ঢাকা ১১:০৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক ইসরায়েলের নতুন পার্লামেন্ট সদস্যদের শপথ, শুরু ২৬তম নেসেটের যাত্রা মালয়েশিয়ায় চিকিৎসাধীন বাবর, বুধবার মেরুদণ্ডে অস্ত্রোপচার সিলেটে সাবেক এমপি রনজিত ও ছাত্রলীগ নেতার বাসায় হামলা-ভাঙচুর ডেমরায় নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১৮ বছরের যুবক প্রত্যর্পণ চুক্তি মেনেই শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ এমিন এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ জুবাইদা রহমানের দীপাবলির রাতে বিরোধ, ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষীকে গুলি ভোরের ঝুম বৃষ্টিতে ভিজল রাজধানী ঢাকা বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

আল বারাকা শিপ রিসাইক্লিং ইয়ার্ডে শ্রমিক মৃত্যুর ঘটনায় তদন্ত ও ক্ষতিপূরণের দাবি

সীতাকুণ্ডের আল বারাকা শিপ রিসাইক্লিং ইয়ার্ডে দুর্ঘটনায় কাটারম্যান মো. আলাউদ্দিনের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, দায়ীদের আইনের আওতায় এনে শাস্তি এবং নিহত শ্রমিকের পরিবারসহ আহতদের যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ), চট্টগ্রাম।

এ দাবিতে সংগঠনের পক্ষ থেকে চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে।

স্মারকলিপিতে বলা হয়, গত ১৪ আগস্ট ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ১০ শ্রমিক নিহত ও ১৪ জন আহত হওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই ১৮ আগস্ট আল বারাকা শিপ রিসাইক্লিং ইয়ার্ডে দুর্ঘটনায় কাটারম্যান মো. আলাউদ্দিন নিহত হন। ধারাবাহিক এসব দুর্ঘটনায় শিপ রিসাইক্লিং শিল্পে শ্রমিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে।

স্মারকলিপিতে অভিযোগ করা হয়, অনেক ইয়ার্ডে শ্রমিকদের জীবন রক্ষায় প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা, প্রশিক্ষণ, ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (PPE), বিষাক্ত গ্যাস শনাক্তকরণ ও জরুরি উদ্ধারব্যবস্থা যথাযথভাবে নিশ্চিত করা হচ্ছে না। নিয়মিত পরিদর্শনের মাধ্যমে ইয়ার্ডের অনুমোদন ও তদারকির দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকরভাবে পালন করার আহ্বান জানানো হয়।

আরও পড়ুনঃ  দুর্নীতিতে কার্যকারিতা হারিয়েছে অনেক সমবায় সমিতি: রাষ্ট্রপতি

স্কপের দাবিগুলোর মধ্যে রয়েছে—আল বারাকা শিপ রিসাইক্লিং ইয়ার্ডের দুর্ঘটনার সুষ্ঠু ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটন, দুর্ঘটনার পর বিষয়টি গোপন করার অভিযোগ তদন্তের আওতায় আনা এবং মালিকপক্ষ, ইয়ার্ড কর্তৃপক্ষ, ঠিকাদার কিংবা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা-কর্মচারীর দায়িত্বে অবহেলা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ।

এ ছাড়া তদন্ত কমিটিতে শ্রমিক পক্ষের উপযুক্ত প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করারও দাবি জানানো হয়েছে।

নিহত শ্রমিকের বয়স, পরিবারের আর্থিক ও সামাজিক অবস্থা বিবেচনায় নিয়ে যথাযথ ক্ষতিপূরণ, পুনর্বাসন এবং পরিবারের উপার্জনক্ষম সদস্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবি জানানো হয়।

আরও পড়ুনঃ  মালয়েশিয়ায় চিকিৎসাধীন বাবর, বুধবার মেরুদণ্ডে অস্ত্রোপচার

স্মারকলিপিতে আরও বলা হয়, চট্টগ্রামের সব শিপ রিসাইক্লিং ইয়ার্ডে দুর্ঘটনা রোধে কার্যকর নজরদারি, নিয়মিত নিরাপত্তা প্রশিক্ষণ, পর্যাপ্ত PPE, বিষাক্ত গ্যাস পরীক্ষা এবং জরুরি উদ্ধারব্যবস্থা নিশ্চিত করতে হবে। প্রশিক্ষণ ছাড়া কোনো শ্রমিককে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত না করার বিষয়টিও নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি শ্রমিকদের ন্যূনতম মজুরি ও আইনগত সুযোগ-সুবিধা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

স্কপ চট্টগ্রামের নেতারা বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতি ও শিল্পায়নের অন্যতম প্রধান চালিকাশক্তি। তাদের জীবন কোনোভাবেই অবহেলা বা অনিয়মের কারণে ঝুঁকির মধ্যে ফেলা যাবে না। আল বারাকা শিপ রিসাইক্লিং ইয়ার্ডের দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন, দায়ীদের বিচার এবং নিহত ও আহত শ্রমিকদের ন্যায়সংগত ক্ষতিপূরণ নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

উল্লেখ্য, আল বারাকা শিপ ব্রেকিং ইয়ার্ডে আহত শ্রমিক মো. আলাউদ্দিনের মৃত্যুর বিষয়টি ২৩ আগস্ট প্রকাশিত সংবাদ প্রতিবেদনেও নিশ্চিত করা হয়েছিল।

আরও পড়ুনঃ  তিন দিনের সফরে সোমবার ঢাকায় আসছেন ডাচেস অব এডিনবরা

নেতারা আরও বলেন, কর্মক্ষেত্রে একজন শ্রমিকের মৃত্যুও স্বাভাবিক ঘটনা হিসেবে মেনে নেওয়া যায় না। শিপইয়ার্ডে বারবার দুর্ঘটনা ও শ্রমিক মৃত্যুর ঘটনা বন্ধ করতে মালিকপক্ষ, সরকার, সংশ্লিষ্ট সরকারি দপ্তর এবং শ্রমিক পক্ষের সমন্বয়ে স্থায়ী নিরাপত্তা তদারকি ব্যবস্থা গড়ে তুলতে হবে।

