ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
৩০ বছরের কারাদণ্ড, ৭০ শিশু-কিশোরীকে অনলাইনে ব্ল্যাকমেইল, রমজানে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক-কর কমাল সরকার সরকারি খরচে মালয়েশিয়ায় কর্মসংস্থান হবে ১ হাজার জুলাই যোদ্ধার ঢাকার আকাশ আংশিক মেঘলা, রাতের তাপমাত্রা থাকবে অপরিবর্তিত দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে বসানো হলো দুটি স্টেন্ট গোপালগঞ্জের ডিসি আরিফ-উজ-জামানকে জনপ্রশাসনে বদলি, নতুন দায়িত্বে জি. এম. সরফরাজ এনআইডি সংশোধনের নামে প্রতারণা, নাগরিকদের সতর্ক করল নির্বাচন কমিশন শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ ও প্রাণীর প্রতি সদয় হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর মালয়েশিয়াগামী কর্মীদের অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা, মেডিকেল তালিকা প্রকাশ সোমবার এ বছর সবচেয়ে বেশি অ্যাওয়ার্ড পেয়েছি: কেয়া পায়েল
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

আদানির বিদ্যুৎকেন্দ্রের ইউনিট বন্ধ, দেশজুড়ে বাড়ল লোডশেডিং

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১২:১৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ১২১ সময় দেখুন

ভারতের ঝাড়খন্ডে আদানির কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে গেছে। এতে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় দেশের বিভিন্ন এলাকায় লোডশেডিং আরও বেড়েছে।

কয়লা সংকটের কারণে প্রায় এক মাস ধরে সীমিত উৎপাদনে থাকা কেন্দ্রটিতে কয়লা সরবরাহ বাড়ার পর বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যার পর উৎপাদন বাড়ছিল। তবে রাত ১২টার দিকে হঠাৎ কারিগরি ত্রুটির কারণে একটি ইউনিট বন্ধ হয়ে যায়।

১ হাজার ৪০০ মেগাওয়াট ছাড়িয়েছিল উৎপাদন

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও পাওয়ার গ্রিড কোম্পানি সূত্রে জানা গেছে, ঝড়ের কারণে কয়লা সরবরাহ ব্যাহত হওয়ায় গত ৭ আগস্ট থেকে আদানির বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন কমে যায়।

আরও পড়ুনঃ  ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতার আহ্বান রাষ্ট্রপতির

গত মাসের শেষ দিকে উৎপাদন কিছুটা বাড়ানো হয়। দিনের বেলায় কেন্দ্রটি প্রায় ৯০০ মেগাওয়াট এবং সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত সর্বোচ্চ ১ হাজার ২০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করছিল। বুধবার রাতে উৎপাদন ১ হাজার ৪০০ মেগাওয়াট ছাড়িয়ে যায়।

তবে একটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ার পর উৎপাদন ৭৫০ মেগাওয়াটের নিচে নেমে এসেছে।

বয়লারে ত্রুটি, উৎপাদন স্বাভাবিক হতে সময় লাগবে

আদানির বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে সংশ্লিষ্ট দুই কর্মকর্তা জানান, কেন্দ্রটির বয়লারে সমস্যা দেখা দিয়েছে। এটি ঠান্ডা হতে প্রায় ৪৮ ঘণ্টা সময় লাগতে পারে। এরপর ত্রুটি শনাক্ত ও মেরামতের কাজ শুরু হবে।

ফলে কেন্দ্রটিতে উৎপাদন আগের পর্যায়ে ফিরতে কয়েক দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন তারা।

আরও পড়ুনঃ  কালিয়াকৈরে অর্ধশতাধিক কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭টি

১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতার কেন্দ্র

ভারতের ঝাড়খন্ডে নির্মিত আদানির কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটির মোট উৎপাদন সক্ষমতা ১ হাজার ৬০০ মেগাওয়াট। এখানে ৮০০ মেগাওয়াট করে দুটি ইউনিট রয়েছে।

২০১৭ সালে আদানির সঙ্গে বিদ্যুৎ কেনার চুক্তি করে পিডিবি। চাহিদা অনুযায়ী এ কেন্দ্র থেকে দেড় হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ সরবরাহের রেকর্ডও রয়েছে।

গ্যাস ও কয়লা সংকটে চাপে বিদ্যুৎ উৎপাদন

পিডিবি সূত্র বলছে, দুই মাসের বেশি সময় ধরে দেশে গ্যাস সংকট তীব্র হয়েছে। এর ফলে গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন প্রায় ১ হাজার ৫০০ মেগাওয়াট পর্যন্ত কমেছে।

একই সঙ্গে কয়লাভিত্তিক কয়েকটি বিদ্যুৎকেন্দ্রও পূর্ণ সক্ষমতায় চালানো যাচ্ছে না। কোথাও কয়লার সংকট, আবার কোথাও কারিগরি ত্রুটির কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে।

