ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সারা দেশে ৩৩ হাজার ৮৫১ মণ্ডপে শান্তিপূর্ণ দুর্গোৎসব উদ্‌যাপন: মীর শাহে আলম আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার সাইবার নিরাপত্তাঝুঁকিতে সাময়িক বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট অফিস কক্ষে জাতীয় পতাকা প্রদর্শনে বিধিমালা মানার নির্দেশ জামায়াত-আওয়ামী লীগের পাশাপাশি বিএনপিতেও বট ও গুপ্ত আছে: মীর শাহে আলম হজযাত্রীদের কোরবানির অর্থে অনিয়ম, আল মুলতাজিমকে লাখ টাকা জরিমানা সাজেকে সংঘর্ষের প্রতিবাদে রাঙামাটি-খাগড়াছড়িতে শনিবার সড়ক-নৌপথ অবরোধ মোদি সরকারের বিরুদ্ধে তরুণদের আন্দোলনে নতুন মুখ নেহা বোরা, কতটা চ্যালেঞ্জ? সুনামগঞ্জ সীমান্তে মানবপাচারকারীসহ আটক ৩, পালালেন দুই দালাল ‘৯৬ সালের মতো আ. লীগ-জামায়াত আবারও এক হয়েছে’, অভিযোগ রাশেদ খাঁনের
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

‘৯৬ সালের মতো আ. লীগ-জামায়াত আবারও এক হয়েছে’, অভিযোগ রাশেদ খাঁনের

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৩৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ১০ সময় দেখুন

আওয়ামী লীগের সঙ্গে মিলে জামায়াতে ইসলামী বিএনপি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তাঁর দাবি, ১৯৯৬ সালের মতো আবারও আওয়ামী লীগ ও জামায়াত দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে কালীগঞ্জ উপজেলার চাপরাইল আবুবকর বিশ্বাস মকছেদ আলী কলেজে আয়োজিত বিনা মূল্যে চিকিৎসাসেবা ক্যাম্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  মা ইলিশ রক্ষায় দক্ষিণাঞ্চলের নদ-নদীতে কোস্ট গার্ডের বিশেষ অভিযান জোরদার

বিরোধী দলের সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, ১৯৯৬ ও ১৯৮৬ সালে আওয়ামী লীগের সঙ্গে জামায়াত জোট করেছিল। তাঁর অভিযোগ, দল দুটি আবারও এক হয়ে বিএনপি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকালে তাঁকে নিয়ে এক যুবকের ফেসবুকে স্নাইপার দিয়ে হত্যার হুমকির প্রসঙ্গও তোলেন রাশেদ খাঁন। তিনি বলেন, এ ঘটনার পেছনে বিরোধী দলের উসকানি রয়েছে কি না, তা খতিয়ে দেখা উচিত। বিরোধী দলের উসকানি ও বিতর্কিত অবস্থানের কারণে ওই যুবক এমন মন্তব্য করতে উৎসাহিত হয়ে থাকতে পারেন বলে দাবি করেন তিনি।

আরও পড়ুনঃ  টোকিওতে ২৭ অক্টোবর তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসছেন জাপানের প্রধানমন্ত্রী

জামায়াতের আমিরের সমালোচনা করে রাশেদ খাঁন আরও বলেন, জামায়াতের নেতারা তাঁকে দরবেশ মনে করলেও তিনি একের পর এক রাজনৈতিক মিথ্যাচার করছেন। তাঁর দাবি, জামায়াতে যোগ দেওয়ার পরও আমিরের বক্তব্যে মিথ্যা বলা বন্ধ হয়নি।

আরও পড়ুনঃ  হাড়ক্ষয় প্রতিরোধে দেশজুড়ে সচেতনতা বাড়ানোর আহ্বান জুবাইদা রহমানের

আওয়ামী লীগ ও জামায়াতের কথিত ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে প্রস্তুত রয়েছেন বলেও মন্তব্য করেন রাশেদ খাঁন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সারা দেশে ৩৩ হাজার ৮৫১ মণ্ডপে শান্তিপূর্ণ দুর্গোৎসব উদ্‌যাপন: মীর শাহে আলম

‘৯৬ সালের মতো আ. লীগ-জামায়াত আবারও এক হয়েছে’, অভিযোগ রাশেদ খাঁনের

আপডেটের সময়: ০৭:৩৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

আওয়ামী লীগের সঙ্গে মিলে জামায়াতে ইসলামী বিএনপি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তাঁর দাবি, ১৯৯৬ সালের মতো আবারও আওয়ামী লীগ ও জামায়াত দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে কালীগঞ্জ উপজেলার চাপরাইল আবুবকর বিশ্বাস মকছেদ আলী কলেজে আয়োজিত বিনা মূল্যে চিকিৎসাসেবা ক্যাম্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  সাজেক পরিস্থিতি নিয়ে প্রশ্ন শফিকুর রহমানের, সঠিক পদক্ষেপ নেওয়ার আহ্বান

বিরোধী দলের সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, ১৯৯৬ ও ১৯৮৬ সালে আওয়ামী লীগের সঙ্গে জামায়াত জোট করেছিল। তাঁর অভিযোগ, দল দুটি আবারও এক হয়ে বিএনপি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকালে তাঁকে নিয়ে এক যুবকের ফেসবুকে স্নাইপার দিয়ে হত্যার হুমকির প্রসঙ্গও তোলেন রাশেদ খাঁন। তিনি বলেন, এ ঘটনার পেছনে বিরোধী দলের উসকানি রয়েছে কি না, তা খতিয়ে দেখা উচিত। বিরোধী দলের উসকানি ও বিতর্কিত অবস্থানের কারণে ওই যুবক এমন মন্তব্য করতে উৎসাহিত হয়ে থাকতে পারেন বলে দাবি করেন তিনি।

আরও পড়ুনঃ  অনুমোদন ছিল না, অনিরাপদ ঘোষণার পরও চালু ছিল টুপটুপ রিসোর্ট