ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
স্বামীকে ‘মেয়েকে মেরে ফেলছি’ বলে ভয়েস মেসেজ, বনশ্রীতে ৪ বছরের শিশুকে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে গোপালগঞ্জে দেশীয় অস্ত্র নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, হাসপাতালে হামলা ও অগ্নিসংযোগ ইরান যুদ্ধে মেয়াদোত্তীর্ণ টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র ‘আর কত কান্না থামাব, কত চোখের পানি ফেলবে মানুষ’: রাজু মোল্যার জানাজায় রিজভী দেশে গৃহযুদ্ধ শুরুর ষড়যন্ত্র চলছে, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান স্পিকারের নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষকদের বেতনের হিসাবে অসংগতি ১৯ নভেম্বর উদ্বোধন, ২০ নভেম্বর থেকে চলবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন ‘বিশ্বের অন্য কোনো দেশ এত দালাল উৎপাদন করতে পারেনি’: সংসদে শফিকুর রহমান প্রথমবার বাবা হলেন ব্রাজিলের এনদ্রিক, ছেলের নাম রাখলেন কেনদ্রিক ববিতে পাঁচ কর্মকর্তাকে মারধরের পর প্রক্টর অফিসে নেওয়ার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ভাঙ্গুড়ায় নকল দুধের কারবার, তথ্যদাতাকে হত্যার হুমকির অভিযোগ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৪৬:০২ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ২৯ সময় দেখুন

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় কৃত্রিমভাবে দুধ তৈরির অভিযোগ উঠেছে কয়েকটি অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে। ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও জরিমানার পরও বন্ধ হচ্ছে না এ কারবার। বরং নকল দুধ তৈরির উপকরণের সন্ধান প্রশাসনকে দেওয়ার অভিযোগে এক যুবককে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

গত রোববার বিকেলে উপজেলার ছোট বিশাকোল গ্রামের লিখন আদনান নামের এক যুবক এ ঘটনায় ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। থানার ডিউটি অফিসার এএসআই সিরাজুল ইসলাম অভিযোগ গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভাঙ্গুড়ায় অন্তত ৩০টি দুধের কারখানা বা চিলিং সেন্টার রয়েছে। অভিযোগ রয়েছে, এর মধ্যে কয়েকটি প্রতিষ্ঠানে গরুর দুধ ছাড়াই বিভিন্ন উপকরণ মিশিয়ে দুধ তৈরি করা হচ্ছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এমন কয়েকটি কারখানার বিষয়ে তথ্য সামনে এসেছে।

প্রশাসনের সাম্প্রতিক অভিযানে জানা যায়, জেলি, সয়াবিন তেল, চিনি ও পানি একসঙ্গে মিশিয়ে ব্লেন্ডারের সাহায্যে দুধের মতো তরল তৈরি করা হচ্ছে। পরে তা গরুর খাঁটি দুধ হিসেবে বাজারে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এতে গরুর খামার পরিচালনার খরচ ও পরিশ্রম ছাড়াই লাভের সুযোগ তৈরি হচ্ছে।

আরও পড়ুনঃ  পিরোজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৮ দোকান ও ৫ বসতঘর

অভিযানে উদ্ধার বিপুল পরিমাণ জেলি

সম্প্রতি উপজেলার কৈডাঙ্গা গ্রামের আবুল বাশারের কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জেলি ও সয়াবিন তেল জব্দ করা হয়। এ অভিযানের পর গরু ছাড়াই দুধ তৈরির বিষয়টি সামনে আসে।

এরপর গত বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে ছোট বিশাকোল গ্রামের একটি কারখানার পাশের পুকুর থেকে ছয় ড্রাম ভর্তি ৪৫০ কেজি জেলি উদ্ধার করে ধ্বংস করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তবে সংশ্লিষ্ট ব্যক্তিকে ঘটনাস্থলে না পাওয়ায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি বলে জানান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান।

