ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাংলাদেশ-যুক্তরাজ্য সংসদীয় সহযোগিতা বাড়াতে ব্রিটিশ আইনপ্রণেতাদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জের অভিযোগ মাত্র ৮৫২ মিটারের জন্য রক্ষা, ভারতের স্যাটেলাইটের ধ্বংসাবশেষ এড়াল বাংলাদেশ স্যাটেলাইট-১ দুই মাসের সর্বনিম্নের পর বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল ডিসেম্বর ঘিরে দেশজুড়ে সাঁড়াশি অভিযান, এক মাসে গ্রেপ্তার ৫৩ হাজার স্বামীকে খুঁজতে ভারতে গিয়ে জানলেন তাঁর আগেই সংসার, থাই নারীর ৬০ লাখ রুপি দেওয়ার অভিযোগ ঢাকা-জাকার্তা সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা খতিয়ে দেখছে ইন্দোনেশিয়া অগ্রণী ব্যাংকের ৯১ গ্রাহকের ৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ৫ কর্মকর্তা গ্রেপ্তার ছয় কোটি ২০ লাখ বাংলাদেশি দারিদ্র্যের ঝুঁকিতে, বাড়ছে ছয় অর্থনৈতিক চাপ ফ্যামিলি কার্ডের কথা বলে বিধবার টিপসই, পরে ‘জাল বিয়ের’ কাবিননামা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ফেসবুকের পোস্ট-কমেন্ট ঘিরে সংঘর্ষ, যুবক হত্যায় দুইজন গ্রেপ্তার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:১৪:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ১০ সময় দেখুন

সিলেটে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রাসেল আহমদ শাহ (২৩) নিহত হওয়ার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনার পাঁচ দিন পর বুধবার (৭ অক্টোবর) সুনামগঞ্জ সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিলাম শেখপাড়ার আব্দুল মুকিত মকুর ছেলে ইয়াসির আহমেদ ফাহিম এবং আচার মিয়ার ছেলে আব্দুস সামাদ।

আরও পড়ুনঃ  ৫০ হাজার টাকার বিনিময়ে কিশোর ওমরকে হত্যার তথ্য, গ্রেপ্তার ১

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদুল ইসলাম ভূঁইয়া জানান, রাসেল হত্যা মামলায় সুনামগঞ্জ থেকে ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাদের এখনো পুলিশের কাছে হস্তান্তর করা হয়নি। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

গত ২ অক্টোবর জুমার নামাজের পর দক্ষিণ সুরমার সিলাম চকেরবাজার এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একজনের পোস্টে অন্যজনের মন্তব্যকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। পরে শুক্রবার বিকেলে বিষয়টি নিয়ে দুই পক্ষের লোকজন মুখোমুখি হলে কথা-কাটাকাটি ও উত্তেজনা শুরু হয়। একপর্যায়ে রাসেল আহমদ শাহ ছুরিকাঘাতে গুরুতর আহত হন।

আরও পড়ুনঃ  পদ্মায় বাল্কহেডে ৩০৫ বোতল ভারতীয় মদ, আটক ২

তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা আরও বেড়ে যায়। পরে দুই পক্ষ ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে দক্ষিণ সুরমা ও মোগলাবাজার থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুনঃ  অগ্রণী ব্যাংকের ৯১ গ্রাহকের ৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ৫ কর্মকর্তা গ্রেপ্তার

ময়নাতদন্ত শেষে শনিবার রাসেলের দাফন সম্পন্ন হয়। পরদিন রোববার বিকেলে নিহতের মা মোছাম্মৎ রাজনা বেগম মোগলাবাজার থানায় হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বাংলাদেশ-যুক্তরাজ্য সংসদীয় সহযোগিতা বাড়াতে ব্রিটিশ আইনপ্রণেতাদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফেসবুকের পোস্ট-কমেন্ট ঘিরে সংঘর্ষ, যুবক হত্যায় দুইজন গ্রেপ্তার

আপডেটের সময়: ১০:১৪:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬

সিলেটে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রাসেল আহমদ শাহ (২৩) নিহত হওয়ার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনার পাঁচ দিন পর বুধবার (৭ অক্টোবর) সুনামগঞ্জ সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিলাম শেখপাড়ার আব্দুল মুকিত মকুর ছেলে ইয়াসির আহমেদ ফাহিম এবং আচার মিয়ার ছেলে আব্দুস সামাদ।

আরও পড়ুনঃ  ভর্তি সিলিন্ডার থেকে গ্যাস চুরি করে বিক্রি, ব্যবসায়ীর কারাদণ্ড

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদুল ইসলাম ভূঁইয়া জানান, রাসেল হত্যা মামলায় সুনামগঞ্জ থেকে ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাদের এখনো পুলিশের কাছে হস্তান্তর করা হয়নি। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

গত ২ অক্টোবর জুমার নামাজের পর দক্ষিণ সুরমার সিলাম চকেরবাজার এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একজনের পোস্টে অন্যজনের মন্তব্যকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। পরে শুক্রবার বিকেলে বিষয়টি নিয়ে দুই পক্ষের লোকজন মুখোমুখি হলে কথা-কাটাকাটি ও উত্তেজনা শুরু হয়। একপর্যায়ে রাসেল আহমদ শাহ ছুরিকাঘাতে গুরুতর আহত হন।

আরও পড়ুনঃ  পদ্মায় বাল্কহেডে ৩০৫ বোতল ভারতীয় মদ, আটক ২

তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা আরও বেড়ে যায়। পরে দুই পক্ষ ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে দক্ষিণ সুরমা ও মোগলাবাজার থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুনঃ  হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ‘গালপোড়া রঞ্জু’ গ্রেপ্তার