স্মারকলিপিতে দ্রুত প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করা হয়।

স্মারকলিপিতে স্বাক্ষর করেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ), চট্টগ্রামের যুগ্ম সমন্বয়ক রবিউল হক শিমুল ও খোরশেদ আলম।

এ সময় আরও উপস্থিত ছিলেন কে এম শহিদুল্লাহ, রেজোয়ানুর রহমান খান, আব্দুল বাতেন, অ্যাডভোকেট এমরান, নুরুল আবছার তৌহিদ, আবু আহম্মদ, গোলজার বেগম, আলকাদরী জয়, সোহাগ হোসেন, মোজ্জাফর চৌধুরীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক

আল বারাকা শিপ রিসাইক্লিং ইয়ার্ডে শ্রমিক মৃত্যুর ঘটনায় তদন্ত ও ক্ষতিপূরণের দাবি

আপডেটের সময়: ০৮:১৪:০৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

সীতাকুণ্ডের আল বারাকা শিপ রিসাইক্লিং ইয়ার্ডে দুর্ঘটনায় কাটারম্যান মো. আলাউদ্দিনের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, দায়ীদের আইনের আওতায় এনে শাস্তি এবং নিহত শ্রমিকের পরিবারসহ আহতদের যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ), চট্টগ্রাম।

এ দাবিতে সংগঠনের পক্ষ থেকে চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে।

স্মারকলিপিতে বলা হয়, গত ১৪ আগস্ট ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ১০ শ্রমিক নিহত ও ১৪ জন আহত হওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই ১৮ আগস্ট আল বারাকা শিপ রিসাইক্লিং ইয়ার্ডে দুর্ঘটনায় কাটারম্যান মো. আলাউদ্দিন নিহত হন। ধারাবাহিক এসব দুর্ঘটনায় শিপ রিসাইক্লিং শিল্পে শ্রমিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে।

স্মারকলিপিতে অভিযোগ করা হয়, অনেক ইয়ার্ডে শ্রমিকদের জীবন রক্ষায় প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা, প্রশিক্ষণ, ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (PPE), বিষাক্ত গ্যাস শনাক্তকরণ ও জরুরি উদ্ধারব্যবস্থা যথাযথভাবে নিশ্চিত করা হচ্ছে না। নিয়মিত পরিদর্শনের মাধ্যমে ইয়ার্ডের অনুমোদন ও তদারকির দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকরভাবে পালন করার আহ্বান জানানো হয়।

আরও পড়ুনঃ  তিন দিনের সফরে সোমবার ঢাকায় আসছেন ডাচেস অব এডিনবরা

স্কপের দাবিগুলোর মধ্যে রয়েছে—আল বারাকা শিপ রিসাইক্লিং ইয়ার্ডের দুর্ঘটনার সুষ্ঠু ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটন, দুর্ঘটনার পর বিষয়টি গোপন করার অভিযোগ তদন্তের আওতায় আনা এবং মালিকপক্ষ, ইয়ার্ড কর্তৃপক্ষ, ঠিকাদার কিংবা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা-কর্মচারীর দায়িত্বে অবহেলা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ।

এ ছাড়া তদন্ত কমিটিতে শ্রমিক পক্ষের উপযুক্ত প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করারও দাবি জানানো হয়েছে।

নিহত শ্রমিকের বয়স, পরিবারের আর্থিক ও সামাজিক অবস্থা বিবেচনায় নিয়ে যথাযথ ক্ষতিপূরণ, পুনর্বাসন এবং পরিবারের উপার্জনক্ষম সদস্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবি জানানো হয়।

আরও পড়ুনঃ  মালয়েশিয়ায় চিকিৎসাধীন বাবর, বুধবার মেরুদণ্ডে অস্ত্রোপচার

স্মারকলিপিতে আরও বলা হয়, চট্টগ্রামের সব শিপ রিসাইক্লিং ইয়ার্ডে দুর্ঘটনা রোধে কার্যকর নজরদারি, নিয়মিত নিরাপত্তা প্রশিক্ষণ, পর্যাপ্ত PPE, বিষাক্ত গ্যাস পরীক্ষা এবং জরুরি উদ্ধারব্যবস্থা নিশ্চিত করতে হবে। প্রশিক্ষণ ছাড়া কোনো শ্রমিককে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত না করার বিষয়টিও নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি শ্রমিকদের ন্যূনতম মজুরি ও আইনগত সুযোগ-সুবিধা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

স্কপ চট্টগ্রামের নেতারা বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতি ও শিল্পায়নের অন্যতম প্রধান চালিকাশক্তি। তাদের জীবন কোনোভাবেই অবহেলা বা অনিয়মের কারণে ঝুঁকির মধ্যে ফেলা যাবে না। আল বারাকা শিপ রিসাইক্লিং ইয়ার্ডের দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন, দায়ীদের বিচার এবং নিহত ও আহত শ্রমিকদের ন্যায়সংগত ক্ষতিপূরণ নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

উল্লেখ্য, আল বারাকা শিপ ব্রেকিং ইয়ার্ডে আহত শ্রমিক মো. আলাউদ্দিনের মৃত্যুর বিষয়টি ২৩ আগস্ট প্রকাশিত সংবাদ প্রতিবেদনেও নিশ্চিত করা হয়েছিল।

আরও পড়ুনঃ  ৭ নভেম্বর ১৯৭৫ বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি রচিত হয়