ঢাকা ০৬:১০ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গোপালগঞ্জে পিকআপ-অটোভ্যান সংঘর্ষে বাবা-মেয়ের মৃত্যু ৫০০ কোটি রুপির লেনদেনের অডিও ঘিরে বিতর্ক, বিজেপি-শিবসেনার সম্পর্কে টানাপোড়েন যুক্তরাষ্ট্র ভুল হিসাবের ফাঁদে পড়েছে, বললেন ইরানের পার্লামেন্ট স্পিকার চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন জামালপুরে ২১৭ বোতল ভারতীয় মদ জব্দ, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৫ স্টারলিংক নিয়ে ইলন মাস্কের অভিযোগ, ইউক্রেনের ড্রোন হামলায় ব্যবহারের দাবি গুলিকাণ্ডের পর আলোচনায় টাইগার শ্রফ, ৯ কোটি রুপিতে ফ্ল্যাট বিক্রি চার বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক, অবশেষে গ্রেপ্তার মাসুদ আগের কমিটি বাতিল, জাতীয় নারী শক্তির নতুন আহ্বায়ক মাহমুদা মিতু ‘দাগি’র সাফল্যে খুশি সুনেরাহ, পুরস্কারের মনোনয়ন না পাওয়া নিয়ে যা বললেন
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মাদরাসায় অশালীন ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে: ধর্মমন্ত্রী

মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনার পুনরাবৃত্তি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। তিনি বলেছেন, মাদরাসার মতো পবিত্র স্থানে এ ধরনের গর্হিত ঘটনা অত্যন্ত দুঃখজনক। ভবিষ্যতে এমন ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।

আরও পড়ুনঃ  দেশে ৪৭.২ শতাংশ নারীর বিয়ে ১৮ বছরের আগেই, জানাল ইউনিসেফ

শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন ধর্মমন্ত্রী।

ইমামদের প্রতি নির্দেশনা

ধর্মমন্ত্রী জানান, মাদরাসার মতো পবিত্র স্থানে অনাকাঙ্ক্ষিত ও গর্হিত কাজ প্রতিরোধে ইমামদের সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ধর্মীয় প্রতিষ্ঠানে নৈতিকতা ও শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ  অতিরিক্ত ডিআইজির বাড়িতে রেভ পার্টি, আটক ৮৪

সম্প্রীতি বজায় রাখার আহ্বান

কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ ইমামদের উদ্দেশে বলেন, কেউ যেন উসকানি দিয়ে দেশের ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

আরও পড়ুনঃ  ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ১,৩৭৩ রোগী

এ ছাড়া জুমার খুতবায় মাদক, সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধ ও অপকর্মের বিরুদ্ধে জোরালো বক্তব্য দেওয়ার জন্য ইমামদের প্রতি আহ্বান জানান তিনি।

ধর্মমন্ত্রী বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে ঘটনার পুনরাবৃত্তি হলে সরকার কঠোর ব্যবস্থা নেবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

গোপালগঞ্জে পিকআপ-অটোভ্যান সংঘর্ষে বাবা-মেয়ের মৃত্যু

মাদরাসায় অশালীন ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে: ধর্মমন্ত্রী

আপডেটের সময়: ০৩:৪৩:২৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনার পুনরাবৃত্তি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। তিনি বলেছেন, মাদরাসার মতো পবিত্র স্থানে এ ধরনের গর্হিত ঘটনা অত্যন্ত দুঃখজনক। ভবিষ্যতে এমন ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।

আরও পড়ুনঃ  বাংলাদেশে পাঁচ বছরে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা জাপানের

শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন ধর্মমন্ত্রী।

ইমামদের প্রতি নির্দেশনা

ধর্মমন্ত্রী জানান, মাদরাসার মতো পবিত্র স্থানে অনাকাঙ্ক্ষিত ও গর্হিত কাজ প্রতিরোধে ইমামদের সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ধর্মীয় প্রতিষ্ঠানে নৈতিকতা ও শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ  ইরান যুদ্ধকে ‘অপ্রয়োজনীয়’ বললেন ওবামা, পাল্টা আক্রমণ ট্রাম্পের

সম্প্রীতি বজায় রাখার আহ্বান

কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ ইমামদের উদ্দেশে বলেন, কেউ যেন উসকানি দিয়ে দেশের ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

আরও পড়ুনঃ  জাতীয় ছাত্রশক্তির ঢাকা দক্ষিণের সভাপতি নাঈম, সাধারণ সম্পাদক ইমরান তাসকিন