ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
অধ্যক্ষের বাড়িতে নিয়োগ পরীক্ষা, ফল প্রকাশ মাদরাসায়; অনিয়মের অভিযোগ উড্ডয়নের পর উড়োজাহাজের চাকা বিচ্ছিন্ন, নিরাপদে ঢাকায় অবতরণ সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত, কর দিতে হবে মূল বেতন ও বোনাসে দিল্লিতে বিক্ষোভের আগে ধ্রুব রাঠী ও অভিজিৎ দীপকেকে আটক, নিন্দা আসিফ মাহমুদের তুরস্কে ১৫ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা সক্ষমতা থাকলেও জ্বালানি সংকটে কম বিদ্যুৎ উৎপাদন লালমনিরহাটে সকালে হাঁটতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল দুই নারীর ব্যাংক খাত পুনরুদ্ধারে বছরে ৬০ হাজার কোটি টাকা লাগবে: গভর্নর কুমিল্লায় তাজমিন হত্যা: আদালতে দায় স্বীকার অটোরিকশাচালক সুমনের নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে রাশেদ খাঁনের আপত্তিকর মন্তব্য, ওসমান হাদীকে ঘিরে রাজনৈতিক বিতর্ক
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বরিশালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক এএসআই সাময়িক বরখাস্ত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:২৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • ১৬ সময় দেখুন

বরিশালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক হওয়ার পর পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে এয়ারপোর্ট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ছুটিতে থাকা অবস্থায় অভিযানে আটক হওয়া এই পুলিশ সদস্যের বিরুদ্ধে বরিশাল মেট্রোপলিটন পুলিশ বিভাগীয় ব্যবস্থা নিয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহর নির্দেশক্রমে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে বরিশাল সদর উপজেলার দক্ষিণ কড়াপুর এলাকার একটি বাড়িতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে মাদক সেবনের সরঞ্জামসহ চারজনকে আটক করা হয়। তাঁদের মধ্যে ছিলেন এএসআই দেলোয়ার হোসেন।

আরও পড়ুনঃ  বাড়ির সামনে থেকে তুলে নিয়ে যুবকের চোখ নষ্ট করার অভিযোগ, গ্রেপ্তার ১

আটকের সময় দেলোয়ার হোসেন নিজেকে বরিশাল এয়ারপোর্ট থানার এএসআই হিসেবে পরিচয় দেন। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিষ্ট পরিদর্শক বিষয়টি এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানান। দেলোয়ার হোসেনের কাছে কোনো মাদকদ্রব্য পাওয়া না যাওয়ায় পরে ঘটনাস্থলে পৌঁছানো থানা পুলিশের সদস্যদের কাছে তাঁকে হস্তান্তর করা হয়।

আরও পড়ুনঃ  কুমিল্লায় তাজমিন হত্যা: আদালতে দায় স্বীকার অটোরিকশাচালক সুমনের

অভিযানে আটক অন্য তিনজন হলেন বাগেরহাটের ফকিরহাটের নোয়াপাড়া এলাকার নাহিদ হাসান (২৬), বরিশাল সদর উপজেলার দক্ষিণ কড়াপুর পাঁচগাঁও এলাকার মিরাজুল ইসলাম (৩৪) এবং নগরীর পলাশপুর এলাকার ফাতেমা আক্তার নুরজাত (৩০)। তাঁদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার জানান, এএসআই দেলোয়ার হোসেন গত ৩০ সেপ্টেম্বর থেকে ১৫ দিনের আরআরএল ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগ করেছিলেন। তবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে তাঁর আটকের খবর পাওয়ার পরপরই বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়।

আরও পড়ুনঃ  ঝিনাইদহে ফেয়ারডিল ও উইনকেরেক্সসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

তিনি আরও জানান, বরিশাল মেট্রোপলিটন পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। পুলিশের কোনো সদস্য মাদকসংক্রান্ত অপরাধ বা অসামাজিক কর্মকাণ্ডে জড়িত হলে তাঁর বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার।

উল্লেখ্য, বৃহস্পতিবারের অভিযানে আটক চারজনের মধ্যে এএসআই দেলোয়ার হোসেনের কাছে কোনো মাদকদ্রব্য পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে মাদক সেবনের সরঞ্জামসহ আটকের ঘটনায় তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

অধ্যক্ষের বাড়িতে নিয়োগ পরীক্ষা, ফল প্রকাশ মাদরাসায়; অনিয়মের অভিযোগ

বরিশালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক এএসআই সাময়িক বরখাস্ত

আপডেটের সময়: ০৪:২৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬

বরিশালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক হওয়ার পর পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে এয়ারপোর্ট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ছুটিতে থাকা অবস্থায় অভিযানে আটক হওয়া এই পুলিশ সদস্যের বিরুদ্ধে বরিশাল মেট্রোপলিটন পুলিশ বিভাগীয় ব্যবস্থা নিয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহর নির্দেশক্রমে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে বরিশাল সদর উপজেলার দক্ষিণ কড়াপুর এলাকার একটি বাড়িতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে মাদক সেবনের সরঞ্জামসহ চারজনকে আটক করা হয়। তাঁদের মধ্যে ছিলেন এএসআই দেলোয়ার হোসেন।

আরও পড়ুনঃ  প্রগতি সরণিতে সিএনজি তল্লাশি, ১৪৪ বোতল বাংলা মদসহ চালক গ্রেপ্তার

আটকের সময় দেলোয়ার হোসেন নিজেকে বরিশাল এয়ারপোর্ট থানার এএসআই হিসেবে পরিচয় দেন। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিষ্ট পরিদর্শক বিষয়টি এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানান। দেলোয়ার হোসেনের কাছে কোনো মাদকদ্রব্য পাওয়া না যাওয়ায় পরে ঘটনাস্থলে পৌঁছানো থানা পুলিশের সদস্যদের কাছে তাঁকে হস্তান্তর করা হয়।

আরও পড়ুনঃ  কুমিল্লায় তাজমিন হত্যা: আদালতে দায় স্বীকার অটোরিকশাচালক সুমনের

অভিযানে আটক অন্য তিনজন হলেন বাগেরহাটের ফকিরহাটের নোয়াপাড়া এলাকার নাহিদ হাসান (২৬), বরিশাল সদর উপজেলার দক্ষিণ কড়াপুর পাঁচগাঁও এলাকার মিরাজুল ইসলাম (৩৪) এবং নগরীর পলাশপুর এলাকার ফাতেমা আক্তার নুরজাত (৩০)। তাঁদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার জানান, এএসআই দেলোয়ার হোসেন গত ৩০ সেপ্টেম্বর থেকে ১৫ দিনের আরআরএল ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগ করেছিলেন। তবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে তাঁর আটকের খবর পাওয়ার পরপরই বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়।

আরও পড়ুনঃ  ভর্তি সিলিন্ডার থেকে গ্যাস চুরি করে বিক্রি, ব্যবসায়ীর কারাদণ্ড