ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বন্ড সুবিধার ১৩.৩৫ লাখ কেজি কাঁচামাল উধাও, ৯ কোটি টাকার রাজস্ব ঝুঁকি ৩১ অক্টোবর বায়তুল মোকাররম থেকে কুষ্টিয়া যাবে ১১ দলের লংমার্চ নাসীরুদ্দীনের ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় এনসিপির মিছিলে পুলিশের বাধা সৌদিতে হুতিদের হামলায় প্রাণ গেল কুমিল্লার বাংলাদেশি সজিবের ঝিনাইদহে বিভাগীয় পদোন্নতি পরীক্ষার্থীদের ক্যাম্প প্রশিক্ষণ অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা, প্রত্যেকে পেলেন ২ লাখ টাকা তিন কমিটি বাতিল ও চুক্তি বাস্তবায়নসহ পাহাড়ের সমস্যা সমাধানে ৮ দাবি আর্থিক শৃঙ্খলা ও বিনিয়োগকারীর আস্থা ধরে রাখতে সিএদের ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি সিস্টেম মাইগ্রেশনে ৬ দিন বন্ধ ১৯ ব্যাংকের কার্ড, এটিএম ও অনলাইন লেনদেন কাজী জাফর উল্ল্যাহ ও পরিবারের ১৭১ ব্যাংক হিসাবে ১৫৫ কোটি টাকা ফ্রিজ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

কড়া নিরাপত্তায় রূপপুরে যাচ্ছে ইউরেনিয়াম জ্বালানির চালান

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৪৫:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • ২৫ সময় দেখুন

কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে ইউরেনিয়াম জ্বালানির একটি চালান রওনা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সকাল ৭টা ১৫ মিনিটের দিকে তিনটি বিশেষ লরিতে করে চালানটি বিমানবন্দর থেকে রূপপুরের উদ্দেশে যাত্রা শুরু করে। এসব জ্বালানি বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিটের জন্য আনা হয়েছে।

আরও পড়ুনঃ  ফেনীতে প্রধানমন্ত্রী: ‘স্বৈরাচার ও গুপ্ত আবার একসঙ্গে হয়েছে’

ইউরেনিয়াম পরিবহনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন। চালানটির পুরো যাত্রাপথে সতর্কতামূলক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে পারমাণবিক জ্বালানিবাহী বিশেষ উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের দায়িত্বশীল কর্মকর্তারা চালানটি বুঝে নেন।

আরও পড়ুনঃ  অক্টোবরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত

প্রকল্পের নির্ধারিত সূচি অনুযায়ী, নভেম্বর ও ডিসেম্বরের মধ্যে আরও ৯টি পৃথক ফ্লাইটে রূপপুর প্রকল্পের জন্য অতিরিক্ত ইউরেনিয়াম অ্যাসেম্বলি দেশে আসার কথা রয়েছে।

আরও পড়ুনঃ  ১৫৩তম আইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার পথে স্পিকার

পরিকল্পনা অনুযায়ী, এসব চালানের মধ্যে প্রথম ইউনিটের জন্য আরও ৪৮টি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি বাংলাদেশে পৌঁছাবে।

জ্বালানি বহনকারী এসব চালান রাশিয়া থেকে কাজাখস্তান, তুর্কমেনিস্তান, আফগানিস্তান, পাকিস্তান ও ভারত হয়ে আকাশপথে ঢাকায় পৌঁছাবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বন্ড সুবিধার ১৩.৩৫ লাখ কেজি কাঁচামাল উধাও, ৯ কোটি টাকার রাজস্ব ঝুঁকি

কড়া নিরাপত্তায় রূপপুরে যাচ্ছে ইউরেনিয়াম জ্বালানির চালান

আপডেটের সময়: ০৯:৪৫:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬

কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে ইউরেনিয়াম জ্বালানির একটি চালান রওনা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সকাল ৭টা ১৫ মিনিটের দিকে তিনটি বিশেষ লরিতে করে চালানটি বিমানবন্দর থেকে রূপপুরের উদ্দেশে যাত্রা শুরু করে। এসব জ্বালানি বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিটের জন্য আনা হয়েছে।

আরও পড়ুনঃ  ১৫৩তম আইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার পথে স্পিকার

ইউরেনিয়াম পরিবহনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন। চালানটির পুরো যাত্রাপথে সতর্কতামূলক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে পারমাণবিক জ্বালানিবাহী বিশেষ উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের দায়িত্বশীল কর্মকর্তারা চালানটি বুঝে নেন।

আরও পড়ুনঃ  হঠাৎ শাহজালাল বিমানবন্দর পরিদর্শনে বিমানমন্ত্রী, ট্রলি বাড়ানোর নির্দেশ