ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধর্ষণ মামলায় ১৬ বছর পর যুবকের ১০ বছরের আটকাদেশ জামানতবিহীন ঋণ বাড়াতে উদ্যোগ নেবে সরকার: বাণিজ্যমন্ত্রী হজে যেতে ইচ্ছুকদের জন্য বড় সুখবর, বাড়ল বাংলাদেশের কোটা অভ্যন্তরীণ নিরাপত্তা খাত ঢেলে সাজাতে ৯২ প্রকল্পের উদ্যোগ সরকারের মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ক্রিকেট-ফুটবল ঘিরে অনলাইন জুয়া, টাকা পাচার হতো বিদেশে হাসিনাকে ফেরাতে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ একই সঙ্গে বরখাস্ত হলেন সেনাবাহিনীর কর্মকর্তা দম্পতি নামাজ পড়ার পরামর্শ দেওয়ায় নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ ধরনের খেলাধুলা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

নিউইয়র্কের সরকারি স্কুলে শিক্ষার্থীদের ৪০ এআই টুল ব্যবহারে এক বছরের নিষেধাজ্ঞা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:০৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৯ সময় দেখুন

নিউইয়র্ক সিটির সরকারি প্রাথমিক ও মাধ্যমিক স্কুলগুলোতে শিক্ষার্থীদের প্রায় ৪০টি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টুল ব্যবহারে এক বছরের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এ সিদ্ধান্তের কথা জানান। শ্রেণিকক্ষে প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুনঃ  শাকিবের নতুন সিনেমায় পাকিস্তানি নায়িকা? অভিনেতার মন্তব্যে জোরালো গুঞ্জন

মামদানি মনে করেন, শিশুদের সঠিক বিকাশের জন্য শিক্ষক ও মানুষের সরাসরি সংস্পর্শ গুরুত্বপূর্ণ। প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরশীল না হয়ে শিক্ষার্থীদের সহপাঠীদের সঙ্গে মিশে দক্ষতা বাড়ানো, শিক্ষকদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা এবং নিজেদের প্রচেষ্টায় সমস্যা সমাধানের অভ্যাস তৈরি করা উচিত।

ছয় লাখ শিক্ষার্থী এআই ব্যবহারের বাইরে

নতুন নিয়মের ফলে অষ্টম শ্রেণি পর্যন্ত প্রায় ছয় লাখ শিক্ষার্থী এআই টুল ব্যবহার করতে পারবে না। তবে হাইস্কুলের শিক্ষার্থীরা নির্দিষ্ট শর্তে এআই ব্যবহারের সুযোগ পাবে।

আরও পড়ুনঃ  নগ্ন ছবির বিনিময়ে সামরিক গোপনীয়তা পাচার, অভিযুক্ত ভারতীয় উইং কমান্ডার

অন্যদিকে, শিক্ষকরা ক্লাসের প্রস্তুতি, সময়সূচি তৈরি কিংবা অন্যান্য দাপ্তরিক কাজে আগের মতোই এআই ব্যবহার করতে পারবেন।

নতুন নিষেধাজ্ঞার বিষয়ে গুগল, মাইক্রোসফট বা অ্যানথ্রপিকের মতো বড় এআই প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

আগেও নিষিদ্ধ হয়েছিল চ্যাটজিপিটি

২০২২ সালে চ্যাটজিপিটি চালুর পরপরই নিউইয়র্কের সরকারি স্কুলগুলোতে এর ব্যবহার নিষিদ্ধ করা হয়েছিল। পরে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। একই সঙ্গে নিজস্ব এআই-চালিত ‘টিচিং অ্যাসিস্ট্যান্ট’ বা শিক্ষণ-সহকারী টুল চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল বলে চ্যাটজিপিটির অন্যতম অংশীদার মাইক্রোসফট জানিয়েছিল।

