ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রংপুরে একই পরিবারের ৪ জন নিহত: মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে হত্যার দাবি পুলিশের ডক্টর ফুড’ গ্রেপ্তার, খাবারের আড়ালে মাদক পাচারের অভিযোগ রাতেই ১০ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারকেই করতে হবে: আইনমন্ত্রী সরকারের কর্মকাণ্ড জনগণের কাছে বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরতে হবে: তথ্যমন্ত্রী চিনিতে লোকসান, অ্যালকোহলে বাজিমাত—কেরুর মুনাফা ছাড়াল ১৬৫ কোটি টাকা প্রাথমিক শিক্ষা ব্যবস্থা পরিচালনায় নতুন নীতিমালা প্রণয়ন করা হবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে পথে হেঁটেছে, বর্তমান সরকারও একই পথে হাঁটছে পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলা প্রধান সড়কে ডেকোরেটিভ পোল বসাবে ডিএনসিসি: প্রশাসক
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সাব্বিরের ঝড়ো ফিফটিতে হোবার্টকে হারিয়ে বাংলাদেশের টানা জয়

অস্ট্রেলিয়ার টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে দারুণ ছন্দে রয়েছে বাংলাদেশ হাই-পারফরম্যান্স (এইচপি) দল। নেপালকে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করার পর এবার হোবার্ট হারিকেন্স একাডেমিকেও হারিয়েছে তারা। সাব্বির রহমানের দুর্দান্ত ফিফটিতে ৩ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ এইচপি।

রোববার (২৩ আগস্ট) ডারউইনে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ এইচপি দল।

ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করে হোবার্ট হারিকেন্স একাডেমি। দলের হয়ে সর্বোচ্চ রান করেন টিগুই ওয়াইলি। ৫৩ বলে ৭৮ রানের ইনিংসে চারটি বাউন্ডারি ও তিনটি ছক্কা হাঁকান তিনি। এছাড়া ব্র্যাডলি হোপ করেন ১৭ বলে ২২ রান।

আরও পড়ুনঃ  মাছ উৎপাদন বাড়ানোর সঙ্গে মান ও নিরাপত্তায় জোর দিলেন কৃষিমন্ত্রী

বাংলাদেশ এইচপির বোলারদের মধ্যে রুবেল হোসেন ৩টি এবং রিপন মণ্ডল ২টি উইকেট নেন।

জয়ের জন্য ১৫৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। দলীয় ৬০ রানেই চারটি উইকেট হারায় তারা। তবে একপ্রান্তে দৃঢ়ভাবে ব্যাট করতে থাকেন সাব্বির রহমান।

আরও পড়ুনঃ  মেহেরপুরে নারী ধর্ষণ মামলায় সাবেক ইউপি সদস্যের যাবজ্জীবন

দারুণ ব্যাটিংয়ে মাত্র ৩৬ বলে অর্ধশতক পূর্ণ করেন সাব্বির। শেষ পর্যন্ত ৪৫ বলে ৫৯ রান করে আউট হন তিনি। তার ইনিংসে ছিল ছয়টি চার ও দুটি ছক্কা।

আরও পড়ুনঃ  একদিনের ছুটি নিলেই টানা ৪ দিনের অবকাশ, মিলাদুন্নবীতে সরকারি ছুটি

সাব্বিরের বিদায়ের পরও জয় থেকে পিছিয়ে যায়নি বাংলাদেশ। শামীম হোসেন ২৪ বলে ১৬ এবং এসএম মেহরব ১৪ বলে ১৩ রান করেন।

শেষ দিকে আব্দুল গাফফার সাকলাইন ১৩ বলে অপরাজিত ১৯ এবং আবু হায়দার রনি ৫ বলে অপরাজিত ৮ রান করে দলের জয় নিশ্চিত করেন।

এই জয়ের ফলে টপ এন্ড টি-টোয়েন্টিতে টানা দ্বিতীয় জয় পেল বাংলাদেশ এইচপি দল।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

রংপুরে একই পরিবারের ৪ জন নিহত: মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে হত্যার দাবি পুলিশের

সাব্বিরের ঝড়ো ফিফটিতে হোবার্টকে হারিয়ে বাংলাদেশের টানা জয়

আপডেটের সময়: ০৬:২৫:২৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬

অস্ট্রেলিয়ার টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে দারুণ ছন্দে রয়েছে বাংলাদেশ হাই-পারফরম্যান্স (এইচপি) দল। নেপালকে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করার পর এবার হোবার্ট হারিকেন্স একাডেমিকেও হারিয়েছে তারা। সাব্বির রহমানের দুর্দান্ত ফিফটিতে ৩ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ এইচপি।

রোববার (২৩ আগস্ট) ডারউইনে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ এইচপি দল।

ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করে হোবার্ট হারিকেন্স একাডেমি। দলের হয়ে সর্বোচ্চ রান করেন টিগুই ওয়াইলি। ৫৩ বলে ৭৮ রানের ইনিংসে চারটি বাউন্ডারি ও তিনটি ছক্কা হাঁকান তিনি। এছাড়া ব্র্যাডলি হোপ করেন ১৭ বলে ২২ রান।

আরও পড়ুনঃ  ইসলামে অতিথি আপ্যায়নের গুরুত্ব, মহানবীর সুন্নত পালনে যা করণীয়