ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধর্ষণ মামলায় ১৬ বছর পর যুবকের ১০ বছরের আটকাদেশ জামানতবিহীন ঋণ বাড়াতে উদ্যোগ নেবে সরকার: বাণিজ্যমন্ত্রী হজে যেতে ইচ্ছুকদের জন্য বড় সুখবর, বাড়ল বাংলাদেশের কোটা অভ্যন্তরীণ নিরাপত্তা খাত ঢেলে সাজাতে ৯২ প্রকল্পের উদ্যোগ সরকারের মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ক্রিকেট-ফুটবল ঘিরে অনলাইন জুয়া, টাকা পাচার হতো বিদেশে হাসিনাকে ফেরাতে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ একই সঙ্গে বরখাস্ত হলেন সেনাবাহিনীর কর্মকর্তা দম্পতি নামাজ পড়ার পরামর্শ দেওয়ায় নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ ধরনের খেলাধুলা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

আসিফ মাহমুদের চ্যালেঞ্জের জবাব মিলবে তদন্ত প্রতিবেদনে: মীর শাহে আলম

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৫৫:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৪১ সময় দেখুন

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, দুর্নীতি যে-ই করুক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আসিফ মাহমুদ তাকে যে চ্যালেঞ্জ করেছেন, তার সত্যতা ও বিষয়বস্তু তদন্ত প্রতিবেদনের মাধ্যমেই স্পষ্ট হবে বলে মন্তব্য করেন তিনি।

সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন মীর শাহে আলম।

তিনি বলেন, ‘কোনো ব্যক্তি কোন দলের প্রার্থী—তা মুখ্য নয়। দুর্নীতি যে-ই করুক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আসিফ মাহমুদ কী কী করেছেন, তা তদন্ত প্রতিবেদনেই প্রমাণিত হবে।’

মীর শাহে আলম বলেন, ‘তিনি যে চ্যালেঞ্জ করেছেন, সেটা তদন্ত রিপোর্টেই প্রকাশ হবে—তিনি কী কী করেছেন।’

তিনি আরও বলেন, ‘আমি যেহেতু শপথ গ্রহণকারী একজন মন্ত্রী, বাইরের যে কেউ একটা বিষয় নিয়ে চ্যালেঞ্জ করতে পারে। চ্যালেঞ্জ করার সঙ্গে সঙ্গে আমি গোপনীয় নথি জনগণের কাছে উপস্থাপন করে বলতে পারব না যে, আপনার চ্যালেঞ্জকে আমি এক্সেপ্ট করলাম।’

এর আগে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সচিবের অনুপস্থিতিতে বিভিন্ন বিলে সই করেছেন বলে বক্তব্য দিয়েছিলেন মীর শাহে আলম। এ নিয়ে আসিফ মাহমুদ তাকে চ্যালেঞ্জ করেছিলেন বলে সাক্ষাৎকারে উল্লেখ করা হয়।

এ প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, ‘তিনি যে চ্যালেঞ্জ করেছেন, সেই জিনিসটা আমাদের যে তদন্ত রিপোর্ট আসবে, সেই তদন্ত রিপোর্টেই প্রকাশ হবে যে তিনি কী কী করেছেন এখানে।’

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, মোতায়েন ১০ প্লাটুন বিজিবি

দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান তুলে ধরে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, ‘দুর্নীতি যে-ই করুক, সেটা যে দলেরই হোক, সে কোনোভাবেই ছাড় পাওয়া উচিত নয়।’

তিনি বলেন, ‘বিগত সময়ে যারা অন্যায়, অপরাধ করেছে এবং জনগণের অর্থ লোপাট করেছে, তাদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

মীর শাহে আলম বলেন, ‘আইনের মধ্যে এবং বিধির মধ্যে থেকে যদি চাকরিচ্যুত করে বিদায় করে দেওয়া যায়, সেটা করা হবে। যদি আইনের মধ্যে নিয়ে এসে মামলা করে, যদি আইন-আদালতের মাধ্যমে জেল-জরিমানাও করার প্রয়োজন হয়, তাহলে সেই দিকেও আমরা যাব এবং সহায়তা করব।’

