ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক ইসরায়েলের নতুন পার্লামেন্ট সদস্যদের শপথ, শুরু ২৬তম নেসেটের যাত্রা মালয়েশিয়ায় চিকিৎসাধীন বাবর, বুধবার মেরুদণ্ডে অস্ত্রোপচার সিলেটে সাবেক এমপি রনজিত ও ছাত্রলীগ নেতার বাসায় হামলা-ভাঙচুর ডেমরায় নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১৮ বছরের যুবক প্রত্যর্পণ চুক্তি মেনেই শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ এমিন এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ জুবাইদা রহমানের দীপাবলির রাতে বিরোধ, ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষীকে গুলি ভোরের ঝুম বৃষ্টিতে ভিজল রাজধানী ঢাকা বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে বাস উল্টে আহত ৮

দুই রেলিংয়ে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায় বাসটি

মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে ৮ জন আহত হয়েছেন।

সোমবার (৩১ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে পদ্মা সেতু পার হয়ে মাওয়া প্রান্তের ঢালে নামার সময় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নিউ গ্রীনলাইন এক্সপ্রেসের বাসটি মাগুরা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। সেতুর ঢালে নামার সময় হঠাৎ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ডান পাশের রেলিংয়ে ধাক্কা দেয়। এরপর ঘুরে গিয়ে বাঁ পাশের রেলিংয়ে আঘাত করে। একপর্যায়ে বাসটি সড়কের ওপর উল্টে যায়।

আরও পড়ুনঃ  ক্ষেপণাস্ত্রের পাল্লায় ২ হাজার কিমির সীমা তুলে নিল ইরান

দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে বাসের ভেতরে আটকা পড়া ও আহত যাত্রীদের উদ্ধার করে। পরে তাদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

আরও পড়ুনঃ  বাংলাদেশের প্রথম এআই সিনেমায় অভিনয়ে সিনথিয়া

আহতদের মধ্যে রয়েছেন—মাগুরার সাইফুল্লাহ (৮০), লুৎফর রহমান (৬৩), ফাতেমা আক্তার (৭), সাইফ (২৩), ফরিদপুরের আরাফাত (১৩), চুয়াডাঙ্গার রেবেকা খাতুন (৪০), নূর ইসলাম (৪৬) ও রশিদা বেগম (৪০)।

দুর্ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, বেলা ১টা ১৫ মিনিটের দিকে বাসটি মাওয়া প্রান্তের ঢালে নামার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। এরপর পরপর দুই পাশের রেলিংয়ে ধাক্কা খেয়ে সড়কের ওপর উল্টে পড়ে।

আরও পড়ুনঃ  মানুষের অধিকার নষ্ট করলে শুধু তওবায় কি মুক্তি মেলে?

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তানজিম তামান্না জানান, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে নূর ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে বাস উল্টে আহত ৮

আপডেটের সময়: ০৭:০৪:০৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

দুই রেলিংয়ে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায় বাসটি

মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে ৮ জন আহত হয়েছেন।

সোমবার (৩১ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে পদ্মা সেতু পার হয়ে মাওয়া প্রান্তের ঢালে নামার সময় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নিউ গ্রীনলাইন এক্সপ্রেসের বাসটি মাগুরা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। সেতুর ঢালে নামার সময় হঠাৎ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ডান পাশের রেলিংয়ে ধাক্কা দেয়। এরপর ঘুরে গিয়ে বাঁ পাশের রেলিংয়ে আঘাত করে। একপর্যায়ে বাসটি সড়কের ওপর উল্টে যায়।

আরও পড়ুনঃ  ১৫ বছর পর দামেস্কের ঐতিহাসিক মসজিদে ফিরল জুমার জামাত

দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে বাসের ভেতরে আটকা পড়া ও আহত যাত্রীদের উদ্ধার করে। পরে তাদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

আরও পড়ুনঃ  রেলের কেনাকাটায় দুর্নীতির অভিযোগ, খিলগাঁও লোকো শেডে দুদকের অভিযান

আহতদের মধ্যে রয়েছেন—মাগুরার সাইফুল্লাহ (৮০), লুৎফর রহমান (৬৩), ফাতেমা আক্তার (৭), সাইফ (২৩), ফরিদপুরের আরাফাত (১৩), চুয়াডাঙ্গার রেবেকা খাতুন (৪০), নূর ইসলাম (৪৬) ও রশিদা বেগম (৪০)।

দুর্ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, বেলা ১টা ১৫ মিনিটের দিকে বাসটি মাওয়া প্রান্তের ঢালে নামার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। এরপর পরপর দুই পাশের রেলিংয়ে ধাক্কা খেয়ে সড়কের ওপর উল্টে পড়ে।

আরও পড়ুনঃ  ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনায় সক্রিয় একটি গ্রুপ: ডিএমপি