ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধর্ষণ মামলায় ১৬ বছর পর যুবকের ১০ বছরের আটকাদেশ জামানতবিহীন ঋণ বাড়াতে উদ্যোগ নেবে সরকার: বাণিজ্যমন্ত্রী হজে যেতে ইচ্ছুকদের জন্য বড় সুখবর, বাড়ল বাংলাদেশের কোটা অভ্যন্তরীণ নিরাপত্তা খাত ঢেলে সাজাতে ৯২ প্রকল্পের উদ্যোগ সরকারের মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ক্রিকেট-ফুটবল ঘিরে অনলাইন জুয়া, টাকা পাচার হতো বিদেশে হাসিনাকে ফেরাতে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ একই সঙ্গে বরখাস্ত হলেন সেনাবাহিনীর কর্মকর্তা দম্পতি নামাজ পড়ার পরামর্শ দেওয়ায় নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ ধরনের খেলাধুলা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ডক্টর ফুড’ গ্রেপ্তার, খাবারের আড়ালে মাদক পাচারের অভিযোগ

লেবাননে খাবারের সঙ্গে মাদক পাচারের অভিযোগে জনপ্রিয় ফুড ইনফ্লুয়েন্সার জর্জেস দিবকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ডক্টর ফুড’ নামে পরিচিত এই ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে মাদক তৈরি, পাচার ও বিদেশে চোরাচালানের অভিযোগ রয়েছে।

রোববার (২৩ আগস্ট) তাকে লেবাননের উত্তরাঞ্চলীয় আক্কার গভর্নরেটে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় বলে বিচার বিভাগের একটি সূত্র জানিয়েছে। গ্রেপ্তারের পর তাকে মাউন্ট লেবাননের একটি আটককেন্দ্রে নেওয়া হবে। সেখানে মাদক পাচারের অভিযোগে তার বিরুদ্ধে নতুন করে বিচার হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুনঃ   ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু, ভাড়া ৪৪৫ টাকা

জর্জেস দিব টিকটকে ব্যাপক জনপ্রিয়। তার অনুসারীর সংখ্যা ৮০ লাখের বেশি। পাশাপাশি তিনি একটি মিষ্টান্ন ব্যবসার মালিক।

লেবাননের বিচার বিভাগ প্রায় দুই বছর আগে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির (এনএনএ) তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে মাদকদ্রব্য তৈরি, পাচার এবং বিদেশে চোরাচালানের অভিযোগ আনা হয়।

আরও পড়ুনঃ  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চেয়ে আসিফের দুই পোস্ট, ‘আমাকে না দিলে জাহাঙ্গীর ভাইকে দিন’

এনএনএর প্রতিবেদনে বলা হয়েছে, বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরে মাদকদ্রব্য মেশানো মিষ্টান্নসহ বিভিন্ন খাদ্যপণ্য জব্দ করেছিল কর্তৃপক্ষ। এসব পণ্য জর্জেস দিবের মালিকানাধীন একটি কারখানায় তৈরি করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

পণ্যগুলো উপসাগরীয় অঞ্চলের একটি দেশে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

আরও পড়ুনঃ  মুম্বাইয়ের বিলাসবহুল আবাসনে হর্ষবর্ধনের নতুন ঠিকানা, খরচ প্রায় ১৬ কোটি রুপি

এদিকে গ্রেপ্তারি পরোয়ানা ও আদালতের সাজা থাকার পরও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত ভিডিও প্রকাশ করে আসছিলেন দিব। গত মাসে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ ও সাজা নিয়ে খবর প্রকাশের পর এক ভিডিওতে তিনি অভিযোগগুলো অস্বীকার করেন এবং অনুসারীদের তার সম্পর্কে প্রচারিত কথাবার্তায় কান না দেওয়ার আহ্বান জানান।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ধর্ষণ মামলায় ১৬ বছর পর যুবকের ১০ বছরের আটকাদেশ

ডক্টর ফুড’ গ্রেপ্তার, খাবারের আড়ালে মাদক পাচারের অভিযোগ

আপডেটের সময়: ০৮:৫৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬

লেবাননে খাবারের সঙ্গে মাদক পাচারের অভিযোগে জনপ্রিয় ফুড ইনফ্লুয়েন্সার জর্জেস দিবকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ডক্টর ফুড’ নামে পরিচিত এই ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে মাদক তৈরি, পাচার ও বিদেশে চোরাচালানের অভিযোগ রয়েছে।

রোববার (২৩ আগস্ট) তাকে লেবাননের উত্তরাঞ্চলীয় আক্কার গভর্নরেটে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় বলে বিচার বিভাগের একটি সূত্র জানিয়েছে। গ্রেপ্তারের পর তাকে মাউন্ট লেবাননের একটি আটককেন্দ্রে নেওয়া হবে। সেখানে মাদক পাচারের অভিযোগে তার বিরুদ্ধে নতুন করে বিচার হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুনঃ  ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতার আহ্বান রাষ্ট্রপতির

জর্জেস দিব টিকটকে ব্যাপক জনপ্রিয়। তার অনুসারীর সংখ্যা ৮০ লাখের বেশি। পাশাপাশি তিনি একটি মিষ্টান্ন ব্যবসার মালিক।

লেবাননের বিচার বিভাগ প্রায় দুই বছর আগে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির (এনএনএ) তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে মাদকদ্রব্য তৈরি, পাচার এবং বিদেশে চোরাচালানের অভিযোগ আনা হয়।

আরও পড়ুনঃ  বেতন বাড়ানোর দাবিতে মহাসড়ক অবরোধ, শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