রতি তার শ্রদ্ধা ও অনুপ্রেরণা আরও বেড়েছে।

আরও পড়ুনঃ  রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের সংখ্যায় আপত্তি ঢাকার

অভিনেত্রীর মতে, নির্মাতা হিসেবে দেবের চিন্তাভাবনা ও গল্প বলার ধরন তাকে মুগ্ধ করেছে। অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্য ও চলচ্চিত্র নির্মাণের বিভিন্ন দিক এতটা গভীরভাবে দেব কীভাবে আয়ত্ত করেছেন, তা নিয়েও বিস্ময় প্রকাশ করেন তিনি।

দেবের নতুন এই যাত্রার অংশ হতে পেরে নিজেকে আনন্দিত ও গর্বিত মনে করছেন শুভশ্রী। তার বিশ্বাস, ‘দেশু ৭’ মুক্তির পর দর্শক দেবের মধ্যে একজন ভিন্নধারার নির্মাতাকে আবিষ্কার করবেন। একই সঙ্গে গল্প বলার পাশাপাশি সাধারণ দর্শকদের বিনোদনের বিষয়টিকেও গুরুত্ব দিয়েছেন দেব—এমনটাই মনে করেন শুভশ্রী।

আরও পড়ুনঃ  নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হলো আরও ৫০০ শয্যা

চিঠির শেষদিকে দেবের পরিচালনার ভবিষ্যৎ পথচলার জন্য শুভকামনা জানান তিনি। দীর্ঘ ১১ বছর পর একসঙ্গে কাজের এই অভিজ্ঞতা যে তার কাছে বিশেষ হয়ে থাকবে, আবেগঘন লেখায় সেটিও স্পষ্ট করেছেন অভিনেত্রী।

‘দেশু ৭’ সিনেমায় দেব ও শুভশ্রীর সঙ্গে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য ও প্রিয়াঙ্কা সরকার। দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

১১ বছর পর দেবের সঙ্গে পর্দায়, আবেগঘন চিঠিতে শুভশ্রীর মুগ্ধতা

১১ বছর পর দেবের সঙ্গে পর্দায়, আবেগঘন চিঠিতে শুভশ্রীর মুগ্ধতা

আপডেটের সময়: ০৭:৪৪:০৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

দীর্ঘ ১১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন কলকাতার জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী। ‘দেশু ৭’ সিনেমার মধ্য দিয়ে নতুন করে দর্শকের সামনে হাজির হচ্ছেন তারা। সিনেমাটি দেবের পরিচালনায় প্রথম চলচ্চিত্র হওয়ায় এই প্রত্যাবর্তন পেয়েছে বাড়তি গুরুত্ব।

বুধবার শেষ হয়েছে ‘দেশু ৭’-এর শুটিং। শুটিং শেষের এই বিশেষ মুহূর্তে দেবকে উদ্দেশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি খোলা চিঠি লিখেছেন শুভশ্রী। সেখানে দীর্ঘ বিরতির পর একসঙ্গে কাজের অভিজ্ঞতা এবং পরিচালক হিসেবে দেবকে কাছ থেকে দেখার অনুভূতি তুলে ধরেছেন তিনি।

আরও পড়ুনঃ  এসপিএম প্রকল্পে বাড়ছে সময় ও ব্যয়, চার দফা মেয়াদ বৃদ্ধির পরও শেষ হয়নি কাজ

শুভশ্রী জানান, একই সময়ে অভিনয়জীবন শুরু করলেও এবারের কাজের অভিজ্ঞতা ছিল সম্পূর্ণ আলাদা। কারণ এতদিনের সহশিল্পী দেবকে এবার তিনি দেখেছেন একজন পরিচালক হিসেবে।

শুরুতে পরিচালক হিসেবে দেবের দক্ষতা দেখে খানিকটা ঈর্ষাও হয়েছিল বলে চিঠিতে উল্লেখ করেন শুভশ্রী। তবে সিনেমার কাজ যত এগিয়েছে, সেই অনুভূতি বদলে গিয়ে দেবের প্রতি তার শ্রদ্ধা ও অনুপ্রেরণা আরও বেড়েছে।

আরও পড়ুনঃ  মার্কিন সেনাকে আটক বা হত্যায় ৩০ হাজার ডলার পুরস্কারের ঘোষণা ইরানের সেনাপ্রধানের

অভিনেত্রীর মতে, নির্মাতা হিসেবে দেবের চিন্তাভাবনা ও গল্প বলার ধরন তাকে মুগ্ধ করেছে। অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্য ও চলচ্চিত্র নির্মাণের বিভিন্ন দিক এতটা গভীরভাবে দেব কীভাবে আয়ত্ত করেছেন, তা নিয়েও বিস্ময় প্রকাশ করেন তিনি।

দেবের নতুন এই যাত্রার অংশ হতে পেরে নিজেকে আনন্দিত ও গর্বিত মনে করছেন শুভশ্রী। তার বিশ্বাস, ‘দেশু ৭’ মুক্তির পর দর্শক দেবের মধ্যে একজন ভিন্নধারার নির্মাতাকে আবিষ্কার করবেন। একই সঙ্গে গল্প বলার পাশাপাশি সাধারণ দর্শকদের বিনোদনের বিষয়টিকেও গুরুত্ব দিয়েছেন দেব—এমনটাই মনে করেন শুভশ্রী।

আরও পড়ুনঃ  ছয় মাসে মানুষের আস্থা ফেরাতে সরকার কাজ করেছে: আইনমন্ত্রী