ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাংলাদেশ-যুক্তরাজ্য সংসদীয় সহযোগিতা বাড়াতে ব্রিটিশ আইনপ্রণেতাদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জের অভিযোগ মাত্র ৮৫২ মিটারের জন্য রক্ষা, ভারতের স্যাটেলাইটের ধ্বংসাবশেষ এড়াল বাংলাদেশ স্যাটেলাইট-১ দুই মাসের সর্বনিম্নের পর বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল ডিসেম্বর ঘিরে দেশজুড়ে সাঁড়াশি অভিযান, এক মাসে গ্রেপ্তার ৫৩ হাজার স্বামীকে খুঁজতে ভারতে গিয়ে জানলেন তাঁর আগেই সংসার, থাই নারীর ৬০ লাখ রুপি দেওয়ার অভিযোগ ঢাকা-জাকার্তা সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা খতিয়ে দেখছে ইন্দোনেশিয়া অগ্রণী ব্যাংকের ৯১ গ্রাহকের ৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ৫ কর্মকর্তা গ্রেপ্তার ছয় কোটি ২০ লাখ বাংলাদেশি দারিদ্র্যের ঝুঁকিতে, বাড়ছে ছয় অর্থনৈতিক চাপ ফ্যামিলি কার্ডের কথা বলে বিধবার টিপসই, পরে ‘জাল বিয়ের’ কাবিননামা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ফ্যামিলি কার্ডের কথা বলে বিধবার টিপসই, পরে ‘জাল বিয়ের’ কাবিননামা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:৪৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ৯ সময় দেখুন

ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে এক বিধবার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ছবি নেওয়ার পর কাগজে টিপসই নেওয়ার অভিযোগ উঠেছে। কয়েক দিন পর ওই নারী জানতে পারেন, তাঁর নামে বিয়ে নিবন্ধন হয়েছে। এমনকি তাঁকে একটি কাবিননামাও দেখানো হয়। তবে বিয়েতে তাঁর কোনো সম্মতি ছিল না বলে দাবি করেছেন ৪৩ বছর বয়সী ওই নারী।

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার একটি গ্রামে সম্প্রতি এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর অভিযোগ, ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে স্থানীয় জামায়াতের সহযোগী সদস্য হিসেবে পরিচিত আবদুস ছাত্তার কৌশলে তাঁর টিপসই নেন। পরে ওই টিপসই ব্যবহার করে জাল কাবিননামা তৈরি করা হয়েছে বলে দাবি তাঁর।

আরও পড়ুনঃ  চাঁপাইনবাবগঞ্জে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু

ছড়িয়ে পড়া কাবিননামায় বর হিসেবে স্থানীয় আবদুল কুদ্দুসের নাম রয়েছে। ভুক্তভোগী জানান, কুদ্দুস এর আগে কয়েকবার তাঁকে বিয়ের প্রস্তাব দিলেও তিনি রাজি হননি। প্রায় ১৩ বছর আগে স্বামী মারা যাওয়ার পর মানুষের জমিতে কাজ করে দুই ছেলেকে বড় করেছেন বলেও জানান তিনি।

ওই নারী বলেন, ‘আমি কোথাও বিয়ে করতে যাইনি। কোনো কাজিকেও দেখিনি।’

আরও পড়ুনঃ  অস্ত্র হাতে ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার শিবলু, বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলারও আসামি

তবে আবদুস ছাত্তার অভিযোগ অস্বীকার করে বলেন, ফ্যামিলি কার্ডের কথা বলে তিনি ওই নারীর কাছ থেকে কোনো টিপসই নেননি। জমিজমা নিয়ে বিরোধের কারণে তাঁকে ফাঁসানো হচ্ছে বলেও দাবি করেন তিনি।

কাবিননামায় কাজি হিসেবে গোলাম মোস্তফার নাম এবং দেনমোহর আড়াই লাখ টাকা উল্লেখ রয়েছে। তবে কাজি গোলাম মোস্তফা জানান, তিনি ওই বিয়ে পড়াননি। তাঁর দাবি, ছড়িয়ে পড়া কাবিননামাটি জাল। এ ঘটনায় এর আগেও ২০২০ সালে থানায় সাধারণ ডায়েরি করেছিলেন বলে জানান তিনি।

আরও পড়ুনঃ  ভর্তি সিলিন্ডার থেকে গ্যাস চুরি করে বিক্রি, ব্যবসায়ীর কারাদণ্ড

ঘটনাটি নিয়ে গ্রামে দুই দফা সালিস হয়েছে। তবে অভিযুক্ত আবদুস ছাত্তার ও আবদুল কুদ্দুস কোনো বৈঠকেই উপস্থিত হননি। তাঁদের বক্তব্য দেওয়ার জন্য সময় দেওয়া হয়েছে। সালিসে সমাধান না হলে আইনি প্রক্রিয়ায় যাওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ফুলবাড়িয়া থানার ওসি মোহাম্মদ রাশেদুল হাসান বলেন, ঘটনাটি বিভিন্নজনের কাছ থেকে শুনেছেন। তবে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বাংলাদেশ-যুক্তরাজ্য সংসদীয় সহযোগিতা বাড়াতে ব্রিটিশ আইনপ্রণেতাদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফ্যামিলি কার্ডের কথা বলে বিধবার টিপসই, পরে ‘জাল বিয়ের’ কাবিননামা

আপডেটের সময়: ০৫:৪৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬

ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে এক বিধবার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ছবি নেওয়ার পর কাগজে টিপসই নেওয়ার অভিযোগ উঠেছে। কয়েক দিন পর ওই নারী জানতে পারেন, তাঁর নামে বিয়ে নিবন্ধন হয়েছে। এমনকি তাঁকে একটি কাবিননামাও দেখানো হয়। তবে বিয়েতে তাঁর কোনো সম্মতি ছিল না বলে দাবি করেছেন ৪৩ বছর বয়সী ওই নারী।

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার একটি গ্রামে সম্প্রতি এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর অভিযোগ, ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে স্থানীয় জামায়াতের সহযোগী সদস্য হিসেবে পরিচিত আবদুস ছাত্তার কৌশলে তাঁর টিপসই নেন। পরে ওই টিপসই ব্যবহার করে জাল কাবিননামা তৈরি করা হয়েছে বলে দাবি তাঁর।

আরও পড়ুনঃ  ফেসবুকের পোস্ট-কমেন্ট ঘিরে সংঘর্ষ, যুবক হত্যায় দুইজন গ্রেপ্তার