ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
‘প্রিন্স’-এর পর নতুন সিনেমায় কবে ফিরছেন তাসনিয়া ফারিণ? চাহিদামতো টাকা তুলতে পারবেন ন্যাশনাল ব্যাংকের গ্রাহকরা আলেমদের বিভক্তি দূর করে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান আবরার হত্যা মামলায় শিশির মনিরের ভূমিকা নিয়ে প্রশ্ন, বহিষ্কারের দাবি রাশেদের বাংলাদেশ-যুক্তরাজ্য সংসদীয় সহযোগিতা বাড়াতে ব্রিটিশ আইনপ্রণেতাদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জের অভিযোগ মাত্র ৮৫২ মিটারের জন্য রক্ষা, ভারতের স্যাটেলাইটের ধ্বংসাবশেষ এড়াল বাংলাদেশ স্যাটেলাইট-১ দুই মাসের সর্বনিম্নের পর বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল ডিসেম্বর ঘিরে দেশজুড়ে সাঁড়াশি অভিযান, এক মাসে গ্রেপ্তার ৫৩ হাজার স্বামীকে খুঁজতে ভারতে গিয়ে জানলেন তাঁর আগেই সংসার, থাই নারীর ৬০ লাখ রুপি দেওয়ার অভিযোগ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সুমিকে হত্যা ও মরদেহ পোড়ানোর মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:১৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ২২ সময় দেখুন

রাঙ্গামাটির কাপ্তাইয়ে হাছিনা বেগম সুমি হত্যা ও মরদেহ পুড়িয়ে ফেলার মামলায় মোহাম্মদ মাহিবুর কামাল মহিবুল্লাহকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাঙ্গামাটি পার্বত্য জেলার দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আহসান তারেক এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় মামলার একমাত্র আসামি মহিবুল্লাহ আদালতে উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ড্রিল মেশিন দিয়ে নারী হত্যায় আসামির যাবজ্জীবন, ৫ লাখ টাকা জরিমানা

মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের মার্চে প্রেমের সম্পর্ক ও আর্থিক লেনদেন নিয়ে বিরোধের জেরে মহিবুল্লাহ সুমিকে কাপ্তাইয়ের বিএফআইডিসি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভেতরে ডেকে নেন। সেখানে ইট দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করেন তিনি।

হত্যার পর আলামত নষ্ট এবং মরদেহ গুমের উদ্দেশ্যে সুমির দেহ বিদ্যালয়ের পরিত্যক্ত একটি টয়লেটে নিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়।

আরও পড়ুনঃ  ফ্যামিলি কার্ডের কথা বলে বিধবার টিপসই, পরে ‘জাল বিয়ের’ কাবিননামা

ঘটনার পর সুমির মা আমেনা বেগম বাদী হয়ে থানায় মামলা করেন। পরে মোবাইল ফোনের কললিস্টের সূত্র ধরে র‌্যাব ও পুলিশ অভিযান চালিয়ে মহিবুল্লাহকে গ্রেপ্তার করে।

মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রমে আসামি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে রাষ্ট্রপক্ষের ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ এবং উপস্থাপিত অন্যান্য আলামত ও নথিপত্র পর্যালোচনা করেন আদালত।

আরও পড়ুনঃ  ৫০ হাজার টাকার বিনিময়ে কিশোর ওমরকে হত্যার তথ্য, গ্রেপ্তার ১

রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রতিম রায় পাম্পু বলেন, আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি, সুরতহাল ও মেডিকেল প্রতিবেদন এবং সাক্ষীদের সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে তার বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।

এর পরিপ্রেক্ষিতে দণ্ডবিধির ৩০২ ও ২০১ ধারায় মহিবুল্লাহকে মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন আদালত।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

‘প্রিন্স’-এর পর নতুন সিনেমায় কবে ফিরছেন তাসনিয়া ফারিণ?

সুমিকে হত্যা ও মরদেহ পোড়ানোর মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড

আপডেটের সময়: ০৭:১৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬

রাঙ্গামাটির কাপ্তাইয়ে হাছিনা বেগম সুমি হত্যা ও মরদেহ পুড়িয়ে ফেলার মামলায় মোহাম্মদ মাহিবুর কামাল মহিবুল্লাহকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাঙ্গামাটি পার্বত্য জেলার দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আহসান তারেক এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় মামলার একমাত্র আসামি মহিবুল্লাহ আদালতে উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ফ্যামিলি কার্ডের কথা বলে বিধবার টিপসই, পরে ‘জাল বিয়ের’ কাবিননামা

মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের মার্চে প্রেমের সম্পর্ক ও আর্থিক লেনদেন নিয়ে বিরোধের জেরে মহিবুল্লাহ সুমিকে কাপ্তাইয়ের বিএফআইডিসি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভেতরে ডেকে নেন। সেখানে ইট দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করেন তিনি।

হত্যার পর আলামত নষ্ট এবং মরদেহ গুমের উদ্দেশ্যে সুমির দেহ বিদ্যালয়ের পরিত্যক্ত একটি টয়লেটে নিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়।

আরও পড়ুনঃ  ছয় মাসের প্রেম, চার মাসের ‘বিয়ে’; শেষে জানলেন ‘সুমাইয়া’ আসলে তরুণ