ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা কলকাতা হোটেলে অগ্নিকাণ্ড: দেশে ফিরল সাতক্ষীরার সাজুর মরদেহ খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে নদীর পানি বৃদ্ধি, নিম্নাঞ্চলে জলাবদ্ধতা স্টার্কের আগুনঝরা বোলিংয়ে ৬৪ রানে অলআউট বাংলাদেশ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা রাষ্ট্রপতি হওয়ায় শূন্য হলো মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসন গরু চুরির অভিযোগে ঝিনাইদহে গণপিটুনিতে নিহত ১, আহত ১ রাষ্ট্রপতি হওয়ায় শূন্য হলো মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসন নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন, মধ্যরাতে প্রজ্ঞাপন জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বন্যার বিরতিতে ফের পরীক্ষা, আজ থেকে শুরু চট্টগ্রাম বোর্ডের এইচএসসি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৩৮:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ২৩ সময় দেখুন

বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষা আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) থেকে আবার শুরু হচ্ছে। সংশোধিত সময়সূচি অনুযায়ী, স্থগিত পরীক্ষাগুলো আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষার মধ্যে আজ অনুষ্ঠিত হবে ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র। একই দিনে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন স্থগিত আলিমের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষাও অনুষ্ঠিত হবে।

বন্যার কারণে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় এসব পরীক্ষা স্থগিত করা হয়েছিল। গত ৮ জুলাই থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ছিল। তবে দেশের অন্যান্য শিক্ষা বোর্ডে পূর্বঘোষিত সূচি অনুযায়ী পরীক্ষা চলেছে।

চট্টগ্রাম বোর্ডের পরীক্ষার সূচি

সংশোধিত সূচি অনুযায়ী, আজ ২০ আগস্ট ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ২২ আগস্ট আইসিটি, ২৪ আগস্ট পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র ও যুক্তিবিদ্যা প্রথম পত্র এবং ২৭ আগস্ট এসব বিষয়ের দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে।

আরও পড়ুনঃ  তামিলনাড়ুতে কৃষকদের বড় সুখবর, ৭৫ হাজার রুপি পর্যন্ত কৃষিঋণ মওকুফ

২৯ আগস্ট সকালে ভূগোল প্রথম পত্র এবং বিকেলে আরবি ও পালি প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩১ আগস্ট সকালে ভূগোল দ্বিতীয় পত্র এবং বিকেলে আরবি ও পালি দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে।

২ সেপ্টেম্বর রসায়ন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইতিহাস, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ের প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব বিষয়ের দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে ৫ সেপ্টেম্বর।

এ ছাড়া ৭ সেপ্টেম্বর অর্থনীতি প্রথম পত্র এবং প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্রের পরীক্ষা হবে। ৯ সেপ্টেম্বর অর্থনীতি দ্বিতীয় পত্র এবং প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস দ্বিতীয় পত্রের পরীক্ষার মধ্য দিয়ে চট্টগ্রাম বোর্ডের স্থগিত পরীক্ষা শেষ হবে।

আরও পড়ুনঃ  কোচের আকস্মিক বিদায়, সংকট বাড়ল হকিতে

চট্টগ্রাম শিক্ষা বোর্ড জানিয়েছে, সকালের শিফটের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং বিকেলের শিফটের পরীক্ষা দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে নির্ধারিত কক্ষে আসন গ্রহণ করতে হবে।

আজ থেকে শুরু আলিম পরীক্ষাও

অন্যদিকে, বন্যার কারণে স্থগিত হওয়া বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিমের ১১টি বিষয়ের পরীক্ষাও আজ থেকে শুরু হচ্ছে।

আজ বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা দিয়ে স্থগিত আলিম পরীক্ষা শুরু হবে। এরপর ২২ আগস্ট ইংরেজি প্রথম পত্র, ২৪ আগস্ট ইংরেজি দ্বিতীয় পত্র, ২৭ আগস্ট আরবি দ্বিতীয় পত্র, ২৯ আগস্ট হাদিস ও উসূলুল হাদিস এবং ৩১ আগস্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৫ সেপ্টেম্বর বালাগাত ও মানতিক, পদার্থবিজ্ঞান প্রথম পত্র এবং তাজবিদ প্রথম পত্রের পরীক্ষা হবে। ৭ সেপ্টেম্বর আল ফিকহ প্রথম পত্র এবং ৯ সেপ্টেম্বর আল ফিকহ দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনঃ  দেশের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

আলিম পরীক্ষার্থীদেরও পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে নির্ধারিত কেন্দ্রে আসন গ্রহণ করতে হবে।

