ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শিয়ালের টানাটানিতে খড়ের নিচ থেকে বেরিয়ে এলো যুবকের মরদেহ ৭৯ ঘণ্টা পর নওগাঁর সব রুটে বাস চলাচল শুরু শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যের অভিযোগ, শিক্ষক আটক ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় টানা ৫ দিনের সরকারি ছুটি, আওতার বাইরে যারা মিরপুরে উচ্ছেদ অভিযান, স্থানীয় এমপিকে না জানানোয় বিস্মিত শফিকুর রহমান চেলসি-আর্সেনালের আগ্রহেও রোমায় থেকে গেলেন কোনে, পেছনে যে কারণ ফার্নেস অয়েলের দাম লিটারে বাড়ল ১১ টাকা ৯২ পয়সা ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সাফল্য আড়ালের চেষ্টা হয়েছে: রুমন
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

পশুর হাটের ইজারা নিয়ে সংঘর্ষ, জামায়াতের ২৫ নেতাকর্মী কারাগারে

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:২৯:০৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ৭ সময় দেখুন

নেত্রকোনার পূর্বধলা উপজেলা পরিষদ চত্বরে কোরবানির পশুর হাটের ইজারা নিয়ে সংঘর্ষ ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায় জামায়াতে ইসলামীর ২৫ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে আসামিরা নেত্রকোনার সংশ্লিষ্ট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত তাদের জামিন আবেদন নাকচ করে দেন। একই সঙ্গে হাইকোর্ট থেকে পাওয়া অন্তর্বর্তীকালীন জামিন বাতিল করে ২৫ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। কারাগারে পাঠানো ব্যক্তিদের মধ্যে পূর্বধলা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির জয়নাল আবেদীনও রয়েছেন।

আরও পড়ুনঃ  বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কাভার্ডভ্যানের চাপায় মা-ছেলের মৃত্যু

মামলার নথি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০ মে পূর্বধলা উপজেলা পরিষদ প্রাঙ্গণে কোরবানির পশুর হাট ইজারার জন্য দরপত্র আহ্বান করা হয়। ইজারার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সেদিন স্থানীয় বিএনপি, যুবদল ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় কয়েকটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  জাজিরায় কেক কাটার আয়োজন, পুলিশ আসতেই ফাঁকা ঘটনাস্থল

ঘটনার জেরে ২৫ মে আগিয়া ইউনিয়ন যুবদলের সহসভাপতি ওমর শরীফ বাদী হয়ে পূর্বধলা থানায় মামলা করেন। মামলায় জামায়াত নেতা জয়নাল আবেদীনসহ ৩৩ জনের নাম উল্লেখ করা হয়।

আরও পড়ুনঃ  আইফোন চুরির অভিযোগে যুবককে খুঁটির সঙ্গে বেঁধে মারধর, কেটে দেওয়া হলো চুল

মামলার আসামি জামায়াত নেতাকর্মীরা এতদিন হাইকোর্ট থেকে পাওয়া আগাম জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় বুধবার তারা বিচারিক আদালতে হাজির হয়ে পুনরায় জামিনের আবেদন করেন।

আদালত জামিন আবেদন প্রত্যাখ্যান করে ২৫ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

শিয়ালের টানাটানিতে খড়ের নিচ থেকে বেরিয়ে এলো যুবকের মরদেহ

পশুর হাটের ইজারা নিয়ে সংঘর্ষ, জামায়াতের ২৫ নেতাকর্মী কারাগারে

আপডেটের সময়: ০৭:২৯:০৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

নেত্রকোনার পূর্বধলা উপজেলা পরিষদ চত্বরে কোরবানির পশুর হাটের ইজারা নিয়ে সংঘর্ষ ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায় জামায়াতে ইসলামীর ২৫ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে আসামিরা নেত্রকোনার সংশ্লিষ্ট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত তাদের জামিন আবেদন নাকচ করে দেন। একই সঙ্গে হাইকোর্ট থেকে পাওয়া অন্তর্বর্তীকালীন জামিন বাতিল করে ২৫ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। কারাগারে পাঠানো ব্যক্তিদের মধ্যে পূর্বধলা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির জয়নাল আবেদীনও রয়েছেন।

আরও পড়ুনঃ  শিক্ষকের মুক্তির দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষকসহ কয়েকজন অবরুদ্ধ

মামলার নথি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০ মে পূর্বধলা উপজেলা পরিষদ প্রাঙ্গণে কোরবানির পশুর হাট ইজারার জন্য দরপত্র আহ্বান করা হয়। ইজারার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সেদিন স্থানীয় বিএনপি, যুবদল ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় কয়েকটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  মেঘনায় ট্রলারডুবি: চার দিন পর বাবার মরদেহ উদ্ধার