তথ্য দেওয়ায় হুমকির অভিযোগ

স্থানীয় বাসিন্দা লিখন আদনান জানান, একটি চক্র জেলি, সয়াবিন তেল, পানি ও চিনি মিশিয়ে বিভিন্ন কারখানায় নকল দুধ তৈরি করে গাভির দুধ হিসেবে বাজারে বিক্রি করছে। পুকুরে জেলিভর্তি ড্রাম দেখতে পেয়ে তিনি ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। পরে উপজেলা প্রশাসন সেখানে অভিযান চালায়। এরপর থেকেই তাঁকে ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

আরও পড়ুনঃ  বরিশালে গ্রামীণ ব্যাংকের কার্যালয় ও বিএম কলেজের সামনে আগুন

লিখনের দাবি, একই ব্যক্তিকে একাধিকবার জরিমানা করার পরও নকল দুধ তৈরির কাজ বন্ধ হয়নি।

ছোট বিশাকোল গ্রামের প্রধান কামরুজ্জামান বলেন, নকল দুধ উৎপাদন ঠেকাতে শনিবার রাতে গ্রামবাসীকে নিয়ে বৈঠক করা হয়েছে। এখন থেকে এ ধরনের কারখানার কার্যক্রমের ওপর নজর রাখা হবে, যাতে কেউ নকল দুধ তৈরি করতে না পারে।

কারখানা ও পণ্যের মান তদারকিতে দায়িত্বের পার্থক্য

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাহিদ সুলতান বলেন, ভাঙ্গুড়ার বিভিন্ন খামারে উৎপাদিত দুধের মান ভালো। এ কারণে এখানকার মিষ্টি, ঘি, মাখন ও দই সুস্বাদু। তবে কিছু অসাধু ব্যবসায়ী অধিক লাভের আশায় নকল দুধ উৎপাদনে জড়িয়ে পড়েছেন।

আরও পড়ুনঃ  বাসের ধাক্কায় প্রাণ গেল সাইকেল চালকের, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস

তিনি জানান, উপজেলায় বেসরকারি উদ্যোগে ৩০টি দুধের কারখানা বা চিলিং সেন্টার রয়েছে। এসব প্রতিষ্ঠান কলকারখানা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান অধিদপ্তর থেকে লাইসেন্স নিয়ে ব্যবসা করছে।

অধিদপ্তরের পাবনার উপমহাপরিদর্শক শেখ আসাদুজ্জামান বলেন, তাঁদের দপ্তর কারখানার নাম, কর্মচারী এবং পদ-পদবির বিপরীতে লাইসেন্স দিয়ে থাকে। পণ্যের মান তদারকি করা এ অধিদপ্তরের দায়িত্ব নয়।

অভিযান অব্যাহত রাখার ঘোষণা প্রশাসনের

ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ বলেন, শিশুখাদ্য হিসেবে নকল দুধ উৎপাদন করা মারাত্মক অপরাধ। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে। বিভিন্ন কারখানা থেকে দুধের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হচ্ছে।

তিনি আরও বলেন, কোনো ব্যক্তির বাড়ি বা কারখানায় নকল দুধ উৎপাদনের প্রমাণ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ব্যবসায় সততার মনোভাব তৈরি এবং সামাজিক আন্দোলন গড়ে তুলতে মসজিদেও প্রচারণা শুরু হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

স্বামীকে ‘মেয়েকে মেরে ফেলছি’ বলে ভয়েস মেসেজ, বনশ্রীতে ৪ বছরের শিশুকে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে

ভাঙ্গুড়ায় নকল দুধের কারবার, তথ্যদাতাকে হত্যার হুমকির অভিযোগ

আপডেটের সময়: ০৭:৪৬:০২ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় কৃত্রিমভাবে দুধ তৈরির অভিযোগ উঠেছে কয়েকটি অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে। ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও জরিমানার পরও বন্ধ হচ্ছে না এ কারবার। বরং নকল দুধ তৈরির উপকরণের সন্ধান প্রশাসনকে দেওয়ার অভিযোগে এক যুবককে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

