ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গোপালগঞ্জে পিকআপ-অটোভ্যান সংঘর্ষে বাবা-মেয়ের মৃত্যু ৫০০ কোটি রুপির লেনদেনের অডিও ঘিরে বিতর্ক, বিজেপি-শিবসেনার সম্পর্কে টানাপোড়েন যুক্তরাষ্ট্র ভুল হিসাবের ফাঁদে পড়েছে, বললেন ইরানের পার্লামেন্ট স্পিকার চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন জামালপুরে ২১৭ বোতল ভারতীয় মদ জব্দ, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৫ স্টারলিংক নিয়ে ইলন মাস্কের অভিযোগ, ইউক্রেনের ড্রোন হামলায় ব্যবহারের দাবি গুলিকাণ্ডের পর আলোচনায় টাইগার শ্রফ, ৯ কোটি রুপিতে ফ্ল্যাট বিক্রি চার বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক, অবশেষে গ্রেপ্তার মাসুদ আগের কমিটি বাতিল, জাতীয় নারী শক্তির নতুন আহ্বায়ক মাহমুদা মিতু ‘দাগি’র সাফল্যে খুশি সুনেরাহ, পুরস্কারের মনোনয়ন না পাওয়া নিয়ে যা বললেন
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বিদেশি পর্যটকদের ডলারের ১৫ শতাংশ রাখতে পারবে হোটেল-রেস্তোরাঁ

বিদেশি পর্যটকদের কাছ থেকে আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে পাওয়া বৈদেশিক মুদ্রার সর্বোচ্চ ১৫ শতাংশ নিজেদের হিসাবে সংরক্ষণ করতে পারবে হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ, শপিং মলসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান। বাকি ৮৫ শতাংশ অর্থ বাংলাদেশি টাকায় রূপান্তর করতে হবে।

রোববার (২৫ অক্টোবর) এ বিষয়ে সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানকে বৈদেশিক মুদ্রা সংরক্ষণের সুযোগ দিতে পারবে।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর জাপান সফরে নতুন বিনিয়োগের আশা

বিদেশি পর্যটকদের কাছে পণ্য ও সেবা বিক্রির বিনিময়ে আন্তর্জাতিকভাবে ইস্যু করা কার্ড এবং অনুমোদিত অন্যান্য পেমেন্ট পদ্ধতির মাধ্যমে পাওয়া অর্থের ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য হবে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুসারে, সংরক্ষিত ডলার ব্যবহার করে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো বৈধ বৈদেশিক লেনদেনের খরচ মেটাতে পারবে। তবে এ ক্ষেত্রে প্রচলিত বৈদেশিক মুদ্রা-সংক্রান্ত আইন ও বিধিবিধান মেনে চলতে হবে। আন্তর্জাতিক কার্ডের মাধ্যমেও এসব ব্যয় পরিশোধের সুযোগ থাকবে।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্র ভুল হিসাবের ফাঁদে পড়েছে, বললেন ইরানের পার্লামেন্ট স্পিকার

এ ছাড়া বিদেশি পর্যটকদের কাছ থেকে আন্তর্জাতিক কার্ড ও অনুমোদিত অন্যান্য পেমেন্ট উপকরণের মাধ্যমে অর্থ গ্রহণের ব্যবস্থা নিশ্চিত করতে এডি ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আরও পড়ুনঃ  ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন, সরকারের অবস্থান জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

কেন্দ্রীয় ব্যাংকের এ সিদ্ধান্তের ফলে বিদেশি পর্যটকদের সেবা দেওয়া প্রতিষ্ঠানগুলো অর্জিত বৈদেশিক মুদ্রার একটি অংশ বৈধ প্রয়োজনে সরাসরি ব্যবহার করতে পারবে। পাশাপাশি আন্তর্জাতিক লেনদেন সহজ করা এবং কার্ডের মাধ্যমে অর্থ গ্রহণে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করাও এ উদ্যোগের লক্ষ্য।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

গোপালগঞ্জে পিকআপ-অটোভ্যান সংঘর্ষে বাবা-মেয়ের মৃত্যু

বিদেশি পর্যটকদের ডলারের ১৫ শতাংশ রাখতে পারবে হোটেল-রেস্তোরাঁ

আপডেটের সময়: ০৪:১০:০৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

বিদেশি পর্যটকদের কাছ থেকে আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে পাওয়া বৈদেশিক মুদ্রার সর্বোচ্চ ১৫ শতাংশ নিজেদের হিসাবে সংরক্ষণ করতে পারবে হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ, শপিং মলসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান। বাকি ৮৫ শতাংশ অর্থ বাংলাদেশি টাকায় রূপান্তর করতে হবে।

রোববার (২৫ অক্টোবর) এ বিষয়ে সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানকে বৈদেশিক মুদ্রা সংরক্ষণের সুযোগ দিতে পারবে।

আরও পড়ুনঃ  যুব উন্নয়নের প্রশ্নফাঁসের মামলায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার

বিদেশি পর্যটকদের কাছে পণ্য ও সেবা বিক্রির বিনিময়ে আন্তর্জাতিকভাবে ইস্যু করা কার্ড এবং অনুমোদিত অন্যান্য পেমেন্ট পদ্ধতির মাধ্যমে পাওয়া অর্থের ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য হবে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুসারে, সংরক্ষিত ডলার ব্যবহার করে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো বৈধ বৈদেশিক লেনদেনের খরচ মেটাতে পারবে। তবে এ ক্ষেত্রে প্রচলিত বৈদেশিক মুদ্রা-সংক্রান্ত আইন ও বিধিবিধান মেনে চলতে হবে। আন্তর্জাতিক কার্ডের মাধ্যমেও এসব ব্যয় পরিশোধের সুযোগ থাকবে।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর জাপান সফরে নতুন বিনিয়োগের আশা

এ ছাড়া বিদেশি পর্যটকদের কাছ থেকে আন্তর্জাতিক কার্ড ও অনুমোদিত অন্যান্য পেমেন্ট উপকরণের মাধ্যমে অর্থ গ্রহণের ব্যবস্থা নিশ্চিত করতে এডি ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আরও পড়ুনঃ  মাদরাসায় অশালীন ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে: ধর্মমন্ত্রী