আরও পড়ুনঃ  নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ

পটুয়াখালীর পায়রা বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিটও কিছুদিন ধরে কারিগরি কারণে বন্ধ রয়েছে। একই জেলার আরেকটি বিদ্যুৎকেন্দ্রে কয়লার সংকট রয়েছে। বাগেরহাটের রামপাল বিদ্যুৎকেন্দ্রেও কয়লার সংকটে উৎপাদন কমেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সর্বোচ্চ লোডশেডিং ৩ হাজার ৫৫৭ মেগাওয়াট

সংশ্লিষ্ট সূত্র জানায়, জ্বালানি তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়িয়েও পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না। তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে বিদ্যুতের চাহিদা বাড়ায় লোডশেডিংও বাড়ছে।

বুধবার সর্বোচ্চ লোডশেডিং ছিল বেলা ৩টার দিকে—৩ হাজার ৫৫৭ মেগাওয়াট। শুক্রবার ছুটির দিন সকালেও সারাদেশে আড়াই হাজার মেগাওয়াটের বেশি লোডশেডিং হচ্ছে বলে জানা গেছে।

/এনটিএম

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

৩০ বছরের কারাদণ্ড, ৭০ শিশু-কিশোরীকে অনলাইনে ব্ল্যাকমেইল,

আদানির বিদ্যুৎকেন্দ্রের ইউনিট বন্ধ, দেশজুড়ে বাড়ল লোডশেডিং

আপডেটের সময়: ১২:১৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

ভারতের ঝাড়খন্ডে আদানির কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে গেছে। এতে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় দেশের বিভিন্ন এলাকায় লোডশেডিং আরও বেড়েছে।

কয়লা সংকটের কারণে প্রায় এক মাস ধরে সীমিত উৎপাদনে থাকা কেন্দ্রটিতে কয়লা সরবরাহ বাড়ার পর বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যার পর উৎপাদন বাড়ছিল। তবে রাত ১২টার দিকে হঠাৎ কারিগরি ত্রুটির কারণে একটি ইউনিট বন্ধ হয়ে যায়।

১ হাজার ৪০০ মেগাওয়াট ছাড়িয়েছিল উৎপাদন

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও পাওয়ার গ্রিড কোম্পানি সূত্রে জানা গেছে, ঝড়ের কারণে কয়লা সরবরাহ ব্যাহত হওয়ায় গত ৭ আগস্ট থেকে আদানির বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন কমে যায়।

আরও পড়ুনঃ  ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতার আহ্বান রাষ্ট্রপতির

গত মাসের শেষ দিকে উৎপাদন কিছুটা বাড়ানো হয়। দিনের বেলায় কেন্দ্রটি প্রায় ৯০০ মেগাওয়াট এবং সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত সর্বোচ্চ ১ হাজার ২০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করছিল। বুধবার রাতে উৎপাদন ১ হাজার ৪০০ মেগাওয়াট ছাড়িয়ে যায়।

তবে একটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ার পর উৎপাদন ৭৫০ মেগাওয়াটের নিচে নেমে এসেছে।

বয়লারে ত্রুটি, উৎপাদন স্বাভাবিক হতে সময় লাগবে

আদানির বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে সংশ্লিষ্ট দুই কর্মকর্তা জানান, কেন্দ্রটির বয়লারে সমস্যা দেখা দিয়েছে। এটি ঠান্ডা হতে প্রায় ৪৮ ঘণ্টা সময় লাগতে পারে। এরপর ত্রুটি শনাক্ত ও মেরামতের কাজ শুরু হবে।

ফলে কেন্দ্রটিতে উৎপাদন আগের পর্যায়ে ফিরতে কয়েক দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন তারা।

আরও পড়ুনঃ  চীনা গাড়ির রপ্তানি বাড়তেই বিশ্ববাজারে বৈদ্যুতিক গাড়ির বিক্রি ঊর্ধ্বমুখী

১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতার কেন্দ্র

ভারতের ঝাড়খন্ডে নির্মিত আদানির কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটির মোট উৎপাদন সক্ষমতা ১ হাজার ৬০০ মেগাওয়াট। এখানে ৮০০ মেগাওয়াট করে দুটি ইউনিট রয়েছে।

২০১৭ সালে আদানির সঙ্গে বিদ্যুৎ কেনার চুক্তি করে পিডিবি। চাহিদা অনুযায়ী এ কেন্দ্র থেকে দেড় হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ সরবরাহের রেকর্ডও রয়েছে।

গ্যাস ও কয়লা সংকটে চাপে বিদ্যুৎ উৎপাদন

পিডিবি সূত্র বলছে, দুই মাসের বেশি সময় ধরে দেশে গ্যাস সংকট তীব্র হয়েছে। এর ফলে গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন প্রায় ১ হাজার ৫০০ মেগাওয়াট পর্যন্ত কমেছে।

একই সঙ্গে কয়লাভিত্তিক কয়েকটি বিদ্যুৎকেন্দ্রও পূর্ণ সক্ষমতায় চালানো যাচ্ছে না। কোথাও কয়লার সংকট, আবার কোথাও কারিগরি ত্রুটির কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে।

আরও পড়ুনঃ  কৃষক কার্ড করতে গিয়ে জানলেন সরকারি নথিতে তিনি মৃত!