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনিয়ম তদন্ত

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি তদন্তে একটি কমিটি কাজ করছে বলেও জানান মীর শাহে আলম। একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে গঠিত ওই কমিটিকে প্রথমে তিন মাস সময় দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারায় কমিটির আবেদনের পরিপ্রেক্ষিতে আরও দুই মাস সময় দেওয়া হয়েছে।

তিনি বলেন, এই তদন্ত প্রতিবেদনেই মন্ত্রণালয়ে কী কী অনিয়ম ও দুর্নীতি হয়েছে, তা প্রকাশ হবে।

মীর শাহে আলম দাবি করেন, ‘পিরোজপুরে প্রায় ৬ হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছিল। এর মধ্যে ৩ হাজার ৫০০ কোটি টাকার কোনো কাজ না করেই শুধু টেন্ডারপ্রক্রিয়া সম্পন্ন করে, বিল প্রস্তুত করে ট্রেজারি থেকে বিল তুলে নেওয়া হয়েছে।’

আরও পড়ুনঃ  এ বছর সবচেয়ে বেশি অ্যাওয়ার্ড পেয়েছি: কেয়া পায়েল

তিনি বলেন, এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করছে। কয়েকটি মামলাও হয়েছে এবং মামলার আসামিরা পলাতক রয়েছেন।

মীর শাহে আলম বলেন, ‘আমি শুধু একটি জেলার উদাহরণ আপনাকে দিলাম। তাহলে চিন্তা করেন, বিগত আওয়ামী লীগের ১৫ বছর বা ১৭ বছর আর এই অন্তর্বর্তীকালীন সরকারের পুরো সময় মিলিয়ে দুর্নীতির প্রকোপটা কী রকম হয়েছে, সেটা আমাদের তদন্ত রিপোর্টে বের হয়ে আসবে।’

পিপিআর সংশোধনের উদ্যোগ

সাক্ষাৎকারে রাজনৈতিক ছত্রচ্ছায়ায় প্রভাবশালী ঠিকাদারদের প্রভাব বিস্তার এবং বিভিন্ন জায়গায় কাজের ক্ষেত্রে সমস্যার বিষয়েও কথা বলেন মীর শাহে আলম। এসব বিষয়ে সরকার নজর রাখছে জানিয়ে তিনি বলেন, পাবলিক প্রকিউরমেন্টের নিয়ম ও সংশ্লিষ্ট অর্ডিন্যান্স সংশোধনের জন্য এরই মধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি জানান, আইনমন্ত্রীর নেতৃত্বে এ বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটিতে তিনিও সদস্য হিসেবে কাজ করেছেন। বিদ্যুৎমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসানসহ সংশ্লিষ্টরা এ নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন।

মীর শাহে আলম বলেন, পিপিআর সংশোধন এমন পর্যায়ে নেওয়া হচ্ছে, যেন ভালো ব্যবসায়ী, ঠিকাদার ও বিক্রেতারা সরকারের কাছে পণ্য সরবরাহ এবং নির্মাণকাজে অংশ নিতে পারেন। দ্রুত সময়ের মধ্যেই সংশোধিত পিপিআর নিয়ে আসা হবে বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ  প্রতিমন্ত্রী শাহে আলমের বক্তব্য ৯৫ শতাংশ সঠিক, ৫ শতাংশ ভুল: ইশরাক হোসেন

রাস্তার কাজের মান নিয়ে সতর্কতা

রাস্তার কাজের গুণগত মান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ মানুষের অভিযোগের বিষয়েও কথা বলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। তিনি বলেন, ফেসবুকসহ অনলাইন মাধ্যমে কোনো রাস্তার কাজের মান নিয়ে অভিযোগ এলে তা আমলে নিয়ে চিফ ইঞ্জিনিয়ার ও নির্বাহী প্রকৌশলীদের ঘটনাস্থলে পাঠানো হচ্ছে।

