ঢাকা ০৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সারা দেশে ৩৩ হাজার ৮৫১ মণ্ডপে শান্তিপূর্ণ দুর্গোৎসব উদ্‌যাপন: মীর শাহে আলম আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার সাইবার নিরাপত্তাঝুঁকিতে সাময়িক বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট অফিস কক্ষে জাতীয় পতাকা প্রদর্শনে বিধিমালা মানার নির্দেশ জামায়াত-আওয়ামী লীগের পাশাপাশি বিএনপিতেও বট ও গুপ্ত আছে: মীর শাহে আলম হজযাত্রীদের কোরবানির অর্থে অনিয়ম, আল মুলতাজিমকে লাখ টাকা জরিমানা সাজেকে সংঘর্ষের প্রতিবাদে রাঙামাটি-খাগড়াছড়িতে শনিবার সড়ক-নৌপথ অবরোধ মোদি সরকারের বিরুদ্ধে তরুণদের আন্দোলনে নতুন মুখ নেহা বোরা, কতটা চ্যালেঞ্জ? সুনামগঞ্জ সীমান্তে মানবপাচারকারীসহ আটক ৩, পালালেন দুই দালাল ‘৯৬ সালের মতো আ. লীগ-জামায়াত আবারও এক হয়েছে’, অভিযোগ রাশেদ খাঁনের
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

যার টাকা আছে, তিনিই হবেন স্কুলের সভাপতি: চিফ হুইপ

স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে অর্থ-সম্পদের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেছেন, যার টাকা আছে, তাকেই স্কুলের সভাপতি করা হবে। কারণ, শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা ও অবকাঠামোগত উন্নয়নে অর্থের প্রয়োজন রয়েছে।

মঙ্গলবার (১৯ অক্টোবর) নিজের সংসদীয় এলাকায় কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধবিষয়ক এক পরামর্শ কর্মশালায় বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন। নূরুল ইসলাম মনি বরগুনা-২ (বেতাগী, বামনা ও পাথরঘাটা) আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুনঃ  সেনা মোতায়েনের আগে মক্কা চুক্তি নিয়ে তুরস্কের সংসদে ভোট

কর্মশালায় উপস্থিত ব্যক্তিদের উদ্দেশে একটি উদাহরণ তুলে ধরেন চিফ হুইপ। তিনি বলেন, একটি স্কুল প্রতিষ্ঠা করা হবে। সেখানে একজন ব্যক্তি রয়েছেন, যিনি লেখাপড়া জানেন না, কিন্তু তাঁর অনেক টাকা ও জমি রয়েছে। অন্যদিকে, আরেকজন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্সে প্রথম হয়েছেন, কিন্তু তাঁর জমি বা টাকা নেই।

আরও পড়ুনঃ  ‘সবার জন্য বাংলাদেশ গড়তে তরুণদেরই এগিয়ে আসতে হবে’: প্রধানমন্ত্রী

এমন পরিস্থিতিতে স্কুলের সভাপতি কে হবেন, সেই প্রশ্ন তুলে নূরুল ইসলাম মনি বলেন, যাঁর টাকা আছে, তাঁকেই সভাপতি করা হবে। কারণ, স্কুলের জন্য টিন, খুঁটি, বই, ছাদ ও কার্পেটসহ বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ কিনতে অর্থের প্রয়োজন হবে।

আরও পড়ুনঃ  বিজয়া দশমীতে ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন

অর্থের গুরুত্ব তুলে ধরে চিফ হুইপ আরও বলেন, ‘আল্লাহর পর যার শক্তি বেশি, তার নাম টাকা। কাজেই টাকার মূল্য কিন্তু অনেক। সমাজে যার টাকা আছে, তার অনেক মূল্য।’

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সারা দেশে ৩৩ হাজার ৮৫১ মণ্ডপে শান্তিপূর্ণ দুর্গোৎসব উদ্‌যাপন: মীর শাহে আলম

যার টাকা আছে, তিনিই হবেন স্কুলের সভাপতি: চিফ হুইপ

আপডেটের সময়: ০৬:৫৫:০০ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে অর্থ-সম্পদের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেছেন, যার টাকা আছে, তাকেই স্কুলের সভাপতি করা হবে। কারণ, শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা ও অবকাঠামোগত উন্নয়নে অর্থের প্রয়োজন রয়েছে।

মঙ্গলবার (১৯ অক্টোবর) নিজের সংসদীয় এলাকায় কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধবিষয়ক এক পরামর্শ কর্মশালায় বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন। নূরুল ইসলাম মনি বরগুনা-২ (বেতাগী, বামনা ও পাথরঘাটা) আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুনঃ  মাঝ আকাশে দরজা খুলে বিপত্তি, ঢাকায় জরুরি অবতরণ এয়ার অ্যাম্বুলেন্সের; রোগীর মৃত্যু

কর্মশালায় উপস্থিত ব্যক্তিদের উদ্দেশে একটি উদাহরণ তুলে ধরেন চিফ হুইপ। তিনি বলেন, একটি স্কুল প্রতিষ্ঠা করা হবে। সেখানে একজন ব্যক্তি রয়েছেন, যিনি লেখাপড়া জানেন না, কিন্তু তাঁর অনেক টাকা ও জমি রয়েছে। অন্যদিকে, আরেকজন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্সে প্রথম হয়েছেন, কিন্তু তাঁর জমি বা টাকা নেই।

আরও পড়ুনঃ  ৪০ লাখ কৃষক পাবেন কার্ড, মিলবে বৃষ্টির পূর্বাভাস জানার সুবিধা