ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শাহজালাল বিমানবন্দরে ৪০ ভরি স্বর্ণালংকারসহ আটক ২ তরুণ এমপিদের নিয়ে সংসদীয় গণতন্ত্র শক্তিশালী করতে আইপিইউর সহযোগিতা ‘আমি তো জঙ্গলে বসবাস করছি না’—বিতর্কিত মন্তব্য নিয়ে মুখ খুললেন পপি কুয়েটে শিক্ষামন্ত্রী: ‘প্রতি শিক্ষার্থীর পেছনে সরকারের বিনিয়োগ ১০ লাখ ৭৫ হাজার টাকা’ ইরানকে চাপে ফেলতে ট্রাম্পের নতুন কৌশল, পাশে থাকবে কি চীন? গাড়ির মালিক-চালকদের জন্য সুখবর ডিএমপিতে রদবদল, তেজগাঁও থানায় নতুন ওসি মুনিরুজ্জামান রেমিট্যান্সে বড় উল্লম্ফন, আগস্টে দেশে এলো ২৯৭ কোটি ডলার চলতি অর্থবছরেই স্থানীয় সরকার নির্বাচন, প্রতিমন্ত্রীর আশ্বাস হরমুজ সংকটে কাতারের এলএনজি, বাংলাদেশে সরবরাহ স্থগিতের মেয়াদ বাড়ল
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

জনবান্ধব সেবা নিশ্চিত করতে ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী

জনগণের উন্নয়ন ও জনবান্ধব কাজ নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এ লক্ষ্য বাস্তবায়নে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণে কাজ করার পাশাপাশি প্রয়োজনীয় ত্যাগ স্বীকার করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

সোমবার সকালে ময়মনসিংহ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রশাসন ও জনপ্রতিনিধিদের একসঙ্গে কাজ করার আহ্বান

ময়মনসিংহ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রম তদারকির বিষয়ে এ সভার আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ  জব্দ করা পচনশীল খাদ্যশস্য থানায় রেখে নষ্ট করার সুযোগ নেই: হাইকোর্ট

মন্ত্রী বলেন, এসব কার্যক্রম সফল করতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করা গেলে জনগণ তাদের প্রাপ্য সেবা পাবে এবং সরকারের প্রতি তাদের প্রত্যাশাও পূরণ হবে।

তিনি বলেন, যার যার দায়িত্বের জায়গা থেকে সঠিকভাবে কাজ করতে হবে। দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগণ সরকারের প্রতি আস্থা হারাতে পারে।

আরও পড়ুনঃ  আজকের মুদ্রার দাম কত?

মাদক ও চোরাচালান প্রতিরোধে সতর্ক থাকার নির্দেশ

ময়মনসিংহের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ে স্বচ্ছতা ও সুশাসনের সঙ্গে বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন মন্ত্রী।

তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। বিশেষ করে মাদক ও চোরাচালান প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।

উন্নয়ন কাজে সমন্বিতভাবে কাজ করছে প্রশাসন

সভাপতির বক্তব্যে ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা ও সঠিক বাস্তবায়ন নিশ্চিত করতে জেলার সব দপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।

আরও পড়ুনঃ  জুলাই থেকেই বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন, মন্ত্রিসভায় উঠছে নবম পে-স্কেল

জনগণের প্রত্যাশা পূরণ এবং তাদের স্বপ্ন বাস্তবায়নে ভবিষ্যতে কাজের গতি আরও বাড়ানোর আহ্বান জানান জেলা প্রশাসক।

সভায় জেলা উন্নয়ন কমিটির সংশ্লিষ্ট দপ্তরের প্রধান, স্থানীয় জনপ্রতিনিধি, সিটি করপোরেশনের প্রশাসক, বিশিষ্ট ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

শাহজালাল বিমানবন্দরে ৪০ ভরি স্বর্ণালংকারসহ আটক ২

জনবান্ধব সেবা নিশ্চিত করতে ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী

আপডেটের সময়: ০৬:২০:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

জনগণের উন্নয়ন ও জনবান্ধব কাজ নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এ লক্ষ্য বাস্তবায়নে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণে কাজ করার পাশাপাশি প্রয়োজনীয় ত্যাগ স্বীকার করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

সোমবার সকালে ময়মনসিংহ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রশাসন ও জনপ্রতিনিধিদের একসঙ্গে কাজ করার আহ্বান

ময়মনসিংহ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রম তদারকির বিষয়ে এ সভার আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ  মিরসরাইয়ে এলইডি কারখানায় ১৬ মিলিয়ন ডলার বিনিয়োগ