তবে কার্পেটিংয়ের পর নির্ধারিত সময় না দিয়েই রাস্তার কাজ তুলে মান খারাপ দেখানোর বিষয়েও সতর্ক করেন তিনি। তার ভাষ্য, একটি কার্পেটিংয়ের পর সেটেল হওয়ার জন্য ২৪ থেকে ৪৮ ঘণ্টা সময় প্রয়োজন হতে পারে। সেই সময় না দিয়ে দুই ঘণ্টার মধ্যে কাজ তুলে ফেললে সেটিকে নিম্নমানের কাজ মনে হতে পারে।

এ বিষয়ে সাধারণ মানুষকে টেকনিক্যাল ও ইঞ্জিনিয়ারিং বিষয়গুলো প্রকৌশলীদের কাছ থেকে জেনে নেওয়ার আহ্বান জানান তিনি। গ্রামীণ সড়কে কার্পেটিং বা ঢালাইয়ের কাজ নির্ধারিত স্পেসিফিকেশন ও এস্টিমেট অনুযায়ী হয়েছে কি না, তা বুঝে নেওয়ার অনুরোধ করেন মীর শাহে আলম।

সবশেষে তিনি বলেন, ‘আমাদের সময়ে এসে কাজের গুণগত মান আমরা অনেক ভালো করেছি।’ আগামীতে গণমাধ্যমকর্মীদের নিয়ে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সরেজমিনে গিয়ে উন্নয়নকাজের গুণগত মান দেখানোর কথাও জানান তিনি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ধর্ষণ মামলায় ১৬ বছর পর যুবকের ১০ বছরের আটকাদেশ

আসিফ মাহমুদের চ্যালেঞ্জের জবাব মিলবে তদন্ত প্রতিবেদনে: মীর শাহে আলম

আপডেটের সময়: ০৯:৫৫:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, দুর্নীতি যে-ই করুক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আসিফ মাহমুদ তাকে যে চ্যালেঞ্জ করেছেন, তার সত্যতা ও বিষয়বস্তু তদন্ত প্রতিবেদনের মাধ্যমেই স্পষ্ট হবে বলে মন্তব্য করেন তিনি।

সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন মীর শাহে আলম।

তিনি বলেন, ‘কোনো ব্যক্তি কোন দলের প্রার্থী—তা মুখ্য নয়। দুর্নীতি যে-ই করুক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আসিফ মাহমুদ কী কী করেছেন, তা তদন্ত প্রতিবেদনেই প্রমাণিত হবে।’

মীর শাহে আলম বলেন, ‘তিনি যে চ্যালেঞ্জ করেছেন, সেটা তদন্ত রিপোর্টেই প্রকাশ হবে—তিনি কী কী করেছেন।’

তিনি আরও বলেন, ‘আমি যেহেতু শপথ গ্রহণকারী একজন মন্ত্রী, বাইরের যে কেউ একটা বিষয় নিয়ে চ্যালেঞ্জ করতে পারে। চ্যালেঞ্জ করার সঙ্গে সঙ্গে আমি গোপনীয় নথি জনগণের কাছে উপস্থাপন করে বলতে পারব না যে, আপনার চ্যালেঞ্জকে আমি এক্সেপ্ট করলাম।’

এর আগে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সচিবের অনুপস্থিতিতে বিভিন্ন বিলে সই করেছেন বলে বক্তব্য দিয়েছিলেন মীর শাহে আলম। এ নিয়ে আসিফ মাহমুদ তাকে চ্যালেঞ্জ করেছিলেন বলে সাক্ষাৎকারে উল্লেখ করা হয়।

এ প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, ‘তিনি যে চ্যালেঞ্জ করেছেন, সেই জিনিসটা আমাদের যে তদন্ত রিপোর্ট আসবে, সেই তদন্ত রিপোর্টেই প্রকাশ হবে যে তিনি কী কী করেছেন এখানে।’

আরও পড়ুনঃ  আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে ব্যাংক খাতের নিয়ন্ত্রণ নেয় এস আলম গ্রুপ, অভিযোগ সোয়া দুই লাখ কোটি টাকা আত্মসাতের

দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান তুলে ধরে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, ‘দুর্নীতি যে-ই করুক, সেটা যে দলেরই হোক, সে কোনোভাবেই ছাড় পাওয়া উচিত নয়।’

