ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সময় অনুযায়ী নির্ধারিত হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে: প্রধানমন্ত্রী চুয়েটে নতুন ভিসিকে অবরুদ্ধ, প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিদ্যুৎ-পানি সংযোগ বিচ্ছিন্ন রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় প্রকাশ, আহত ২৪ রাজবাড়ীতে পদ্মায় নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার, ৭ জেলে আটক মধুমতির ভাঙনে বিপর্যস্ত ফরিদপুরের দুই গ্রাম, হুমকিতে স্কুল-মাদ্রাসা রবীন্দ্রনাথের গ্রাফিতি নিয়ে বিতর্ক: জামায়াতের বিরুদ্ধে অর্থ জোগানোর অভিযোগ রাশেদ খাঁনের দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.২১ বিলিয়ন ডলার রাজধানীতে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার, মামলা সন্ত্রাসবিরোধী ও সাইবার আইনে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ল, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ময়মনসিংহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, বিএনপির পাল্টা লাঠিমিছিল

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:০৩:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • ২০ সময় দেখুন

ময়মনসিংহের গৌরীপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করেছেন। শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে ময়মনসিংহের গৌরীপুর ও সদর উপজেলার সীমান্তবর্তী ডৌহাখলা ইউনিয়নের চরশ্রীরামপুর এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে এ কর্মসূচি পালিত হয়। মিছিলের পরপরই নেতা-কর্মীরা দ্রুত স্থান ত্যাগ করেন।

মিছিলে নেতৃত্ব দেন গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বোকাইনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আল মুক্তাদির শাহীন। কর্মসূচি শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি দাবি করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের অংশ হিসেবে এবং তেল, গ্যাস, বিদ্যুৎ ও সারের দাম বাড়ার প্রতিবাদে তাঁরা এ মিছিলের আয়োজন করেন।

আরও পড়ুনঃ  সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

এদিকে ঝটিকা মিছিলের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা দেখা দেয়। এর প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পর চরশ্রীরামপুর এলাকায় লাঠিসোঁটা নিয়ে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করেন ডৌহাখলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

আরও পড়ুনঃ  সৌরবিদ্যুৎ প্রকল্পের বিরোধ, গাছে ঝুলছিল সাবেক সেনাসদস্যের মরদেহ

ঘটনার বিষয়ে ডৌহাখলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জিয়াউল আলম জুরান জানান, জুমার নামাজ চলাকালে সুযোগ বুঝে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা সড়কে নেমে দ্রুত মিছিল শেষ করে সটকে পড়েন। নামাজের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি নজরে এলে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা রাস্তায় নেমে এর তীব্র প্রতিবাদ জানান।

আরও পড়ুনঃ  বান্ধবী ভালো না বলে ৬ মাস মেয়েকে স্কুলে যেতে দেননি তাজমিনের মা

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, গৌরীপুর ও ময়মনসিংহ সদর থানার সীমান্তবর্তী চরশ্রীরামপুর এলাকায় নিষিদ্ধ সংগঠনের মিছিলের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ক্লিপটি পুলিশ পর্যালোচনা করছে। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চলছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

প্রধানমন্ত্রীর সময় অনুযায়ী নির্ধারিত হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন

ময়মনসিংহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, বিএনপির পাল্টা লাঠিমিছিল

আপডেটের সময়: ০৯:০৩:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