আরও পড়ুনঃ  হলুদ গাউনে বিশ্বমঞ্চে ঝলমলে সামিরা খান মাহি, নজর কাড়লেন আত্মবিশ্বাসী উপস্থিতিতে

নিউইয়র্কের এ সিদ্ধান্তের পর লস অ্যাঞ্জেলেসসহ যুক্তরাষ্ট্রের অন্যান্য স্কুল ডিস্ট্রিক্টও তাদের এআই ব্যবহারের নীতিমালা নতুন করে পর্যালোচনা করছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ধর্ষণ মামলায় ১৬ বছর পর যুবকের ১০ বছরের আটকাদেশ

নিউইয়র্কের সরকারি স্কুলে শিক্ষার্থীদের ৪০ এআই টুল ব্যবহারে এক বছরের নিষেধাজ্ঞা

আপডেটের সময়: ০৫:০৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

নিউইয়র্ক সিটির সরকারি প্রাথমিক ও মাধ্যমিক স্কুলগুলোতে শিক্ষার্থীদের প্রায় ৪০টি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টুল ব্যবহারে এক বছরের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এ সিদ্ধান্তের কথা জানান। শ্রেণিকক্ষে প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুনঃ   ১৯ হাজার কোটি টাকা বিনিয়োগে বিমানের কেবিনে বিলাসিতার নতুন দিগন্ত খুলছে সিঙ্গাপুর এয়ারলাইনস

মামদানি মনে করেন, শিশুদের সঠিক বিকাশের জন্য শিক্ষক ও মানুষের সরাসরি সংস্পর্শ গুরুত্বপূর্ণ। প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরশীল না হয়ে শিক্ষার্থীদের সহপাঠীদের সঙ্গে মিশে দক্ষতা বাড়ানো, শিক্ষকদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা এবং নিজেদের প্রচেষ্টায় সমস্যা সমাধানের অভ্যাস তৈরি করা উচিত।

ছয় লাখ শিক্ষার্থী এআই ব্যবহারের বাইরে

নতুন নিয়মের ফলে অষ্টম শ্রেণি পর্যন্ত প্রায় ছয় লাখ শিক্ষার্থী এআই টুল ব্যবহার করতে পারবে না। তবে হাইস্কুলের শিক্ষার্থীরা নির্দিষ্ট শর্তে এআই ব্যবহারের সুযোগ পাবে।

আরও পড়ুনঃ  দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ২ হাজার ৭৪১ টাকা

অন্যদিকে, শিক্ষকরা ক্লাসের প্রস্তুতি, সময়সূচি তৈরি কিংবা অন্যান্য দাপ্তরিক কাজে আগের মতোই এআই ব্যবহার করতে পারবেন।

নতুন নিষেধাজ্ঞার বিষয়ে গুগল, মাইক্রোসফট বা অ্যানথ্রপিকের মতো বড় এআই প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

আগেও নিষিদ্ধ হয়েছিল চ্যাটজিপিটি

২০২২ সালে চ্যাটজিপিটি চালুর পরপরই নিউইয়র্কের সরকারি স্কুলগুলোতে এর ব্যবহার নিষিদ্ধ করা হয়েছিল। পরে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। একই সঙ্গে নিজস্ব এআই-চালিত ‘টিচিং অ্যাসিস্ট্যান্ট’ বা শিক্ষণ-সহকারী টুল চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল বলে চ্যাটজিপিটির অন্যতম অংশীদার মাইক্রোসফট জানিয়েছিল।

আরও পড়ুনঃ   ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় বাড়ি ছাড়লেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, আশ্রয় সামরিক ঘাঁটিতে

নিউইয়র্কের এ সিদ্ধান্তের পর লস অ্যাঞ্জেলেসসহ যুক্তরাষ্ট্রের অন্যান্য স্কুল ডিস্ট্রিক্টও তাদের এআই ব্যবহারের নীতিমালা নতুন করে পর্যালোচনা করছে।