ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভরিতে স্বর্ণের দাম কমল ৩,৩২৪ টাকা, আজকের নতুন দর কত? জাপান-বাংলাদেশ শীর্ষ বৈঠক শুরু, আলোচনায় মেট্রোরেল ঋণ ও ব্যয় কমানো সালিশের পরদিন নারীর অস্বাভাবিক মৃত্যু, অর্থের বিনিময়ে অভিযুক্তকে ছাড়ার অভিযোগ ইজারা নিয়ে বিরোধের জেরে হোটেলে গুলি, আসামে একই পরিবারের ৫ জন নিহত সীতাকুণ্ডে থেমে থাকা বাসের যাত্রীদের চাপা দিল লরি, নিহত ৫ ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাব, বৃষ্টির পূর্বাভাস তিন বিভাগে ব্যালন ডি’অরে শিরোপা নয়, বয়সের রেকর্ডে ইতিহাস গড়লেন মেসি রমজানের আগেই ছোলার আমদানি প্রায় সাতগুণ, কমবে কি বাজারদর? একই চরিত্রে বিরক্ত সাদিয়া আয়মান, নাটক কমিয়ে ঝুঁকছেন নতুন গল্পে ইসরাইলে আজ ভাগ্যপরীক্ষা নেতানিয়াহুর, সরকার গঠনে আসনই হবে বড় চ্যালেঞ্জ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ৭

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:২৫:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ১৪ সময় দেখুন

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশিসহ সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয়জন নারী। এসব দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন, তাঁদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

শনিবার (২৪ অক্টোবর) নর্দার্ন কেপ প্রদেশের স্প্রিংবকে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসী মো. রুবেল (৩৯) নিহত হন। একই দিন পূর্ব কেপ প্রদেশের অ্যাবারডিনের কাছে একটি মিনিবাস ট্যাক্সি ও ট্রাকের সংঘর্ষে ছয় নারী প্রাণ হারান।

মালামাল কিনে ফেরার পথে বাংলাদেশির মৃত্যু

স্থানীয় প্রবাসী মেহেদি হাসানের তথ্য অনুযায়ী, শনিবার দুপুরের পর দোকানের মালামাল কিনে ফেরার পথে হাইওয়েতে দুর্ঘটনার শিকার হন রুবেল। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় গাড়িতে থাকা আরেক বাংলাদেশি আহত হন। তবে তাঁর অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  বিদেশি পর্যটকদের ডলারের ১৫ শতাংশ রাখতে পারবে হোটেল-রেস্তোরাঁ

রুবেল নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মধুপুর গ্রামের চুন বেপারী বাড়ির মৃত শাহ আলমের বড় ছেলে। জীবিকার সন্ধানে ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান তিনি। সেখানে ফুফাতো ভাই আমির হোসেনের দোকানে কাজ করতেন।

প্রবাসী নাসির উদ্দিন জানান, দোকানের মালিক দেশে চলে যাওয়ায় রুবেল নতুন করে গাড়ি চালানো শিখেছিলেন। শনিবার দোকানের জন্য মালামাল কিনে ফেরার সময় হাইওয়েতে দুর্ঘটনার শিকার হন তিনি।

আরও পড়ুনঃ  মালিকদের দ্বন্দ্বে কিশোরগঞ্জ-মহাখালী রুটে বাস বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

রুবেলের দেশে স্ত্রী, দুই সন্তান, বৃদ্ধ মা ও ছোট ভাই রয়েছেন। ফুফাতো ভাই আমির হোসেন ছুটি শেষে দক্ষিণ আফ্রিকায় ফিরে এলে তাঁর দেশে ফেরার পরিকল্পনা ছিল। কিন্তু সেই পরিকল্পনা আর পূরণ হলো না।

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে নিহত ছয় নারী

এদিকে, শনিবার সকালে পূর্ব কেপ প্রদেশের অ্যাবারডিন শহরের বাইরে আর-৬১ সড়কে মিনিবাস ট্যাক্সি ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ছয় নারী নিহত হন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন।

আরও পড়ুনঃ  বাংলাদেশে পাঁচ বছরে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা জাপানের

দক্ষিণ আফ্রিকার সংবাদমাধ্যম ইএনসিএ ও এসএবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী, মিনিবাস ট্যাক্সিটি পশ্চিম কেপের বিউফোর্ট ওয়েস্ট থেকে পূর্ব কেপের দিকে যাচ্ছিল। গাড়িটিতে ১৬ জন যাত্রী ছিলেন। ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর আরও দুটি গাড়ি দুর্ঘটনায় জড়িয়ে পড়ে। এর মধ্যে একটি কিয়া রিও গাড়ির এক আরোহী আহত হন।

পূর্ব কেপ প্রদেশের পরিবহণ বিভাগের মুখপাত্র উনাথি বিনকোসে জানিয়েছেন, দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। চালকের ক্লান্তি সম্ভাব্য কারণগুলোর একটি হতে পারে।

এ ঘটনায় অনিচ্ছাকৃত হত্যাকাণ্ডের অভিযোগে মামলা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ভরিতে স্বর্ণের দাম কমল ৩,৩২৪ টাকা, আজকের নতুন দর কত?

দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ৭

আপডেটের সময়: ০৯:২৫:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশিসহ সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয়জন নারী। এসব দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন, তাঁদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

শনিবার (২৪ অক্টোবর) নর্দার্ন কেপ প্রদেশের স্প্রিংবকে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসী মো. রুবেল (৩৯) নিহত হন। একই দিন পূর্ব কেপ প্রদেশের অ্যাবারডিনের কাছে একটি মিনিবাস ট্যাক্সি ও ট্রাকের সংঘর্ষে ছয় নারী প্রাণ হারান।

মালামাল কিনে ফেরার পথে বাংলাদেশির মৃত্যু

স্থানীয় প্রবাসী মেহেদি হাসানের তথ্য অনুযায়ী, শনিবার দুপুরের পর দোকানের মালামাল কিনে ফেরার পথে হাইওয়েতে দুর্ঘটনার শিকার হন রুবেল। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় গাড়িতে থাকা আরেক বাংলাদেশি আহত হন। তবে তাঁর অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  কমল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা

রুবেল নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মধুপুর গ্রামের চুন বেপারী বাড়ির মৃত শাহ আলমের বড় ছেলে। জীবিকার সন্ধানে ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান তিনি। সেখানে ফুফাতো ভাই আমির হোসেনের দোকানে কাজ করতেন।

প্রবাসী নাসির উদ্দিন জানান, দোকানের মালিক দেশে চলে যাওয়ায় রুবেল নতুন করে গাড়ি চালানো শিখেছিলেন। শনিবার দোকানের জন্য মালামাল কিনে ফেরার সময় হাইওয়েতে দুর্ঘটনার শিকার হন তিনি।

আরও পড়ুনঃ  দেশের বাজারে আবারও কমল সোনার দাম, ভরিতে ছাড় ৩ হাজার ৩২৪ টাকা