ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শ্রীলঙ্কা-ইংল্যান্ড ম্যাচে রেকর্ডের ছড়াছড়ি, ব্রুকের ডাবল সেঞ্চুরির পরও হার ইংল্যান্ডের সৌদি আরবে বিমানবন্দর ও তেলক্ষেত্রে হামলা, নিহত ৪; দুই বাংলাদেশিসহ আহত ১০ মোহাম্মদপুরে ‘মুখে ল’ গ্রুপের সদস্য দিদার গ্রেপ্তার পাবনায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, আহত আরও ২ জমি নিয়ে বিরোধে আটকে প্রতিমা বিসর্জন, ডিসির বৈঠকেও মেলেনি সমাধান বাংলাদেশে পাঁচ বছরে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা জাপানের আমিনবাজারে ল্যান্ডফিলের ৮০০ লিটার ডিজেল পাচারের চেষ্টা, ট্রাকচালক আটক বিষ্ণোই গ্যাংয়ের আতঙ্কে বলিউড, নিরাপত্তায় বুলেটপ্রুফ গাড়ি ও সশস্ত্র কমান্ডো নিরাপত্তা নিয়ে সরাইল থানায় রুমিন ফারহানা, ওসির সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় ঋণ নিতে ব্যর্থ হয়ে ব্যাংকের ভল্ট ভাঙার চেষ্টা, আটক ইলেকট্রিক মিস্ত্রি
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক ও গাজায় যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান কাতার-ফ্রান্সের

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৪৭:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ২০ সময় দেখুন

হরমুজ প্রণালিতে অবাধে জাহাজ চলাচল নিশ্চিত করা এবং গাজায় যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানিয়েছে কাতার ও ফ্রান্স। আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর মধ্যে দোহায় বৈঠক শেষে বুধবার (২১ অক্টোবর) প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

আরও পড়ুনঃ  ২৯ অক্টোবর প্রকাশ হতে পারে এইচএসসি পরীক্ষার ফল, জানবেন যেভাবে

বিবৃতিতে দুই নেতা বলেন, হরমুজ প্রণালিতে কোনো ধরনের বাধা বা ফি ছাড়াই জাহাজ চলাচল নিশ্চিত করতে হবে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের ওপর ইরানের সামরিক হামলার নিন্দা জানিয়ে তারা এসব কর্মকাণ্ডকে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বলে উল্লেখ করেন।

এর আগে মঙ্গলবার (২০ অক্টোবর) কাতারের মধ্যস্থতাকারী ইব্রাহিম বিন সুলতান আল-হাশমি জানান, আঞ্চলিক উত্তেজনা কমানো এবং হরমুজ প্রণালি খুলে দেওয়ার লক্ষ্যে কূটনৈতিক আলোচনা চলছে। বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও জানান, তেহরান কূটনীতিকে আরেকটি সুযোগ দিতে প্রস্তুত।

আরও পড়ুনঃ  হিমছড়িতে সাগরে ডুবে নিখোঁজ ৬ পর্যটকের ৪ জনের মরদেহ উদ্ধার

গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং সেখানে জরুরি মানবিক সহায়তা পৌঁছানোর আহ্বান জানিয়েছে কাতার ও ফ্রান্স। দুই দেশ বলেছে, কোনো শর্ত বা বাধা ছাড়াই নিরাপদে মানবিক সহায়তা পৌঁছানোর ব্যবস্থা করতে হবে।

আরও পড়ুনঃ  সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডিদের নিয়োগ বাতিল

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, গাজার প্রায় ১৪ লাখ মানুষ খাদ্যসংকটে রয়েছে, যা অঞ্চলটির মোট জনসংখ্যার প্রায় দুই-তৃতীয়াংশ।

এ ছাড়া, পশ্চিম তীর দখল বা ইসরায়েলের সঙ্গে যুক্ত করার যেকোনো উদ্যোগের বিরোধিতা করেছে দেশ দুটি। একই সঙ্গে ইসরায়েলি বসতি স্থাপন এবং বসতি স্থাপনকারীদের সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে কাতার ও ফ্রান্স।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

শ্রীলঙ্কা-ইংল্যান্ড ম্যাচে রেকর্ডের ছড়াছড়ি, ব্রুকের ডাবল সেঞ্চুরির পরও হার ইংল্যান্ডের

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক ও গাজায় যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান কাতার-ফ্রান্সের

আপডেটের সময়: ০৯:৪৭:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

হরমুজ প্রণালিতে অবাধে জাহাজ চলাচল নিশ্চিত করা এবং গাজায় যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানিয়েছে কাতার ও ফ্রান্স। আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর মধ্যে দোহায় বৈঠক শেষে বুধবার (২১ অক্টোবর) প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

আরও পড়ুনঃ  মা ইলিশ রক্ষায় দক্ষিণাঞ্চলের নদ-নদীতে কোস্ট গার্ডের বিশেষ অভিযান জোরদার

বিবৃতিতে দুই নেতা বলেন, হরমুজ প্রণালিতে কোনো ধরনের বাধা বা ফি ছাড়াই জাহাজ চলাচল নিশ্চিত করতে হবে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের ওপর ইরানের সামরিক হামলার নিন্দা জানিয়ে তারা এসব কর্মকাণ্ডকে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বলে উল্লেখ করেন।

এর আগে মঙ্গলবার (২০ অক্টোবর) কাতারের মধ্যস্থতাকারী ইব্রাহিম বিন সুলতান আল-হাশমি জানান, আঞ্চলিক উত্তেজনা কমানো এবং হরমুজ প্রণালি খুলে দেওয়ার লক্ষ্যে কূটনৈতিক আলোচনা চলছে। বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও জানান, তেহরান কূটনীতিকে আরেকটি সুযোগ দিতে প্রস্তুত।

আরও পড়ুনঃ  সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডিদের নিয়োগ বাতিল

গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং সেখানে জরুরি মানবিক সহায়তা পৌঁছানোর আহ্বান জানিয়েছে কাতার ও ফ্রান্স। দুই দেশ বলেছে, কোনো শর্ত বা বাধা ছাড়াই নিরাপদে মানবিক সহায়তা পৌঁছানোর ব্যবস্থা করতে হবে।

আরও পড়ুনঃ  কানের দুল ও সম্পদের লোভে বোনকে হত্যা, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