তিনি বলেন, ‘বিগত সময়ে যারা অন্যায়, অপরাধ করেছে এবং জনগণের অর্থ লোপাট করেছে, তাদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

মীর শাহে আলম বলেন, ‘আইনের মধ্যে এবং বিধির মধ্যে থেকে যদি চাকরিচ্যুত করে বিদায় করে দেওয়া যায়, সেটা করা হবে। যদি আইনের মধ্যে নিয়ে এসে মামলা করে, যদি আইন-আদালতের মাধ্যমে জেল-জরিমানাও করার প্রয়োজন হয়, তাহলে সেই দিকেও আমরা যাব এবং সহায়তা করব।’

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনিয়ম তদন্ত

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি তদন্তে একটি কমিটি কাজ করছে বলেও জানান মীর শাহে আলম। একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে গঠিত ওই কমিটিকে প্রথমে তিন মাস সময় দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারায় কমিটির আবেদনের পরিপ্রেক্ষিতে আরও দুই মাস সময় দেওয়া হয়েছে।

তিনি বলেন, এই তদন্ত প্রতিবেদনেই মন্ত্রণালয়ে কী কী অনিয়ম ও দুর্নীতি হয়েছে, তা প্রকাশ হবে।

মীর শাহে আলম দাবি করেন, ‘পিরোজপুরে প্রায় ৬ হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছিল। এর মধ্যে ৩ হাজার ৫০০ কোটি টাকার কোনো কাজ না করেই শুধু টেন্ডারপ্রক্রিয়া সম্পন্ন করে, বিল প্রস্তুত করে ট্রেজারি থেকে বিল তুলে নেওয়া হয়েছে।’

আরও পড়ুনঃ  প্রতিমন্ত্রী শাহে আলমের বক্তব্য ৯৫ শতাংশ সঠিক, ৫ শতাংশ ভুল: ইশরাক হোসেন

তিনি বলেন, এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করছে। কয়েকটি মামলাও হয়েছে এবং মামলার আসামিরা পলাতক রয়েছেন।

মীর শাহে আলম বলেন, ‘আমি শুধু একটি জেলার উদাহরণ আপনাকে দিলাম। তাহলে চিন্তা করেন, বিগত আওয়ামী লীগের ১৫ বছর বা ১৭ বছর আর এই অন্তর্বর্তীকালীন সরকারের পুরো সময় মিলিয়ে দুর্নীতির প্রকোপটা কী রকম হয়েছে, সেটা আমাদের তদন্ত রিপোর্টে বের হয়ে আসবে।’

পিপিআর সংশোধনের উদ্যোগ

সাক্ষাৎকারে রাজনৈতিক ছত্রচ্ছায়ায় প্রভাবশালী ঠিকাদারদের প্রভাব বিস্তার এবং বিভিন্ন জায়গায় কাজের ক্ষেত্রে সমস্যার বিষয়েও কথা বলেন মীর শাহে আলম। এসব বিষয়ে সরকার নজর রাখছে জানিয়ে তিনি বলেন, পাবলিক প্রকিউরমেন্টের নিয়ম ও সংশ্লিষ্ট অর্ডিন্যান্স সংশোধনের জন্য এরই মধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি জানান, আইনমন্ত্রীর নেতৃত্বে এ বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটিতে তিনিও সদস্য হিসেবে কাজ করেছেন। বিদ্যুৎমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসানসহ সংশ্লিষ্টরা এ নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন।

মীর শাহে আলম বলেন, পিপিআর সংশোধন এমন পর্যায়ে নেওয়া হচ্ছে, যেন ভালো ব্যবসায়ী, ঠিকাদার ও বিক্রেতারা সরকারের কাছে পণ্য সরবরাহ এবং নির্মাণকাজে অংশ নিতে পারেন। দ্রুত সময়ের মধ্যেই সংশোধিত পিপিআর নিয়ে আসা হবে বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ  বিদেশি বিনিয়োগ সুরক্ষায় বাণিজ্যিক আদালত আইন সংশোধন করছে সরকার