ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
২৫ রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন ঢাবির সিনেটে জাতীয়তাবাদী ঐক্য পরিষদের সমন্বয় কমিটি গঠন ২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা, তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে তিন চাকার ব্যাটারিচালিত রিকশার বিকল্প খুঁজতে এআইইউবির শিক্ষার্থীদের গবেষণা দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ-জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী জামানত ছাড়াই তরুণদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ ও অনুদান দেবে বাংলাদেশ ব্যাংক মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ না ফেরার দেশে কালবেলার সাংবাদিক সাজুর বাবা সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সম্মানী বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর যোগদান নেপালে ত্রাণ নিয়ে হাজির সোনু সুদ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

পরীক্ষায় অংশই নেননি, চাকরিতে যোগ দিতে এসে ধরা পিএসসির প্রার্থী

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:০২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ১৩ সময় দেখুন

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নিয়োগ পরীক্ষায় নিজে অংশ না নিয়ে অন্য ব্যক্তিকে প্রক্সি পরীক্ষার্থী হিসেবে ব্যবহার করেছিলেন এক প্রার্থী। লিখিত ও মৌখিক—কোনো পরীক্ষাতেই অংশ না নিয়েও চাকরিতে যোগ দিতে এসে শেষ পর্যন্ত ধরা পড়েছেন তিনি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) চাকরিতে যোগ দিতে পিএসসি সচিবালয়ে গেলে মো. রিপন হোসেন নামের ওই প্রার্থীকে আটক করা হয়। পরে তাকে রাজধানীর শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা করেছে পিএসসি।

আরও পড়ুনঃ  সাত ক্রিকেটারকে ফেরানোর সিদ্ধান্তে ক্ষুব্ধ মিসবাহ, ছাড়লেন নির্বাচকের পদ

রিপন হোসেন মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বাহা গ্রামের বাসিন্দা। তিনি পিএসসি সচিবালয়ের অধীনে অফিস সহায়ক পদে নিয়োগের প্রার্থী ছিলেন। তার রোল নম্বর ২১০১১৮৭।

পিএসসি সূত্র জানায়, মঙ্গলবার চাকরিতে যোগদানের জন্য সচিবালয়ে উপস্থিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তারা তার পরিচয় যাচাই শুরু করেন। এ সময় তার প্রবেশপত্রের ছবির সঙ্গে মৌখিক পরীক্ষার দিনের সিসিটিভি ফুটেজে থাকা ব্যক্তির চেহারার মিল পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রী তার সুবিধামতো সময়ে ভারতে যাবেন: চিফ হুইপ

পাশাপাশি সিসিটিভি ফুটেজে থাকা ব্যক্তির সঙ্গে উপস্থিত রিপন হোসেনের চেহারাও মিলিয়ে দেখা হয়। এতে তার পরিচয় নিয়ে কর্মকর্তাদের মধ্যে সন্দেহ তৈরি হয়।

বিষয়টি পিএসসির উপপরিচালক শোভন সমাদ্দারকে জানানো হলে তিনি উপসচিব ওয়াসিমুল বারীকে অবহিত করেন। পরে কর্মকর্তারা রিপন হোসেনকে জিজ্ঞাসাবাদ করেন এবং তার পরিচয় ও নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের বিষয়ে বিস্তারিত যাচাই করেন।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে প্রক্সি পরীক্ষার্থী ব্যবহারের কথা স্বীকার করেন রিপন হোসেন।

আরও পড়ুনঃ  থার্ড টার্মিনাল চালু হলেই দ্বিগুণ হবে শাহজালালের আয়, সিন্ডিকেট ঠেকাতে কঠোর সরকার

পিএসসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিসিটিভি ফুটেজ দেখানোর পর জিজ্ঞাসাবাদে রিপন হোসেন স্বীকার করেন যে সংশ্লিষ্ট নিয়োগের লিখিত ও মৌখিক—কোনো পরীক্ষাতেই তিনি নিজে অংশ নেননি। তার পরিবর্তে অন্য একজন প্রক্সি পরীক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশ নেন।

পরে রিপন হোসেনকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে সরকারি কর্ম কমিশন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

২৫ রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন ঢাবির সিনেটে জাতীয়তাবাদী ঐক্য পরিষদের সমন্বয় কমিটি গঠন

পরীক্ষায় অংশই নেননি, চাকরিতে যোগ দিতে এসে ধরা পিএসসির প্রার্থী

আপডেটের সময়: ০৯:০২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নিয়োগ পরীক্ষায় নিজে অংশ না নিয়ে অন্য ব্যক্তিকে প্রক্সি পরীক্ষার্থী হিসেবে ব্যবহার করেছিলেন এক প্রার্থী। লিখিত ও মৌখিক—কোনো পরীক্ষাতেই অংশ না নিয়েও চাকরিতে যোগ দিতে এসে শেষ পর্যন্ত ধরা পড়েছেন তিনি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) চাকরিতে যোগ দিতে পিএসসি সচিবালয়ে গেলে মো. রিপন হোসেন নামের ওই প্রার্থীকে আটক করা হয়। পরে তাকে রাজধানীর শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা করেছে পিএসসি।

আরও পড়ুনঃ  মুখস্থের গণ্ডি পেরিয়ে দক্ষতা-সৃজনশীলতায় গড়বে আগামীর প্রজন্ম

রিপন হোসেন মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বাহা গ্রামের বাসিন্দা। তিনি পিএসসি সচিবালয়ের অধীনে অফিস সহায়ক পদে নিয়োগের প্রার্থী ছিলেন। তার রোল নম্বর ২১০১১৮৭।

পিএসসি সূত্র জানায়, মঙ্গলবার চাকরিতে যোগদানের জন্য সচিবালয়ে উপস্থিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তারা তার পরিচয় যাচাই শুরু করেন। এ সময় তার প্রবেশপত্রের ছবির সঙ্গে মৌখিক পরীক্ষার দিনের সিসিটিভি ফুটেজে থাকা ব্যক্তির চেহারার মিল পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  বিরোধীদলীয় নেতার সঙ্গে আইপিইউ মহাসচিবের বৈঠক, সংসদ কার্যকর করার ওপর গুরুত্ব