গত রোববার বিকেলে উপজেলার ছোট বিশাকোল গ্রামের লিখন আদনান নামের এক যুবক এ ঘটনায় ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। থানার ডিউটি অফিসার এএসআই সিরাজুল ইসলাম অভিযোগ গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভাঙ্গুড়ায় অন্তত ৩০টি দুধের কারখানা বা চিলিং সেন্টার রয়েছে। অভিযোগ রয়েছে, এর মধ্যে কয়েকটি প্রতিষ্ঠানে গরুর দুধ ছাড়াই বিভিন্ন উপকরণ মিশিয়ে দুধ তৈরি করা হচ্ছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এমন কয়েকটি কারখানার বিষয়ে তথ্য সামনে এসেছে।

প্রশাসনের সাম্প্রতিক অভিযানে জানা যায়, জেলি, সয়াবিন তেল, চিনি ও পানি একসঙ্গে মিশিয়ে ব্লেন্ডারের সাহায্যে দুধের মতো তরল তৈরি করা হচ্ছে। পরে তা গরুর খাঁটি দুধ হিসেবে বাজারে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এতে গরুর খামার পরিচালনার খরচ ও পরিশ্রম ছাড়াই লাভের সুযোগ তৈরি হচ্ছে।

আরও পড়ুনঃ  রাজধানীর বারিধারা থেকে সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার

অভিযানে উদ্ধার বিপুল পরিমাণ জেলি

সম্প্রতি উপজেলার কৈডাঙ্গা গ্রামের আবুল বাশারের কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জেলি ও সয়াবিন তেল জব্দ করা হয়। এ অভিযানের পর গরু ছাড়াই দুধ তৈরির বিষয়টি সামনে আসে।

এরপর গত বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে ছোট বিশাকোল গ্রামের একটি কারখানার পাশের পুকুর থেকে ছয় ড্রাম ভর্তি ৪৫০ কেজি জেলি উদ্ধার করে ধ্বংস করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তবে সংশ্লিষ্ট ব্যক্তিকে ঘটনাস্থলে না পাওয়ায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি বলে জানান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান।

তথ্য দেওয়ায় হুমকির অভিযোগ

স্থানীয় বাসিন্দা লিখন আদনান জানান, একটি চক্র জেলি, সয়াবিন তেল, পানি ও চিনি মিশিয়ে বিভিন্ন কারখানায় নকল দুধ তৈরি করে গাভির দুধ হিসেবে বাজারে বিক্রি করছে। পুকুরে জেলিভর্তি ড্রাম দেখতে পেয়ে তিনি ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। পরে উপজেলা প্রশাসন সেখানে অভিযান চালায়। এরপর থেকেই তাঁকে ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

আরও পড়ুনঃ  পিরোজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৮ দোকান ও ৫ বসতঘর

লিখনের দাবি, একই ব্যক্তিকে একাধিকবার জরিমানা করার পরও নকল দুধ তৈরির কাজ বন্ধ হয়নি।

ছোট বিশাকোল গ্রামের প্রধান কামরুজ্জামান বলেন, নকল দুধ উৎপাদন ঠেকাতে শনিবার রাতে গ্রামবাসীকে নিয়ে বৈঠক করা হয়েছে। এখন থেকে এ ধরনের কারখানার কার্যক্রমের ওপর নজর রাখা হবে, যাতে কেউ নকল দুধ তৈরি করতে না পারে।

কারখানা ও পণ্যের মান তদারকিতে দায়িত্বের পার্থক্য

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাহিদ সুলতান বলেন, ভাঙ্গুড়ার বিভিন্ন খামারে উৎপাদিত দুধের মান ভালো। এ কারণে এখানকার মিষ্টি, ঘি, মাখন ও দই সুস্বাদু। তবে কিছু অসাধু ব্যবসায়ী অধিক লাভের আশায় নকল দুধ উৎপাদনে জড়িয়ে পড়েছেন।

আরও পড়ুনঃ  রংপুরে একদিনে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৫ জনের