দ্রুত ফল প্রকাশে উত্তরপত্র পাঠানোর নির্দেশ

স্থগিত আলিম পরীক্ষার উত্তরপত্র পরীক্ষা গ্রহণের দিনই বোর্ডে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত ফল প্রকাশের লক্ষ্যে পরীক্ষা শেষে কোনো ধরনের বিলম্ব না করে উত্তরপত্র সংশ্লিষ্ট জেলা পোস্ট অফিসের মাধ্যমে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাঠাতে বলা হয়েছে।

এ ছাড়া উত্তরপত্র যথাযথভাবে প্যাকেটজাত ও সিলগালা করে নির্ধারিত নিয়মে পাঠানোর পাশাপাশি তা বোর্ডকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার নম্বর নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে বোর্ডে পাঠাতে হবে। ব্যবহারিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরীক্ষার্থীদের নিজ নিজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা বা অধ্যক্ষের কাছ থেকে জেনে নিতে বলা হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা

বন্যার বিরতিতে ফের পরীক্ষা, আজ থেকে শুরু চট্টগ্রাম বোর্ডের এইচএসসি

আপডেটের সময়: ০৯:৩৮:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষা আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) থেকে আবার শুরু হচ্ছে। সংশোধিত সময়সূচি অনুযায়ী, স্থগিত পরীক্ষাগুলো আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষার মধ্যে আজ অনুষ্ঠিত হবে ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র। একই দিনে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন স্থগিত আলিমের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষাও অনুষ্ঠিত হবে।

বন্যার কারণে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় এসব পরীক্ষা স্থগিত করা হয়েছিল। গত ৮ জুলাই থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ছিল। তবে দেশের অন্যান্য শিক্ষা বোর্ডে পূর্বঘোষিত সূচি অনুযায়ী পরীক্ষা চলেছে।

চট্টগ্রাম বোর্ডের পরীক্ষার সূচি

সংশোধিত সূচি অনুযায়ী, আজ ২০ আগস্ট ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ২২ আগস্ট আইসিটি, ২৪ আগস্ট পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র ও যুক্তিবিদ্যা প্রথম পত্র এবং ২৭ আগস্ট এসব বিষয়ের দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে।

আরও পড়ুনঃ  কোচের আকস্মিক বিদায়, সংকট বাড়ল হকিতে

২৯ আগস্ট সকালে ভূগোল প্রথম পত্র এবং বিকেলে আরবি ও পালি প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩১ আগস্ট সকালে ভূগোল দ্বিতীয় পত্র এবং বিকেলে আরবি ও পালি দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে।

২ সেপ্টেম্বর রসায়ন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইতিহাস, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ের প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব বিষয়ের দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে ৫ সেপ্টেম্বর।

এ ছাড়া ৭ সেপ্টেম্বর অর্থনীতি প্রথম পত্র এবং প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্রের পরীক্ষা হবে। ৯ সেপ্টেম্বর অর্থনীতি দ্বিতীয় পত্র এবং প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস দ্বিতীয় পত্রের পরীক্ষার মধ্য দিয়ে চট্টগ্রাম বোর্ডের স্থগিত পরীক্ষা শেষ হবে।

আরও পড়ুনঃ  বিপদ কাটিয়ে দক্ষিণ আফ্রিকায় হার এড়াল বাংলাদেশ ‘এ’ দল

চট্টগ্রাম শিক্ষা বোর্ড জানিয়েছে, সকালের শিফটের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং বিকেলের শিফটের পরীক্ষা দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে নির্ধারিত কক্ষে আসন গ্রহণ করতে হবে।

আজ থেকে শুরু আলিম পরীক্ষাও

অন্যদিকে, বন্যার কারণে স্থগিত হওয়া বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিমের ১১টি বিষয়ের পরীক্ষাও আজ থেকে শুরু হচ্ছে।

আজ বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা দিয়ে স্থগিত আলিম পরীক্ষা শুরু হবে। এরপর ২২ আগস্ট ইংরেজি প্রথম পত্র, ২৪ আগস্ট ইংরেজি দ্বিতীয় পত্র, ২৭ আগস্ট আরবি দ্বিতীয় পত্র, ২৯ আগস্ট হাদিস ও উসূলুল হাদিস এবং ৩১ আগস্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৫ সেপ্টেম্বর বালাগাত ও মানতিক, পদার্থবিজ্ঞান প্রথম পত্র এবং তাজবিদ প্রথম পত্রের পরীক্ষা হবে। ৭ সেপ্টেম্বর আল ফিকহ প্রথম পত্র এবং ৯ সেপ্টেম্বর আল ফিকহ দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনঃ  সড়ক-বাঁধ রক্ষায় বিন্না ঘাস, গঠন হচ্ছে টেকনিক্যাল কমিটি