যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের মামলায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) সহকারী পরিচালক সোহাগ ফকিরকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ সময় তাঁর কাছ থেকে দুটি স্মার্টফোন জব্দ করা হয়।
বুধবার (২১ অক্টোবর) রাতে মাদারীপুরের রাজৈর থানার দুর্গাবর্দী গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গত ১০ অক্টোবর যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগের বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ওই দিন সকালে প্রশ্নফাঁসের বিষয়টি নিশ্চিত হওয়ার পর পরীক্ষা স্থগিত করে কর্তৃপক্ষ। পরে ১৬ অক্টোবর পুনরায় বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১৭ অক্টোবর পরীক্ষার ফলাফলও প্রকাশ করা হয়।
এর আগে, যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় করা মামলায় সাতজনকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
প্রশ্নফাঁসের ঘটনায় আর কেউ জড়িত রয়েছেন কি না, তা খতিয়ে দেখছে সিআইডি।
প্রতিবেদকের নাম 




















